"দান" ডানহাতে দিবে বাম হাত জানবে না
দানশীলতা ২য় পর্ব
বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্রিয় পাঠকবৃন্দ! আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তা'আলার অশেষ মেহেরবানীতে খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আবারো নতুন একটি বিষয় নিয়ে ফিরে আসলাম। আর তা হল "দানশীলতা"।
দানশীলদের ব্যাপারে আল্লাহ তা'আলা পবিত্র কুরআনুল কারীমে সূরা হাদীদ আয়াত নং 10,11তে বলেন- তোমাদের কি হয়েছে যে, তোমরা আল্লাহর পথে ব্যয় করবে না এবং আল্লাহর জন্যই আকাশমণ্ডল এবং জমিনের উত্তরাধিকারী; তোমাদের মধ্যে কেউ তাদের সমতুল্য নয়- যারা মহা বিজয়ের পূর্বে ব্যয় করেছিল, যারা পরে ব্যায় করেছে এবং ধর্ম যুদ্ধ করেছে তাদের চেয়ে এরাই পদ মর্যাদায় শ্রেষ্ঠ; এবং তোমরা যা কর আল্লাহ সে বিষয়ে অভিজ্ঞ।
পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা আরো বলেন- "যারা ধন দান করে থাকে রাত্রি কালে এবং দিনের বেলায় তাদের জন্য তাদের পুরস্কার তাদের পালনকর্তার নিকট নির্ধারিত রয়েছে এবং তারা কোন আতঙ্ক বা ভয়ের সম্মুখীন হবে না এবং চিন্তারও সম্মুখীন হবে না।"
হাদীস শরীফে বলা হয়েছে তুমি যখন দান করো তখন তোমার দক্ষিণ হস্ত বা ডান হাত কি করছে তোমার বাম হস্তকে বাঁহাতকে তা জানতে দিও না তোমার দান যেন গোপনে হয় তাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে প্রতিদান দিবেন। এটি বাইবেলে ও উল্লেখ রয়েছে।
পবিত্র হাদীছ শরীফে আরো বলা হয়েছে- যদি সিদ্ধিপ্রাপ্ত হতে চাও, তবে চলে যাও। তোমার সর্বস্ব বিক্রি করে দরিদ্রদের দান কর। তাতে তুমি বেহেস্তে ধন পাবে।
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম দানের যে উজ্জ্বল নিদর্শন রেখে গেছেন তার তুলনা অপরিসীম। নিজের খাবার অপরকে বিলিয়ে দিয়ে নিজের পেটে পাথর বেঁধে রেখেছেন। পর্বতসম স্বর্ণের প্রতিশ্রুতি পেয়েও তিনি তা উপেক্ষা করেছেন এবং মৃত্যুর পূর্বে তিনি এক দিরহামও রেখে যাননি। সারাটা জীবন তিনি জ্ঞান দান, শিক্ষাদান, উপদেশ দান, ধন-সম্পদ দান করে অমর হয়ে আছেন।
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু ওয়া সাল্লাম কি রূপ দানশীল ছিলেন, আমরা সেটি এখন দেখব।
রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আসর সালাত শেষ করে উঠে দাঁড়ালেন এবং সাহাবীদের ভেতর দিয়ে দ্রুত ঘরের ভিতরে ঢুকে পড়লেন। এ অবস্থা দেখে সাহাবীগণ ভীত-সন্ত্রস্ত হয়ে পড়লেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ফিরে এসে লক্ষ্য করলেন যে, তার দ্রুত যাওয়ার জন্য সবাই আশ্চার্য হয়ে পড়েছেন। তখন তিনি বললেন। "হঠাৎ আমার মনে পড়ল যে, আমার ঘরে একটু উঠলো স্বর্ণ জমা আছে। আমি তা একরাত্রি জমা রেখে দিব তা আমি পছন্দ করি না। তাই দেরি না করে দ্রুত তা দান করে আসলাম।"


