শিক্ষিত জাতি দেশের সম্পদ

hayat90

শিক্ষিত জাতি দেশের সম্পদ 

 

বিসমিল্লাহির রাহমানির রাহিম

Image source 

প্রিয় পাঠকবৃন্দ! আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তা'আলার অশেষ মেহেরবানীতে খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আবারো নতুন একটি বিষয় নিয়ে ফিরে আসলাম। আর তা হল "শিক্ষিত জাতি দেশের সম্পদ"।

Image source 

যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। শিক্ষা ছাড়া কোন ব্যক্তি উচ্চ শিখরে আরোহন করতে পারে না। আমাদেরকে উচ্চ শিখরে আরোহন করতে হলে অবশ্যই আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এর উপরে যখন প্রত্যাদেশ নাজিল করেন তখন সর্বপ্রথম যে কথাটি বলেছিলেন তা হল ইকরা অর্থাৎ পড়ো। পড়া অর্থ বোঝা হৃদয় অঙ্গন করা জানা ইত্যাদিকে বোঝাই।

 

জ্ঞান অর্জন করা প্রত্যেক নর-নারীর জন্য অত্যাবশ্যকীয়। শিক্ষার আলো যদি আমাদের ভিতরে না থাকে তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো না এই কারণে অবশ্যই আমাদেরকে শিক্ষিত হতে হবে। তাই যারা প্রকৃত শিক্ষিত তারা অবশ্যই পৃথিবীতে সর্বোচ্চ অবদান রাখতে সক্ষম হয়েছে। একটার পর একটা গবেষণা করে তারা নিত্যনতুন আবিষ্কার করে চলেছে।

 

Image source 

তাইতো প্রবাদ বাক্য বলা আছে এর শিক্ষাই জাতির মেরুদন্ড। মেরুদন্ড না থাকলে যেমন মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না চলাফেরা করতে পারে না তেমনিভাবে শিক্ষা ছাড়া কোন জাতি পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে পারবে না এবং কি কোন জায়গাতে সে টিকে থাকতেও পারবেনা। শিক্ষার ব্যাপারে নেপোলিয়ন বলেছিলেন তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দেব।

 

প্রকৃত শিক্ষিত যদি হয় তবে নিজের জন্য যেমন মঙ্গল হবে তেমনি দেশের জন্য মঙ্গল হবে। একজন শিক্ষিত ব্যক্তি একটি দেশের সম্পদ। একজন শিক্ষিত মানুষে�� দ্বারা দেশের ব্যাপক উন্নতি হওয়া সম্ভব। একটি দেশের প্রাকৃতিক সম্পদ থাকলে যেরকম দেশটি উন্নতর দিকে যায় তেমনি ভাবে একজন শিক্ষিত লোক দেশে থাকলে সেই দেশ উন্নতির পথে এগিয়ে যাবে এটাই স্বাভাবিক।

 

আজকে আমাদের দেশে শিক্ষার হার অনেক বেড়ে গেছে কিন্তু সেই অনুযায়ী কর্মসংস্থান তৈরি হচ্ছে না। দেশের এই সম্পদ কাজে লাগানো যাচ্ছে না।

Comments

sereybd

অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

@shariarr দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে
20220913_222205.png