আনসার ও মুহাজির এর পরিচয়
হাই বন্ধুরা ! তোমরা সবাই কেমন আছো। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ কৃপায় এবং তোমাদের দুয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সামনে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করবো। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে পড়বে এবং তা উপভোগ করবে।
আজকে আনসার ও মুহাজির নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো। চলো বন্ধুরা আলোচনায় যাওয়া যাক।
আনসার ও মুহাজির এই দুটি পরিভাষা ইসলামের ইতিহাসে এক অনন্য স্থান দখল করে আছে। ইসলামের খেদমতে তাদের অবদান অতুলনীয় । মুহাজিরগন যেমন ইসলামের স্বার্থে সবোর্চ্চ ত্যাগ স্বীকার করেছেন তেমনি আনসারগনও সবোর্চ্চ উদারতা দেখিয়ে মহাৎ দৃষ্টান্ত স্থাপন করেছেন। এবার আমরা তাদের পরিচয় জানবো।
আনসার- এই শব্দটি একটি আরবী শব্দ। এর অর্থ সাহায্যকারী। তবে আনসার শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। মক্কা থেকে যেসব মুসলমানরা মদীনায় হিজরত করেন সেসব মুহাজিরদেরকে আশ্রয় ও সহযোগিতা দানকারী মদিনার মুসলমানগনকে আনসার বলে। মদীনার আনসারগন অত্যান্ত উদারভাবে মক্কার মুসলমানদেরকে সার্বিক সাহায্য-সহযোগিতা করেছিলেন।
মুহাজির- এই শব্দটিও একটি আরবী শব্দ। এর অর্থ হিজরতকারী, দেশ ত্যাগকারী, আশ্রয় সন্ধানী, উদ্বস্তু ইত্যাদি। মক্কার মুহাজিরগন ইসলামের স্বার্থে নিজ মাতৃভুমি ত্যাগ করে মদীনায় হিজরত করেন। এইসব মুসলমানগন ইসলামের ইতিহাসে মুহাজির নামে পরিচিত হয়ে আছেন। মুহাজিরগন জন্মভুমি, আত্মীয়-স্বজন,ঘরবাড়ি ও সম্পত্তির মায়া ত্যাগ করে ইসলামের স্বার্থে উদ্বাস্তু হয়ে মদীনায় হিজরত করেন। তাদের এ ত্যাগস্বীকার ইসলামকে আরো মহিমান্বিত করেছে।
প্রিয় বন্ধুরা! আজ এখানেই শেষ করছি। অন্য কোন বিষয় নিয়ে পরবর্তীতে আবার আপনাদের সামনে হাজি হবো ইনশআল্লাহ। আশা করি সবাই আমার জন্য দুয়া করবেন। আল্লাহ হাফেজ।


