আজকের কাজটা কালকে নয় বরং এখনই করে ফেলুন
বিসমিল্লাহির রহমানির রহিম
প্রিয় পাঠক বৃন্দ! আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তা'আলার অশেষ মেহেরবানীতে খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আবারো নতুন একটি বিষয় নিয়ে ফিরে আসলাম। আর তা হল "আজকের কাজটা কালকে নয় বরং এখনই করে ফেলুন"।
আমি আমার নিজেকে দিয়েই আজকে পোস্ট লেখা শুরু করছি কারণ আমি দেখেছি অলসতা করে বা কাজের ব্যস্ততার কারণে আজকের কাজটা আগামীর জন্য রেখে দিন কিন্তু আগামীকাল না করে সেই কাজটা অনেক দূর পর্যন্ত চলে যায়। একটা কথা আছে যে কালকের কাজটা আজকে করুন এবং আজকের কাজটা এখনই করুন। উপরোক্ত কথাটি খুবই গুরুত্বপূর্ণ।
চলুন এবার দেখা যাক কেন এই কথাটা আমাদের জীবনের জন্য অতীব গুরুত্বপূর্ণ। আমরা যখন ছাত্র অবস্থায় ছিলাম তখন আলসেমি করে অনেক কাজ ফেলে রেখে দিতাম আগামীকালকে করব বলে কিন্তু যে কাজটি বাকি রেখে দিয়েছি সেই কাজটি আর কখনোই করে ওঠা হয়নি এরকম হবে আমাদের জীবনে হাজারো উদাহরণ আছে যেগুলো আলোচনা করতে গেলে পৃষ্ঠা শেষ হয়ে যাবে তবুও আলোচনা শেষ হবে না।
কপিরাইট মুক্ত ছবির উৎস: unsplash.com
আমাদেরকে অলসতা ত্যাগ করে অবশ্যই চেষ্টা করতে হবে যে আগামী দিনের কাজটা আজকেই আগে রেখে দেই। কোনক্রমেই যেন আজকের কাজ কালকের জন্য ফেলে না রাখি। ধরন আজকে পাঁচ ওয়াক্ত নামাজের ভেতরে আপনি তিন ওয়াক্ত নামাজ আদায় করলেন আর দুই ওয়াক্ত রেখে দিলেন আগামীকাল পড়ে নিব বলে কিন্তু দেখবেন সেই দুই অক্ষরের নামাজ আপনার জন্য কতটা কঠিন হয়ে যায় কতটা বোঝা মনে হয় কিন্তু আপনি যদি অলসতা না করে সময়ের কাজটা সময়ও করতেন অর্থাৎ যে সময় সালাত বা নামাজ পড়ার কথা সে সময় যদি আপনি পড়ে নিতেন তাহলে এটা আপনার জন্য হালকা হয়ে যেত আপনার ভারি মনে হতো না।
এরকমভাবে আমরা অন্যান্য কাজের ক্ষেত্রেও দেখেছি যে সময়ের কাজ যদি আমরা যথাসময়ে না করি তাহলে সেই কাজটা আমার জন্য অনেক কষ্টের হয়ে দাঁড়ায়। তাই প্রবাদ বাক্যে বলা আছে সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সময়ই আপনি দাম দিবেন না সেই সময় আপনাকেও নাম দিবে না এটাই হল যুক্তিযুক্ত কথা। আপনি যদি আপনার সময়টাকে যথাযথভাবে কাজে লাগিয়ে থাকেন তাহলে সময় আপনাকে আপনার যথাসময়ে সাহায্য করবে।
কপিরাইট মুক্ত ছবির উৎস: unsplash.com
কাজেই আবারও আমি আমার নিজকে বলতে চাই যে আজকের কাজ আজকেই করে ফেলো অবহেলা করিও না অলসতা করিও না না হলে এর জন্য পরবর্তীতে তোমাকে কঠিন কষ্টের সম্মুখীন হতে হবে। সময়ের সাথে সাথে জীবনকে তুমি সেভাবেই আগিয়ে নাও যদিও একটু কষ্ট হয়। আগামীর জন্য তুমি তোমার কাজকে ফেলে রেখে আনন্দ উপভোগ করো না।
আমার লেখা যারা মনোযোগ সহকারে পড়লেন তাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ। পরবর্তীতে আবারও কোন বিষয় নিয়ে লিখব এ আশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।


