হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি। আজ আমি আপনাদের সাথে মোটিভেশনাল কিছু কথা শেয়ার করব আশা করি আমার লেখাটি সকলে পড়বেন। আজকের বিষয় হল ভোগের সুখ নাই ত্যাগেই প্রকৃত সুখ।
আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে চাহিদার কোন শেষ নাই। চাহিদা সব সময় অসীম এটি একটি পূরণ হলে আরেকটি আমাদের জীবনে চলে আসে কারণ চাহিদা হল ভোগের সাথে সম্পৃক্ত আপনি একটি চাহিদা পূরণ করবেন তার একটি ভোগের জন্য আরেকটি চাহিদা আপনার জীবনে দেখা দিবে এটি প্রত্যেকটি মানুষের জীবনে বিদ্যমান। কিন্তু আমরা চারপাশে লক্ষ্য করলে দেখতে পাই যে বেশিরভাগ মানুষই অর্থ সম্পদ শুধু নিজেরাই ভোগ করতে চাই আমরা আমাদের আশপাশের মানুষদেরকে গরিব-দুঃখী বা আমাদের সমাজে যারা বসবাস করে আমরা সেদিকে খেয়াল করি না কারন আমরা শুধু নিজেরাই খেয়েদেয়ে বেঁচে থাকলেই সেখানে সার্থকতা খুঁজে থাকি কখনো অন্যের উপকারে বা অন্যের দিকে আমরা কখনো বেশি একটা মনোযোগী হই না।
যে ব্যক্তি জীবনে ত্যাগ তিতিক্ষা করতে পারে সে জীবনে সেই সবচেয়ে সুখী হতে পারে কারণ আপনার অনেক অর্থ সম্পদ ভোগবিলাস থাকলেও আপনি প্রকৃত সুখ অর্জন করতে পারবেন না যেটি আপনার অর্থ যদি আপনি নিজের থেকেও অন্যকে দান করেন বা নিঃস্বার্থভাবে কাউকে কিছু দিয়ে দেন তার মধ্যে যে সুখ নিহিত আছে সেটি আপনি অনেক অর্থ সম্পদ উপার্জন করে কখনো সেটি অর্জন করতে পারবেন না বা সে সুখ গ্রহণ করতে পারবেন না।
আমরা অনেকে ভেবে থাকি শুধু নিজেরা ভোগ করলেই সুখ পাওয়া যায় আসলে কিন্তু না অন্যর মাঝে নিজের সুখ খুঁজে পাওয়া যায় যারা দেখবেন অন্যের উপকারে নিজেকে বিলিয়ে দেয় তারাই প্রকৃত সুখী কারণ প্রকৃত সুখী হওয়ার জন্য অর্থ সম্পদ প্রয়োজন হয় না প্রয়োজন একটি সহৃদয়বান মন যে মনে আপনাকে আপনি নির্দ্বিধায় কোন স্বার্থ ছাড়া অন্যকে দান করতে পারেন বা সাহায্যে এগিয়ে যেতে পারেন কারণ ত্যাগের মাধ্যমে আপনি যে সুখ পাবেন সেটি অন্য কোন কিছুর মাধ্যমে পাওয়া সম্ভব নয়।
তাই এই পৃথিবীতে যারাই শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তারা নিজেরা ভোগ করে নয় অন্যের মাঝে ত্যাগ তিতিক্ষার মধ্যেই তাদের জীবনের সার্থকতা খুঁজে পেয়েছে এবং তারা মানুষের মনে বা হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হয়েছে। ভোগে কখনো সুখ থাকে না ত্যাগের মাধ্যমেই সুখ নিহিত মানুষ প্রতিনিয়ত কোন না কোন ভুল বা অন্যায় করে থাকে যদি আপনি আপনার মত হৃদয় দিয়ে তাকে ক্ষমা করতে পারেন বা তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন তাহলে আপনি শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবেন তাই সব সময় আপনার মনকে প্রশস্ত রাখতে হবে এবং আপনার হৃদয়কে যত আপনি প্রশস্ত রাখবেন আপনার সুখী হওয়ার সম্ভাবনা ততো বেশি থাকবে।
তো বন্ধুরা আজ এ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এ প্রত্যাশা রইল সকলের প্রতি। আমার লেখাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।

