Evening photography
Bismillahir Rahmanir Rahim
Dear readers! how are you all I hope everyone is doing well by God's grace. I am also very happy with your prayers and Allah Ta'ala's infinite mercy. Alhamdulillah. Today I am back with a new topic before you. And that is "evening photography".
We can't even imagine what beautiful clothes nature can dress up. We all get fascinated by the beautiful beauty of nature. Apalak Netri looked at those scenes. What a wonderful game of beauty. how beautiful Seeing such a nature, we look forward to it.
Similarly, today in the evening before going to perform the Maghrib prayer, when the sun is setting in the western horizon, the clouds in the sky are beautifully decorated and spreading rays. So I look at the sky with fascination, how beautifully Allah has decorated this vast sky with clouds and sun rays.
As the sun passes through the clouds, it spreads a beautiful light. The light in which the clouds are decorated in different colors and decorates the vast sky beautifully. It's like the sky is dressed up as a bride. What a sight that anyone would fall in love with.
I have no exception in my case. I was so fascinated by seeing today's scene, I was fascinated that I was prisoner in my phone's camera. I thought to share this beautiful moment with you. I wanted to share with you this happy moment. Some of you wanted to delight a huge aircraft decorated with such a beautiful bride.
Such scenes can not be seen everywhere. Either of the time is not available. There are some moments when there is some time when the clouds emerged in the world became equipped with this. Row the trees on the earth, and do not think of the hide in the clouds in the clouds on the clouds. We all missed the moment of such a moment.
সন্ধ্যে ফটোগ্রাফি
বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্রিয় পাঠকবৃন্দ! আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তা'আলার অশেষ মেহেরবানীতে খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আবারো নতুন একটি বিষয় নিয়ে ফিরে আসলাম। আর তা হল "সন্ধ্যে ফটোগ্রাফি"।
প্রকৃতি যে কি অপরূপ সাজে সাজতে পারে এটা আমরা কল্পনাও করতে পারিনা। প্রকৃতির অপরূপ সাজ দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে পড়ি। অপলক নেত্রী চেয়ে থাকি সেই দৃশ্যগুলোর প্রতি। কি অপরূপ সৌন্দর্যের লীলা খেলা। কতই না সুন্দর। এরকম প্রকৃতি দেখে আমরা হা হয়েছে চেয়ে থাকি।
তেমনি আজকে সন্ধ্যাবেলায় মাগরিব সালাত আদায় করতে যাওয়ার পূর্ব মুহূর্তে পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাওয়ার সময় আকাশে মেঘমেলা কি সুন্দর অপরূপ সাজে সজ্জিত হয়ে কিরণ ছড়াচ্ছে পৃথিবীর বুকে যে কেউ মুগ্ধ না হয়ে পারবে না এরূপ দৃশ্য দেখে। তাই আমি মুগ্ধ হয়ে চেয়ে থাকি আকাশ পানে কি সুন্দর করে আল্লাহতালা সাজিয়েছেন এই বিশাল আকাশটাকে মেঘমালা এবং সূর্যের কিরণ দিয়ে।
মেঘের ভিতর সূর্য চলে যাওয়ার সময় সুন্দর একটি আলো ছড়িয়ে দেই। যে আলোতে মেঘমালা বিভিন্ন রঙে সেজে ওঠে এবং বিকাশাল আকাশটাকে সুন্দর ভাবে সাজিয়ে তুলে। এ যেন নববধূর সাজে সেজেছে আকাশ। কি মায়াবিনি দেখতে যে কেউ প্রেমে পড়ে যাবে এরকম দৃশ্য দেখে।
আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। আমিও আজকের দৃশ্য দেখে এতটাই মুগ্ধ হয়ে গেছি বিমোহিত হয়ে গেছি যে সেই মুহূর্তটিকে আমি আমার ফোনের ক্যামেরায় বন্দী করে ফেলি। এই সুন্দর মুহূর্তটিকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চিন্তা করলাম। আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে চাইলাম এই আনন্দঘন মুহূর্তটাকে। আপনাদের কেউ আনন্দ দিতে চাইলাম এরকম একটা সুন্দর অপরূপ নববধূর সাজে সজ্জিত একটি বিশাল আকাশমণ্ডলী।
এইরকম দৃশ্য সব জায়গায় দেখা যায় না। সব সময় ই পাওয়া যায় না। কিছু কিছু মুহূর্ত আছে কিছু সময় আসে যখন মেঘমালা এরকম সজ্জিত হয়ে পৃথিবীতে আত্মপ্রকাশ করে। জমিনের উপরে সারি সার ি গাছগাছালি তার উপরে মেঘের ভিতর সূর্যের লুকোচুরি কার মনে না দোলা দেই। এইরকম মুহূর্ত গলাকে আমরা সবাই খুব মিস করি।


