Relief from calf and cow warts
Bismillahir Rahmanir Rahim
Dear readers! how are you all I hope everyone is doing well by God's grace. I am also very happy with your prayers and Allah Ta'ala's infinite mercy. Alhamdulillah. Today I am back with a new topic before you. And that is "freedom from calf and cow warts".
A friend of mine came with a motorcycle and took me to his house in the hot afternoon sun. To see what is wrong with his cows and calves.
Many people in the neighborhood told him that these were rafts or burnt bases. A huge cow had black flat warts on her wool and something on her tail. The face of that huge cow's calf is covered in warts. The face looked awkward.
I have seen several cow warts before and they were huge in size. After observing in the light of experience, I returned to the chamber. Then I made him fifty thousands of pills and asked him to consume it three times a day.
He couldn't believe that a tiny grain of homeopathy would work. For the gulbeul of the fifty-millennium medicine is very insignificant, and this single grain is given in four ounces of water. It is surprising to think that a single grain can cure such a big disease?
But the owner of the cure is my great creator Allah Subhanahuwa Ta'ala. i don't I am only the instrument or medium only. If he writes Sifa in this little globule, it is enough. Believe it or not it is up to you. Summa Alhamdulillah. In just one week, the cow and her calf were completely cured of scabies. There was no need to give the medicine a second time.
Please pray for me to Allah Ta'ala in a special way so that I can serve people and animals.
You can contact me for the treatment of warts and other diseases.
A big thank you to everyone who has been patiently reading my post for so long. Allah is Hafez.
বাছুর ও গাভি আঁচিল থেকে মুক্তি
বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্রিয় পাঠকবৃন্দ! আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তা'আলার অশেষ মেহেরবানীতে খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আবারো নতুন একটি বিষয় নিয়ে ফিরে আসলাম। আর তা হল "বাছুর ও গাভি আঁচিল থেকে মুক্তি"।
দুপুরবেলা তীব্র রোদে আমার এক বন্ধু মোটরসাইকেল নিয়ে এসে আমাকে তার বাড়ি নিয়ে যায়। তার গরু এবং বাছুরের কি সমস্যা এটা দেখার জন্য।
আশেপাশের অনেকেই তাকে বলেছে এগুলো নাকি ভেলা বা পোড়া ঘাঁ। বিশাল বড় একটা গরু তার ওলানে কালো কালো চ্যাপ্টা কিছু আঁচিল উঠেছে এবং তার লেজেও কিছু দেখা দিয়েছে। সে বিশাল গরুর বাছুরের মুখের দিক আঁচিলে পুরোটাই ছেয়ে গেছে। মুখটা দেখতে একদম বিশ্রি মনে হচ্ছিল।
এর পূর্বেও আমি বেশ কিছু গাভীর আঁচিল দেখেছি এবং সেগুলো আকারে বিশাল বড় বড় ছিল। অভিজ্ঞতার আলোকে পর্যবেক্ষণ করে দেখে চেম্বারে ফিরে আসি। এরপর তাকে পঞ্চাশ সহস্রতমিক ওষুধ বানিয়ে দিই এবং দিন তিনবার করে এটা সেবন করাতে বলি।
হোমিওপ্যাথির ছোট্ট একটি দানা দেখে সে বিশ্বাস করতে পারেনি যে এই ওষুধে কাজ হবে। কারণ পঞ্চাশ সহস্রতমিক ওষুধের যে গুলবিউল তা একেবারেই নগণ্য এবং এই একটিমাত্র দানা চার আউন্স পরিমাণ পানিতে দেওয়া হয়। ভাবতে অবাক লাগারই কথা যে একটি মাত্র দানাতে এত বড় রোগ সারবে? কিন্তু রোগ সারার মালিক তো আমার আপনার মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহুওয়া তা'য়ালা। আমি না। আমি শুধু ওসিলা বা মাধ্যম শুধুমাত্র। তিনি যদি এই ছোট্ট একটি গ্লোবিউল এর মধ্যে সিফা লিখে রাখেন তাহলে এটাই যথেষ্ট। বিশ্বাস অবিশ্বাস এটা আপনার ব্যাপার। সুম্মা আলহামদুলিল্লাহ। মাত্র এক সপ্তাহের মধ্যেই গরু এবং তার বাছুর আঁচুল থেকে সম্পন্ন সুস্থ হয়ে যায়। দ্বিতীয়বার আর ওষুধ দেওয়ার প্রয়োজন পড়েনি।
আপনারা আমার জন্য আল্লাহ তাআলার কাছে খাস ভাবে দোয়া করবেন এভাবে যেন মানুষ ও পশু পাখির খেদমত খেদমত করতে পারি।
আঁচিলসহ অন্যান্য রোগের চিকিৎসার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন।
যারা আমার পোস্টটি এতক্ষণ ধৈর্য সহকারে পড়লেন তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
Bengali Community


