বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্রিয় পাঠকবৃন্দ! আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তা'আলার অশেষ মেহেরবানীতে খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আবারো নতুন একটি বিষয় নিয়ে ফিরে আসলাম। আর তা হল "ব্যস্ততম শহরে কিছু সময়"।
গতকালকে চেম্বার বন্ধ রেখে সকাল বেলায় শহরের উদ্দেশ্যে রওনা। শহরে প্রায় যাওয়া হয় কিছু কিছু কাজের জন্য। বিশেষ করে বিভিন্ন ধরনের ঔষধ ক্রয় করার জন্যই শহরে একটু ঘন ঘন প্রবেশ করা হয়। শহরের রাস্তাঘাট সবসময়ই ব্যস্তই থাকে। আজকেও এর ব্যতিক্রম হয়নি।
শহরের মধ্যে মানুষ বেশি যাওয়া আশা করে এ কারণে এ রাস্তা গুলো সব সময় ব্যস্ত থাকে। আগের তুলনায় এখন মানুষ আরো বেশি শহর মুখি। ছোটখাটো বিষয়ে মানুষ শহরের দিকে ছুটে যায়। ছুটে যাওয়ার কারণ হলো গ্রামের তুলনায় শহরে যে কোন জিনিসের মূল্য সামান্য হলেও কমে পাওয়া যায়। একসাথে অনেক জিনিস ক্রয় করা যায়। গ্রামের তুলনায় সুযোগ-সুবিধা বেশি পাওয়া যায়। আরো বিভিন্ন কারণ রয়েছে যার কারণে মানুষ গ্রাম থেকে শহরে ছুটে চলে।
আমি গতকাল ওষুধ ক্রয়ই করার জন্য শহরে যাই এবং হঠাৎ করে মনে হয় এ বিষয় নিয়েই আজকে ব্লগ লিখব। যেকোনো বিষয় নিয়েই ব্লগ লেখা যায় বা তৈরি করা যায়। তবে গ্রামের তুলনায় শহরের পরিবেশটা একটু ভিন্ন ধরনের। মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের অলিতে গলিতে কর্মে ব্যস্ত হয়ে থাকে। যে যার মত কর্ম করতে থাকে। গ্রামের তুলনায় শহরে মজুরি একটু বেশি পাওয়া যায়।
আমার মত আরো অনেকেই গ্রাম থেকে ছুটে আসেন এই শহরে। শহরের জীবন যাপন করা অনুভূতি অন্যরকম। শহরের মধ্যে যারা বসবাস করে তারা আবার সেই রকম ভাবে বাইরে বের হতে পারে না অর্থাৎ বাইরের আবহাওয়া তারা উপভোগ করতে পারে না। জেলখানার মতো তাদেরকে ঘর বারান্দায় সময় পার করতে হয়। এতে করে দেখা যায় শহরের মানুষের ভিটামিন ডি এর অভাব প্রচুর পরিমাণে হয়ে থাকে। ভিটামিন ডি এর অন্যতম কারণ হচ্ছে এরা সূর্যের আলো থেকে বঞ্চিত থাকে।
শহর থেকে আসার সময় আকাশ থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়। আমার সাথে ছাতা থাকাই বৃষ্টির মাঝ দিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বৃষ্টির মাঝ দিয়ে আসার সময় দেখি পথচারীরা বিভিন্ন জায়গায় বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য গ্রহণ করেছে। যে যেখানে পেরেছে সে সেখানেই বৃষ্টির খবর থেকে বাঁচার জন্য উঠে দাঁড়িয়েছে। সময় সময় ট্রাক, বাস, অটো রিক্সা সাই করে পাশ গেসে চলে যাচ্ছে।



অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে