ঘরোয়া পদ্ধতিতে তুলসী পাতা দিয়ে প্রাকৃতিক ওষুধ তৈরি পদ্ধতি।

I
imaran

হ্যালো বন্ধুরা,

               আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি ইমরান, নতুন একটি আর্টিকেল নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আমার আর্টিকেলটা পড়া যাক.....

Source 
  

 

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের সকলের পরিচিত একটি উদ্ভিদ "তুলসী গাছ" এর প্রাকৃতিক চিকিৎসা নিয়ে।

 

আসলে তুলসী গাছ এমন একটি উদ্ভিদ যার গুনাগুন বলে শেষ করা যাবেনা। কারণ এটি গ্রাম অঞ্চলে মানুষেরা প্রাকৃতিক ওষুধ হিসাবে ব্যবহার করে থাকে আদিমকাল থেকে। তুলসী পাতায় আছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্।

 

 

আমাদের বাংলাদেশের গ্রাম অঞ্চলের প্রায় প্রত্যেক বাড়িতে একটি করে তুলসী গাছ আছে। বিশেষ করে হিন্দু ধর্মের অনুসারীদের প্রত্যেকের বাড়িতে একটি করে তুলসী গাছ আছে। কারণ হিন্দু ধর্মালম্বী মানুষেরা তুলসী গাছ কে পূজা করে।

 

আমি গত দুইদিন যাবত অসুস্থ। আবহাওয়া পরিবর্তনের কারণে হঠাৎ করে আমার কাশির সমস্যা দেখা দিয়েছে। তাই আজ আমি ঘরোয়া পদ্ধতিতে তুলসী গাছের পাতা দিয়ে প্রাকৃতিক ওষুধ তৈরি করেছি।

 

 

প্রথমে আমি তুলসী গাছের কিছু পাতা সংগ্রহ করেছি। তারপরে এগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলেছি।

 

Source 
  

এরপরে এই তুলসী পাতা গুলোকে শীল দিয়ে নীপিশ করে বেটে নিয়েছি। এমন ভাবে বাঁটতে হবে

যাতে করে এই পাতা থেকে রস সংগ্রহ করা যায়।

 

এরপর তুলসী পাতা গুলো ভালভাবে বেটে নেওয়ার পর ছেখুনি দিয়ে ভালো ভাবে এই পাতা থেকে রস গুলো আলাদা করে নিতে হবে।

 

এরপর এই তুলসী পাতার রস এর সাথে কয়েক ফোঁটা মধু ভালোভাবে মিশ্রন করতে হবে। একটা চামচ দিয়ে মধু ও তুলসী পাতার রস একসাথে ভালো ভাবে মিশ্রন করে খাওয়ার উপযুক্ত করতে হবে।

 

 

এরপর এই রসটি খেয়ে ফেলতে হবে দিনে দুইবার। তাহলে দেখবেন খুব দ্রুত কাশির সমস্যা দূর হয়ে যাবে। আমি এই পদ্ধতিতে আজ এই প্রাকৃতিক ওষুধ সেবন করেছি এবং অনেকটা সুস্থতা বোধ করছি।

 

এখানেই শেষ নয় এই প্রাকৃতিক ঔষধ তুলসী পাতার। যাদের মুখে দুর্গন্ধ তারাও এ তুলসী পাতা প্রত্যেকদিন তিন থেকে চারটা করে পাতা চিবিয়ে খেলে তাদের মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে।

 

 

তুলসী পাতা আছে অ্যান্টি অক্সিডেন্ট , যা হার্টের সমস্যার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে ও ব্রণ দাগ দূর করতে তুলসী পাতা বেটে মুখে প্রলেপ লাগালে ত্বক উজ্জল ও ব্রনের দাগ দূর হয়ে যায়।**

 

তো বন্ধুরা আপনারা সকলে এই প্রাকৃতিক ওষুধ ঘরোয়া পদ্ধতিতে সেবন করে দেখতে পারেন। আশা করি অবশ্যই এটি সুস্থতার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে আপনাদের।

 

তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আমার আর্টিকেলটা আপনারা অবশ্যই পড়বেন এবং কেমন হলো অবশ্যই মন্তব্য করে জানাবেন। আল্লাহ হাফেজ।

Comments