আল্লাহর রাসূল (সা:)এর সাহাবীদের সম্পর্কে কিছু তথ্য

hayat90
আল্লাহর রাসূল (সা:)এর সাহাবীদের সম্পর্কে কিছু তথ্য

বিসমিল্লাহির রাহমানির রাহিম

প্রিয় পাঠকবৃন্দ! আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তা'আলার অশেষ মেহেরবানীতে খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আবারো নতুন একটি বিষয় নিয়ে ফিরে আসলাম। আর তা হল "আল্লাহর রাসূল (সা:)এর সাহাবীদের সম্পর্কে কিছু তথ্য"।

হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী যার পিতামাতা পুত্রকন্যা নতি নতনি সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন।

হযরত আলী রাদিয়াল্লাহু তা'আলা আনহু একমাত্র জামাতা যার দ্বারা রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এর বংশধারা প্রতিষ্ঠা লাভ করে।

হযরত জাহিদ বিন হারেসা রাদিয়াল্লাহু তা'আলা আনহু একমাত্র সাহাবী কুরআনুল কারীমে যার নাম উল্লেখ করা হয়েছে।

সাহাবীদের মধ্যে একমাত্র হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তা'আলা আনহু দুশত বছরের বেশি জীবিত ছিলেন।

হযরত ওমর বিনাস রাদিয়াল্লাহু আনহু হাফসার বাদশা লজ্জাশির হাতে ইসলাম গ্রহণ করেন যিনি ছিলেন তাবেঈ কিন্তু তিনি সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন।

উম্মুল মুমিনীন হযরত জয়নাব বিনতে জাহা এমন একজন সাহাবীয়া যার বিয়ের পর্ব সমাধান হয়েছিল আসমানে।

হযরত আকরার রাদিয়াল্লাহু আনহু এমন সৌভাগ্যের অধিকারিনী সাহাবিয়া যার সব পুত্র আউফ মাছ ওয়াজ আকিল খালিদ ও আমির সকলে বদর যুদ্ধে শহীদ হয়েছিল।

হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু একমাত্র সাহাবী যার প্রসঙ্গে রসূলে আকরাম সাল্লাল্লাহু সাল্লাম বলেছিলেন আমার পিতা-মাতা তোমার জন্য উৎসর্গিত।

হযরত সাদ বিন মহাজ রাদি আল্লাহু আনহু এর জানাজার নামাজের ৭০ হাজার ফেরেশতা উপস্থিত হয়েছিলেন।

হযরত যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাই সালাম এর নির্দেশে মাত্র সাত দিনে ইহুদিদের ভাষা ইবরানী রপ্ত করেছিলেন।

হযরত হাকিম বিন হেজাম এমন একজন সাহাবী যার জন্ম হয়েছিল কাবা ঘরে।

হযরত সালমা বিন আকুয়া রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার চেয়েও দ্রুত দৌড়াতে পারতেন।

সাহাবায়ে কেরামের মধ্যেও সর্বশেষ ওফাত বরণ করেন হযরত আবু তোফায়েল রাদিয়াল্লাহু আনহু।

নবী করিম সাঃ এর স্ত্রীগণের মধ্যে কুরআনের হাফেজ ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও হযরত হাফসা রাদিয়াল্লাহু তা'আলা আনহা।

আজকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্য থেকে কয়েকজনের সম্পর্কে সামান্য কিছু আলোচনা করেছি। আশা করি এর থেকে আপনারা উপকৃত হবেন।

 আমার পোস্টটি ধৈর্য সহকারে পড়ার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ।আল্লাহ হাফেজ।

Comments