খিচুড়ি রান্নার অভিজ্ঞতা শেয়ার করলাম।

I
imaran

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন।আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি।

আজ আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন সে বিষয়ে কিছু কথা শোনা যাক। আজ দোসরা ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার। আসলে সময় যে কত দ্রুত আমাদের জীবন থেকে চলে যায় আমরা কল্পনাও করতে পারি না। আসলে সব কিছু আটকে রাখা গেলেও সময়কে বেঁধে রাখা যায় না। এই করোনা মহামারী দেখতে দেখতে একটি বছর চলে গেল। অসংখ্য আপনজনের প্রাণ কেড়ে নিল এই করোনাভাইরাস।

আমি মালয়েশিয়াতে অবস্থান করছি আপনারা হয়তো জানেন এই করণা মহামারীর কারণে লক্ষ লক্ষ প্রবাসীদের কাজের সংকট তৈরি হয়েছে। আসলে প্রবাসীরা এখন মানবতার জীবন যাপন করছে। এখানে লকডাউনে থাকার কারণে আমাদের বাজার ঘাট করার খুবই সমস্যা। তাই আজ খুব সহজে আর অল্প খরচে খাওয়া যায় এমন একটি রেসিপি রান্না করলাম সবার প্রিয় খিচুড়ি।

আসলে খিচুড়ি আমার ভীষণ প্রিয়। আমি ছোট থেকেই খিচুড়ি খেতে খুবই পছন্দ করি। খিচুড়ির সাথে যদি মাংস থাকে তাহলে তো আর বলা লাগে না সে যে কি এক টেস্টি। আজকে ডিউটি থেকে রুমে এসেই সিদ্ধান্ত করলাম খিচুড়ি রান্না করবো। খিচুড়ি রান্না করলে আসলে সময় সাশ্রয় হয় আর আমার যেহেতু প্রিয় তাই খেতে খুব ভালোবাসি

এই খিচুড়ি রান্না করা খুবই সহজ বিষয়। আসলে আমরা চেষ্টা করলে যে কেউ এটা রান্না করতে পারি। আপনি যদি খিচুড়ি রান্না করতে চান তাহলে পরিমাণমতো চাউল ধরুন 500 গ্রাম চাউল এর সাথে আড়াইশো গ্রাম ডাউল দিতে হবে। আর রান্নার সামগ্রী যেমন ঝাল পেঁয়াজ রসুন এগুলোতো দেওয়া লাগে।

আসলে আজ রেসিপি টা খুবই সুস্বাদু হয়েছে। খুব মজা করে খেলাম। আপনাদের সকলের দাওয়াত রইল আপনারাও শেয়ার করতে পারেন চলে আসেন আমার সকল বন্ধুরা।

 

তা বন্ধুরা মাঝে মাঝে অবসর সময়ে খিচুড়ি রান্না করবেন এটা অল্প সময়ে খুবই খুব মজা করে খাওয়া যায়। আসলে খিচুড়ি খুবই মুখরোচক একটি খাবার। আমরা বাংলাদেশীদের এটি সকলেরই খুব প্রিয় একটি খাবার।

 

বন্ধুরা আজ এ পর্যন্তই সকলে ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা করি। আর করো��া মহামারী থেকে নিজেদেরকে রক্ষা করুন সব সময় দূরত্ব বজায় রেখে চলুন এবং মাস্ক ব্যবহার করুন বারবার হাত ধৌত করুন। আল্লাহ হাফেজ।

Comments

bigstar

 

You Must Join Our Discord Channel: https://discord.gg/EwHKnZYa

 

 

আমি কালে খিচরি খাবো।