সালাতে জানাজা
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ বন্ধুরা! তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে খুবই ভাল আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে তোমাদের সামনে একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হল "সালাতে জানাজা"।
মৃত্যু এমন একটি জিনিস যা প্রত্যেককেই এর স্বাদ গ্রহণ করতেই হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কুরআনুল কারীমে বলেছেন- প্রত্যেক প্রাণী মরণশীল। আর প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।
মৃত থেকে আমরা কেউই রেহাই পাব না। আমরা যারা জীবিত আছি প্রত্যেকে আমরা একদিন না একদিন মারা যাবো। এটি হচ্ছে চিরন্তন সত্য। মৃত্যুর হাত থেকে আমরা কেউ রেহাই পাব না।
আবার অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামীন বলছেন- তোমরা যেখানেই থাক না কেন মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই। আমরা মৃত্যু থেকে যতই দূরে পলায়ন করি তাতে আমাদের কোন লাভ আসবেনা। পৃথিবীতে আজ পর্যন্ত এমন কেউ নেই যে বলতে পারবে আমার কেউ মরে নাই।
কাজেই প্রত্যেককে মৃত্যুবরণ করতেই হবে এ কারণে পরকালের জন্য আমাদেরকে অবশ্যই পাথেয় সংগ্রহ করতে হবে। আমরা যদি পরকালের জন্য পাথেয় সংগ্রহ করি তাহলে আমরা কবর থেকে শুরু করে প্রত্যেকটা ঘাঁটিতেই আল্লাহর রহমতে পার পেয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যদি আমরা এই মৃত্যুর ভয়ে পালিয়ে বেড়াই পরকালের জন্য পাথেয় সংগ্রহ না করি তাহলে অনন্তকাল আমাদেরকে জাহান্নামের আযাব ভোগ করতে হবে।
যে মৃত্যু থেকে রেহাই পাওয়া যাবে না সুতরাং আমাদের প্রত্যেকের উচিত এই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। এবং পরকালের জন্য পাথেয় সংগ্রহ করা।
আজকে রমজান মাস একটি মাইয়াতের জানাজা সালাত আদায় করলাম। আমাদেরকেউ এরকম ভাবে একদিন চলে যেতে হবে। আমরা পৃথিবীতে কেউই স্থায়ীভাবে বসবাস করতে পারব না। রমজান মাস শেষ হয়ে গেল। হে আল্লাহ তুমি আমাদের গুনা খাতা গুলো ক্ষমা করে দাও। আমাদেরকে মাফ করে দাও। আমাদেরকে মাসুম বেগুনা বানিয়ে দাও। আল্লাহুম্মা আমীন।


