হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি। নতুন একটি ব্লগ পোস্ট নিয়ে হাজির হলাম। আশা করি আমার লেখাটা আপনাদের ভালো লাগবে।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরোয়া পদ্ধতিতে দেশি মুরগির সুস্বাদু রেসিপি রান্না করতে হয় ।তো চলুন বন্ধুরা সে বিষয়ে জানা যাক।
প্রথমে মুরগি টাকে রান্নার উপযোগী করে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এবং খুব ভালো হবে সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।
এর পরে রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে নিতে হবে সেগুলো যেমন:-
1/পেঁয়াজ
2/রসুন বাটা
3/কাঁচা মরিচ
4/আদা বাটা
5/হলুদের গুঁড়া
6/লাল মরিচের গুঁড়া
7/ডাল চিনি
8/গরম মসলা
9/এলাচ ফল ও
10/লবণ
প্রথমে একটি পরিষ্কার কড়াই নিতে হবে এবং কড়াইতে রান্নার উপযোগী সয়াবিন তেল পরিমাণমতো দিতে হবে। এরপর তেল গরম হলে প্রয়োজনীয় উপকরণ যেমন পিয়াজ রসুন কাঁচামরিচ এগুলো দিয়ে দিতে হবে এবং ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এর 5 মিনিট পর হলুদের গুঁড়া জিরা গুড়া ও আদা বাটা শপ উপাদানগুলো এর মধ্য দিয়ে দিতে হবে এবং ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
এরপরে মসলার মধ্য মুরগির মাংস দিয়ে দিতে হবে এবং সব মসলাগুলো মাংসের সাথে ভাল ভাবে মিক্স করে দিতে হবে। এরপরে একটি ঢাকনা দিয়ে পড়াইতে ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য।
তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে কড়াই এর সাথে মাংস লেগে না যায় তার জন্য বারবার নাড়াচাড়া করে দিতে হবে। এবং আলুর ছোট ছোট পিসগুলো কড়ায়ের মধ্য দিয়ে দিতে হবে।এভাবে 15 মিনিটের মত করে ভালোভাবে মাংস কষিয়ে নিতে হবে। অবশ্যই মনে রাখতে হবে মাংস যত ভালো করে কষিয়ে নেওয়া যায় তত সুস্বাদু হবে রান্নাটা।
ভালোভাবে কষানো পরে দুই থেকে তিন কাপ পরিমাণ পানি মাংসের মধ্য দিয়ে দিতে হবে। এরপরে একটি ঢাকনা দিয়ে মাংস টাকে ঢেকে দিতে হবে।
এভাবে 10 মিনিট জ্বালানোর পরে মাংসের মধ্যে জিরার গুঁড়া ছিটিয়ে দিতে হবে যাতে করে মাংসটা অনেক সুস্বাদু হয়।
এরপরে আপনারা চাইলে রান্না টা বন্ধ করে দিতে পারেন আপনাদের পরিমাণমতো মাংসের ঝোল রেখে।
এভাবে আপনারা চাইলে বাসায় সুস্বাদু এই রেসিপিটি রান্না করে খেতে পারেন। এটি খুব সহজ উপায়ে খুব সুস্বাদু রেসিপি তৈরি করা সম্ভব।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আমার লেখা কি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভাল থাকুন সুস্থ থাকুন এ দোয়া রইল। আল্লাহাফেজ।***

