প্রজাপতির ফটোগ্রাফি

hayat90

প্রজাপতির ফটোগ্রাফি

 

বিসমিল্লাহির রাহমানির রাহিম

প্রিয় পাঠকবৃন্দ! আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তা'আলার অশেষ মেহেরবানীতে খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আবারো নতুন একটি বিষয় নিয়ে ফিরে আসলাম। আর তা হল "প্রজাপতির ফটোগ্রাফি"।

গতকালকে ফজর নামাজ মসজিদে আদায় করতে যাই। এমন সময় মসজিদে একটি প্রজাপতি দেখতে পাই। এই প্রজাপতিটি আমাদের মসজিদের মোয়াজ্জিনের পায়ের তলায় চাপা পড়তে যাচ্ছিল। একটুর জন্য সেই মরণের হাত থেকে বেঁচে যায়। প্রজাপতির গায়ে সামান্য একটু আঘাত লাগে ফলে সেখান থেকে দ্রুতগতিতে প্রজাপতি তার পাখা নেবে সামনের দিকে অগ্রসর হয়।

এরপর সামনে গিয়ে এসে একটি জায়গায় স্থির ভাবে বিশ্রাম করতে থাকে। এখন সে যে জায়গাতে বসে বিশ্রাম নিচ্ছে সেখানে তার কোন ধরনের ঝুঁকি নাই। প্রজাপতিটি দেখতে অনেক সুন্দর। প্রজাপতি দেখতে সুন্দরী হয়। এই প্রাণীটির বিভিন্ন প্রকার রয়েছে বিভিন্ন কালার রয়েছে যে কেউ এ প্রাণীটিকে দেখে মুগ্ধ না হয়ে পারে না। এ প্রাণীটিকে সচরাচর সব জায়গায় সব সময় দেখা যায় না।

 

মাঝে মাঝে এ প্রাণীগুলোকে দেখা যায় এক একটা কালার ডিজাইন একেক রকম। এদেরকে দেখলে মনটা জুড়িয়ে যায়। বিভিন্ন রূপে এরা সেজে থাকে। আল্লাহতালার অসংখ্য সৃষ্টির মাঝে এরা সুন্দর একটি সৃষ্টি। আল্লাহ তাআলা অসম্ভব সুন্দর করে তাদেরকে সৃজন করেছেন। যে কেউ দেখলে যেন মুগ্ধ হয়ে যায়।

সালাত আদায় করার পরে সবাই যখন মসজিদ থেকে চলে যায় তখন আমি অমর মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে সেই প্রজাপতির ছবিটি ক্যাপচার করে নিই। প্রজাপতি অসম্ভব সুন্দর হয় তা আপনারা এর ছবি দেখলেই অনুমান করতে পারবেন বুঝতে পারবেন।

তাই আপনাদের সাথে এটি শেয়ার করার জন্য আমার ফোন দিয়ে সেই প্রজাপতির ছবিটি ক্যাপচার করেছি যাতে করে আপনারাও সেই ছবিটি দেখে মুগ্ধ হয়ে যান। এবং এরকম প্রাণী যদি আপনারা দেখতে পান তবে আপনারাও সবার মাঝে শেয়ার করে দিবেন।

 

তাই কবি ভাষায় এভাবে বলতে শুনি যে, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর। আমার পোস্টটি ধৈর্য সহকারে পড়ার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।

Comments