শিক্ষা

H

 

শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। মানুষ জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষা গ্রহণ করে। তৈরি ক্লাবের ধরনও ভিন্ন হয়। বাংলা শিক্ষা শব্দটি এসেছে শ্বাস ধাতু থেকে যার অর্থ শাসন করা বা উপদেশ দান করা।

 

✓Educare শব্দের অর্থ হলো প্রতিপালন পরিচর্যা করা।

✓শিক্ষকদের আরেকটি প্রতিশব্দ হলো বিদ্যা যার অর্থ জ্ঞান আহরণ কৌশল আয়ত্ত করা বা কৌশলগত দক্ষতার প্রণয়ন।

✓রবীন্দ্রনাথের ভাষায় শিক্ষা হলো তাই যা আমাদের কেবল তথ্য পরিবেশন করে না বিশেষত তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে।✓সক্রেটিসের ভাষায় শিক্ষা হলো মিথ্যার অপনোদন ও সত্যের বিকাশ।

✓পৃথিবীর প্রথম শিক্ষা গুরু বলা হয় সক্রেটিস কে।✓পরিপূর্ণ জীবন বিকাশকে হলো শিক্ষা।

✓শিক্ষা হচ্ছে দেহ মন ও আত্মার পরিপূর্ণ ও সুষম বিকাশ।

✓শরীর ও আত্মার সর্বাঙ্গীণ উন্নতি সাধন শিক্ষার লক্ষ্য।

✓শিশুর নিজস্ব ক্ষমতা অনুযায়ী দেহ-মনের পরিপূর্ণ ও সার্বিক বিকাশ সাধন ই হল শিক্ষা।

✓শিশুর সুপ্ত ব্যক্তিত্বকে জাগ্রত ও মর্যাদা প্রতিষ্ঠা করাই শিক্ষার লক্ষ্য।

✓শিশুর প্রথম শিক্ষালয় তার পরিবার।

 

শিক্ষা প্রক্রিয়ায় কোন ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশের জন্য উৎসাহ দেয়া হয় এবং সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসেবে প্রতিষ্ঠা লাভের জন্য যে সকল দক্ষতা প্রয়োজন সেগুলো অর্জনে সহায়তা করা হয়। সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই শিক্ষা। ব্যাপক অর্থে পদ্ধতিগতভাবে জ্ঞানলাভের প্রক্রিয়াকেই শিক্ষা বলে। তবে শিক্ষা সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন।

 

শিক্ষার বৈশিষ্ট্য

✓ব্যক্তি ও সামাজিক উন্নয়নের সবচাইতে শক্তিশালী মাধ্যম হলো শিক্ষা। শিক্ষা মানুষকে ন্যায়-অন্যায় ভালো-মন্দ উচিত-অনুচিতের মধ্যে পার্থক্য করতে শেখায়।

✓শিক্ষার চরম ও পরম লক্ষ্য হচ্ছে মানুষকে আদর্শ জীবনের অধিকারী তথা মূল্যবোধ সম্পন্ন করে গড়ে তোলা। যথাযথ শিক্ষার মাধ্যমে সামাজিক জীবনে মানবিকতা ও মূল্যবোধের বিকাশ ঘটানো সম্ভব; যার মাধ্যমে মানুষের জীবনে নানাবিধ উন্নতি সাধিত হয়।✓সংকীর্ণ অর্থে শিক্ষা শব্দটি মানুষের কর্মোপযোগী জ্ঞান ও কলা-কৌশল অর্জনের প্রক্রিয়া কে নির্দেশ করে।✓ব্যাপক অর্থে মানুষকে শুধু জীবনমুখী কর্মদক্ষতা বা কর্মকৌশল দান নয় বরং মানবজীবনের সর্বদিকে উৎকর্ষ সাধনের মাধ্যমে মানুষকে পূর্ণাঙ্গ বা আদর্শ মানুষ রূপে গড়ে তোলা হচ্ছে শিক্ষা।

✓আধুনিক ধারণা অনুযায়ী শিক্ষা হলো সার্বজনীন আচরণের কাঙ্খিত বাঞ্ছিত এবং স্থায়ী পরিবর্তন।✓শিক্ষাকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায় যথা আনুষ্ঠানিক শিক্ষা অনানুষ্ঠানিক শিক্ষা এবং উপ-আনুষ্ঠানিক শিক্ষা।

✓স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ইত্যাদি প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে যে শিক্ষা প্রদান করা হয় তাই আনুষ্ঠানিক শিক্ষা।

✓জন্ম থেকে মৃত্যু অভিজ্ঞতা অর্জনের পূর্ব পর্যন্ত মানুষ বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে শিক্ষা অর্জন করে তা হল অনানুষ্ঠানিক শিক্ষা।

✓কর্মজীবনে বা অন্য কোনো ক্ষেত্রে মানুষ বিশেষ দক্ষতা বা কর্মকৌশল অনুষ্ঠানে যে শিক্ষা গ্রহণ করে তা উপ-আনুষ্ঠানিক শিক্ষা।

✓মানুষ তার জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণে শিক্ষা অর্জন প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হয়।

 

ধন্যবাদ সকলকে আমার এই লেখাটি পরিদর্শন করার জন্য।

Comments