যদি পৃথিবী পরিবর্তন করতে চাও

hayat90

যদি পৃথিবীকে পাল্টাতে চাও তবে নিজের ঘর থেকে শুরু কর



বিসমিল্লাহির রহমানির রহিম


প্রিয় পাঠক আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে আলোচনা করব যদি পৃথিবীকে পাল্টাতে চাও তবে নিজের ঘর থেকে শুরু কর এই বিষয়টিকে সামনে রেখে।



পৃথিবীকে পাল্টানোর জন্য আমরা সর্বদা নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি কিন্তু কেউই সেই লক্ষ্য ভেদ করে স্বর্ণ শিখরে আরোহন করতে পারছি না। আমাদের সবার আশা আকাঙ্ক্ষা আছে এই পৃথিবীকে নিয়ে আমরা সপ্ত আসমান ভেদ করে শেষ সীমানা পর্যন্ত পৌঁছাব এবং রক্ত জমিন ভেদ করে শেষ সীমানা পর্যন্ত চলে যাব



আমরা মানুষ আমাদের আশা-আকাঙ্ক্ষার অন্ত নেই। আমরা প্রতিনিয়ত কোন না কোন বিষয় নিয়ে চিন্তা করে থাকি তেমনি ভাবে আমরা অনেকেই চিন্তা করি আজকের পৃথিবীতে আমরা বদলে দিব বা পরিবর্তন করে দিব কিন্তু আমি কি একাই পারব আমাদের এই বিশাল পৃথিবীটাকে পরিবর্তন করতে বা বদলাতে যদি আমাদেরকে পৃথিবীকে বদলাতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের নিজ ঘর থেকেই পরিবর্তনের চেষ্টা করতে হবে।



আমরা পৃথিবীর বদলানোর বা পাল্টানোর আপ্রাণ চেষ্টা করি কিন্তু দেখা যায় যে আমাদের ঘরটাকে আমরা গোছাতে পারি না বা পরিবর্তন করতে পারিনা তাহলে কিভাবে আমরা এই বিশাল পৃথিবীকে পরিবর্তন করব বা পাল্টে দিব বিষয়টা অতীব আশ্চর্য। পৃথিবী বদলানো একার দ্বারা সম্ভব না অবশ্যই সকলে মিলে যদি আমরা চেষ্টা করি তাহলে পৃথিবীকে আমরা পাল্টে ফেলতে পারি।



পৃথিবী বদলানোর আগে আমাদের নিজেদের ঘরকে বদলানোর চেষ্টা করতে হবে আমাদের ঘরে পরিবর্তন আনতে হবে আমাদের নিজের মাঝে পরিবর্তন আনতে হবে আমাদের দেশের মাঝে পরিবর্তন আনতে হবে আন্তর্জাতিকভাবে সামাজিকভাবে সব রকম ভাবে আমাদেরকে পরিবর্তন আনতে হবে যদি আমরা সব রকম ভাবে পরিবর্তন করতে পারি তাহলে পৃথিবী একদিন না একদিন সম্ভব।



এই পৃথিবীকে বহু মানুষ পাল্টে দিয়েছে তাদের বিজ্ঞানের বিভিন্ন বিষয় আবিষ্কারের মাধ্যমে আসলে মানুষ কোন কিছু পরিবর্তন করতে পারে কিন্তু সৃষ্টি করতে পারে না আল্লাহ রাব্বুল আলামীন সৃষ্টিকর্তা তিনি সকল কিছু সৃষ্টি করেন আর মানুষ সেই সৃষ্টির শুধুমাত্র এক গ্রুপ থেকে অন্যরূপে পরিবর্তন আনতে পারেন এর বেশি কিছু পারে না। তাই সবশেষে বলবো যে পৃথিবীকে পরিবর্তন করতে হলে অবশ্যই আমাদের নিজেকে আমাদের নিজের পরিবারকে আমাদের সমাজকে আমাদের রাষ্ট্রকে পরিবর্তন করতে হবে।

Comments