কৃষি মাঠে ফসলের সাথে আমার ফটোগ্রাফি
বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্রিয় পাঠকবৃন্দ! আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তা'আলার অশেষ মেহেরবানীতে খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আবারো নতুন একটি বিষয় নিয়ে ফিরে আসলাম। আর তা হল "কৃষি মাঠে ফসলের সাথে আমার ফটোগ্রাফি"।
আজকে কাজের জন্য কৃষি মাঠে যাই। সেখানে আমার কাজ শেষ হলে কৃষকের কাছ ট্রথেকে কৃষি পণ্য ক্রয় করি। গাছ থেকে পাড়া টাটকা পণ্য করলা। করলা ভাজি খেতে খুব সুস্বাদু। তবে এর সাথে ছোট আলু মিশিয়ে যদি ভাজি রান্না করা হয় তাহলে এর স্বাদ বহুগুণ বেড়ে যায়।
কৃষি মঠের দৃশ্য আপনাদের সামনে শেয়ার করবো। আশা করি আমার ক্যামেরা বন্দী ছবিগুলো ভালো লাগবে। যদিও আমার ফোনে পিকচার খুব সুন্দর আসে না তারপরও যতটুকু ক্যাপচার করতে পেরেছি তা আপনাদের সামনে তুলে চেষ্টা করছি। কৃষি মাঠে ফসলের সাথে আমার ফটোগ্রাফি আপনাদের অবশ্যই মুগ্ধ করবে।
একটু জায়গার ভিতরে বেশ কয়েক রকম ফসল উৎপাদন করা হচ্ছে। উৎপাদিত ফসলের মধ্যে করলা অন্যতম একটি সবজি। করলার রংটা গাড়ো সবুজ ধরনের। এর লতাপাতা রং সবুজ। এই গাছটি একটি জড় উদ্ভিদ। এটি একা একা দাঁড়িয়ে থাকতে পারে না কারো সাহায্য নিয়ে সে দাঁড়ায়। এই কাজটি বেশ লম্বা হয়। এর পাতাগুলো ঝিরিঝিরি এবং ছোট ধরনের হয়ে থাকে।
করলা ছাড়াও এ জমিতে আরো অন্যান্য ফসল উৎপাদিত হচ্ছে। উৎপাদিত ফসলের মধ্যে আরও রয়েছে লাউ, কুমড়া, আছে বেগুন, কলমি শাক, পেঁপে, আখ এবং বেগুন। এইসব ফসলের মধ্যে দামের দিক দিয়ে সবচাইতে বেশি মূল্য হচ্ছে করলার দান। এর পরে আছে বেগুনের দাম। বর্তমান বাজারে এই দুইটি দ্রব্যমূল্যের দাম বেশি রয়েছে। এছাড়াও অন্যান্য শাকসবজির দাম মোটামুটি কম এর মধ্যে আছে।
ফসলের জমিতে গেলে বোঝা যায় মাঠের মধ্যে কৃষকেরা কতটা কষ্টের মধ্যে কৃষিকাজ করে। মাথার ঘাম পায়ে ফেলে তারা আমার জন্য আপনার জন্য কায়িক পরিশ্রম করে চলেছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। কৃষকেরা কঠোর পরিশ্রম করে সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলে।
যারা কৃষক কৃষি কাজ করে তারা কঠোর পরিশ্রম করে কিন্তু সে অনুযায়ী তারা পারিশ্রমিক পান্না। আমরা বড় বড় শপিংমলে গিয়ে মালের দাম সে হবে করিনা কিন্তু কৃষকদের কাছে যখন পণ্য ক্রয় করতে যায় তখন আমরা তাদের সাথে দরকষাকষি বেশি করি। কিন্তু এটা আমাদের জন্য শোভনীয় নয়। তাদের পরিশ্রমের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা তাদের সাথে দর পাশাপাশি করতে পারতাম না।



অভিনন্দন,
আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে