সরিষা ক্ষেতে ফটোগ্রাফি
বিসমিল্লাহির রহমানির রহিম
প্রিয় পাঠক বৃন্দ! আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তা'আলার অশেষ মেহেরবানীতে খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আবারো নতুন একটি বিষয় নিয়ে ফিরে আসলাম। আর তা হল "সরিষা ক্ষেতে ফটোগ্রাফি"।
আমি কিছুদিন থেকে নিয়মিত পোস্ট করতে পারছি না বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে। ব্যস্ততার মাঝেও একটু সময় করে সরিষা ক্ষেতে ফটোগ্রাফি করেছি। সরিষা ক্ষেতের ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর লাগে। সরিষা ক্ষেতের ফটোগ্রাফি দেখে যে কেউ মুগ্ধ হবে।
মাঠের মাঝে সরিষা চাষের জমি নববধূর হলুদ শাড়ি পড়লে যেমন সুন্দর দেখায় তেমনি সুন্দর লাগে। যে কেউ সরিষা ক্ষেতের জমিতে ফটোগ্রাফী করতে চাই। ছোট বড় বাচ্চারা এই জমিতে এসে অনেক মজা করে এবং আনন্দ উপভোগ করে। অনেকেই উল্লাস প্রকাশ করে।
ফটোগ্রাফী সবাই করতে চাই কিন্তু সময় সুযোগ না থাকার কারণে সবাই ফটোগ্রাফী করতে পারে না। কিছু ব্যক্তি এটা করতে পারেন। অনেকর-ই ইচ্ছা থাকার পরেও ফটোগ্রাফি করতে পারেনা। আমারও ইচ্ছা হয় প্রতিটি জাগাতে গিয়ে আমি বিভিন্ন বিষয়ের জিনিসের ফটোগ্রাফি করি কিন্তু আমাদের সামাজিকতার কারণে বিভিন্ন প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় যার কারণে সব জায়গায় এগিয়ে আমরা ফটোগ্রাফি করতে পারি না।
আজকে আপনাদের সামনে সরিষা ক্ষেতের যে ফটোগ্রাফি উপস্থাপন করলাম সত্যি যখনই আমি এই ক্ষেতের পাশ দিয়ে অতিক্রম করে যায় তখনই আমার মন কেড়ে নেয়। মন চাই অনেক অনেক সরিষা ক্ষেতের ফটোগ্রাফি করি এবং এটা আমি আমার বিভিন্ন মাধ্যমে শেয়ার করি কিন্তু সময় আমাকে সহযোগিতা করেনা তারপরও কিছু কিছু জায়গায় কিছু কিছু ফটো গ্রাফি করে থাকি।
আমাদের এলাকায় যে মাঠগুলো রয়েছে সেখানে প্রতিটি জমিতেই সরিষা বপন করা হয় নাই। কিছু কিছু জমিতে এই ধরনের চাষ করা হয়। সরিষায় গাছে যখন ফুটে হলুদ ফুলগুলো আশেপাশের পরিবেশটাকে সুন্দর করে তোলে যে কেউ এ সৌন্দর্যে ���ুগ্ধ হতে পারে।
আমরা বিভিন্ন জিনিসের সৌন্দর্যে অনেক সময় মুগ্ধ হয়ে যায় এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামীনের শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামীন পৃথিবীটাকে বিভিন্ন গাছ-গাছালি দিয়ে ফুল ফসল দিয়ে কত সুন্দর করে সাজিয়েছেন। রাতের অন্ধকারে আকাশটাকে চন্দ্র এবং তারকারাজির মাধ্যমে কত সুন্দর করে সাজিয়েছেন।
তেমনি ভাবে লতাপাতা গাছ-গাছালির মাঝেও এমন সুন্দর সুন্দর দৃশ্য আল্লাহ রাব্বুল আলামীন দিয়েছেন যেগুলো দেখে আমাদের মাথা সেজদা অবনত হয়ে যায়। তাই কবি বলেছেন যে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর।
আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু করেছেন মানুষের জন্য। মানুষ দিগ্বিদিক পরিভ্রমণ করে জমিনটাকে দেখবে এরপরে মহান রবের পরিচয় খুঁজে বেড়াবে এসব জিনিসের মাঝে।
আজকের যে সরিষা ফুলের ফটোগ্রাফি আপনাদের সামনে উপস্থাপন করলাম কেমন হয়েছে তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তীতে আবারো কোন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
Translate with English
Mustard field photography
Bismillahir Rahmani Rahim
Dear readers! how are you all I hope everyone is doing well by God's grace. I am also very happy with your prayers and Allah Ta'ala's infinite mercy. Alhamdulillah. Today I am back with a new topic before you. And that is "Mustard Field Photography".
I haven't been able to post regularly since a few days due to busy work. Despite being busy, I took some time for photography in the mustard field. Mustard field photography looks very beautiful. Anyone will be mesmerized by mustard field photography.
Mustard cultivation land in the middle of the field looks as beautiful as the yellow saree of the bride. Anyone who wants to do photography in mustard fields. Children big and small come to this land and enjoy a lot of fun and enjoyment. Many cheered.
Everyone wants to do photography but not everyone can do photography due to lack of time. Some people can do it. Many people can't do photography even if they want to. I also want to take photographs of different subjects in every Jaga but due to our social nature there are various obstacles due to which we cannot take photographs everywhere.
The photography of the mustard field that I have presented to you today truly captures my heart every time I pass by this field. I want to do a lot of mustard field photography and share it through my various channels but time doesn't help me, still I do some photography in some places.
Mustard is not sown in every field in our area. In some lands this type of cultivation is practiced. When the yellow flowers bloom on the mustard plant, it beautifies the surrounding environment and one can be mesmerized by its beauty.
We are often fascinated by the beauty of various things and at the same time we thank Allah Rabbul Alamin for how beautifully Allah Rabbul Alamin has decorated the world with various plants and flowers. How beautifully the sky is decorated by the moon and stars in the darkness of the night.
In the same way, Allah has given us such a beautiful scene in the middle of the leafy trees and bushes, which makes our heads fall in prostration. So the poet says that if your creation is so beautiful then I don't know how beautiful you are.
Allah Rabbul Alamin has done everything for people. People will travel through space and see the earth, then they will find the identity of the great Lord among these things.
You must comment on the mustard flower photography that I have presented to you today. Until then, I will appear before you again with some issues. Stay well and stay healthy. Allah is Hafez.


