An impossibly beautiful moment to spend this evening

I
imaran

 

হ্যালো বন্ধুরা,

আশা করি সবাই অনেক ভাল আছেন? আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমাদের প্রত্যেকের জীবন খুবই ব্যস্তময। আমাদের প্রত্যেকের জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কর্ম ব্যস্ততার মধ্য দিয়েই জীবন অতিবাহিত করি।

এই ছোট্ট জীবনে আমরা নানা রকম স্বপ্ন লালন পালন করে থাকি। কারন স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতে পারে না। স্বপ্নই মানুষকে বড় হতে সাহায্য করে।

 

কর্মব্যস্ততা জীবনের মধ্যে জীবনে কিছুটা সময় আনন্দঘন মুহূর্ত অতিবাহিত করার নামই জীবন। সব সময় কর্ম ব্যস্ততার মধ্য পড়ে থাকলে জীবনে একঘেয়েমি এসে যায় তখন কর্মব্যস্ততায় মন বসে না। তাই আমাদেরকে মাঝেমাঝে বিনোদনের প্রয়োজন আছে।

সেটা বন্ধুদের সাথে সময় অতিবাহিত করে বা পরিবারের সাথে সময় অতিবাহিত করে নানাভাবে আমরা এই বিনোদন উপভোগ করতে পারি।

তেমনি আজ অনেকদিন পরে পরিবারের সাথে সমস্ত কর্ম ব্যস্ততাকে বিরতি দিয়ে কিছুটা সময় অতিবাহিত করলাম যেটা আসলে খুবই উপভোগ্য ছিল। তারও কিছু নমুনা আপনাদের সাথে শেয়ার করলাম।

আসলে পরিবারের সাথে সময় কাটানো মজাই আলাদা। এটা একটা অন্যরকম ফিলিংস যেটা কাউকে বোঝানো সম্ভব না। পরিবারের প্রত্যেকটি মানুষই একে অপরের প্রতি সব সময় নির্ভরশীল হয়ে থাকে।

 

আজ যে চিত্র গুলো আপনাদের সামনে উপস্থাপন করছে সেগুলো বাংলাদেশের দক্ষিণবঙ্গের একটি জেলা সাতক্ষীরা জেলার অন্তর্গত খুবই নিরিবিলি পরিবেশে স্থাপিত লেকভিউ নামে পরিচিত।

 

এখানে রাতের দৃশ্য টা আসলেই মনমুগ্ধকর দেখলে চোখ ফেরানো যায় না। যাদের মন খারাপ থাকে এই পরিবেশে আসলে আশা করা যায় অল্প সময়ের মধ্যেই তাদের মন ভালো হয়ে যাবে। এখানে নানা রকম বিনোদন কেন্দ্র এবং বিভিন্ন রকমের নামী দামী রেস্টুরেন্ট আছে। যেগুলো খাবার আসলে খুবই সুস্বাদু।

 

 

পরিবারের সবার সাথে এখানে সময় অতিবাহিত করতে পারাটা আসলেই খুবই উপভোগ্য ছিল। চারিদিকের শুধুই আলোর ছড়াছড়ি যেটা আমাদেরকে মুগ্ধ করে।

শহরের প্রাণকেন্দ্রে কেমন সুন্দর একটি পরিবেশ পাওয়া আসলেই খুবই সৌভাগ্যের। অনেক সুন্দর একটি দিন অতিবাহিত করলাম।

 

আজ এ পর্যন্তই বন্ধুরা ।সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা রইল সকলের প্রতি। আজ আমার কাটানো মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগল অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।

Comments