মূল্যবোধ

H

 

 

ব্যক্তিগত মূল্যবোধ:

ব্যক্তিগত মূল্যবোধ গুলো ব্যক্তির গুঞ্জা পরস্পরকে এবং সমাজ রাষ্ট্র ও পরিবেশ কে প্রভাবিত করে।

নৈতিক মূল্যবোধ:

নৈতিক মূল্যবোধ ব্যক্তিকে ভালো মন্দ ন্যায় অন্যায় উচিত-অনুচিত তারিখ নির্ধারণে দিক নির্দেশনা দেয়। নৈতিক মূল্যবোধ সমাজের ভিত। যার ওপর সমাজ মজবুত ভাবে দাঁড়িয়ে থাকে। এবং নৈতিকতা বিবর্জিত সমাজে কেউ কাউকে সহযোগিতা শ্রদ্ধা ও মান্য করে না এবং শৃঙ্খলা থাকেনা। বিশৃঙ্খলা পরিবেশে মানুষের জীবন ও সম্পদ বিপন্ন হয়। নৈতিকতা ও সমৃদ্ধ জাতি সকলের শ্রদ্ধার পাত্র।

সামাজিক মূল্যবোধ:

সমাজ জীবনে মানুষের ব্যক্তিগত সমষ্টিগত আচার-ব্যবহার কর্মকাণ্ড যেসকল নীতিমালার মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাদের সমষ্টিকে সামাজিক মূল্যবোধ বলে। সামাজিক মূল্যবোধ সামাজিক উন্নয়নের মানদন্ড। সামাজিক ন্যায়বিচার বড়দের সম্মান করা দানশীলতা শ্রমের মর্যাদা সহমর্মিতা দায়িত্ব ও কর্তব্য পালন নীতিও উচিত ইত্যাদি সমাজকে বিকশিত করে এবং সমস্ত মানুষের বাসযোগ্য করে তোলে।

রাজনৈতিক মূল্যবোধ:

রাজনৈতিক মূল্যবোধ ও সুশাসন এর মানদন্ড। মূল্যবোধের প্রভাবে সহনশীলতার স্বচ্ছতা ও জবাবদিহিতা পরম উষ্ণতা আইনের শাসন ন্যায়বিচার সাম্য স্বাধীনতা নাগরিক সচেতনতা এবং সরকার ও রাষ্ট্রের জনকল্যাণ উজ্জীবিত হয় এবং নাগরিক জীবনের সুখ ও সমৃদ্ধি নিঃসৃত হয়।

সাংস্কৃতিক মূল্যবোধ:

সাংস্কৃতিক মূল্যবোধ জাতির পরিচয় মানদন্ড। উন্নত সাংস্কৃতিক মূল্যবোধ এর প্রভাবে কোন জাতি বিশেষ পরিচিতি লাভ করে এবং সম্মানিত হয়। অপরপক্ষে অপসংস্কৃতির কারণে কোন জাতির পরিচয় অন্ধকারে তলিয়ে যায়।

গণতান্ত্রিক মূল্যবোধ:

মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যে সব চিন্তা-ভাবনা লক্ষ্য-উদ্দেশ্য সংকল্প মানুষের গণতান্ত্রিক আচার-ব্যবহার ও দৈনন্দিন কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে গণতান্ত্রিক মূল্যবোধ বলে। গণতান্ত্রিক মূল্যবোধ নির্বাচন মেনে নেওয়ার মানসিকতা সরকারকে নির্দিষ্ট মেয়াদে কাজ করতে দেওয়া এবং শান্তিপূর্ণ উপায়ে সরকার গঠন ও পরিবর্তনে বিশ্বাসী করে তোলে। গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকদের দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ গোষ্ঠী সর্বদলীয় সরকারকে বিসর্জন দিতে হয়। গণতান্ত্রিক মূল্যবোধ ও রাষ্ট্র সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত।

 

ধন্যবাদ সকলকে আমার লেখাটি পরিদর্শন করার জন্য।

Comments