অর্থ আমাদের সম্পর্কগুলোকে বিচ্ছিন্ন করে দিচ্ছে নাতো?
বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্রিয় পাঠকবৃন্দ! আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তা'আলার অশেষ মেহেরবানীতে খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আবারো নতুন একটি বিষয় নিয়ে ফিরে আসলাম। আর তা হল "অর্থ আমাদের সম্পর্কগুলোকে বিচ্ছিন্ন করে দিচ্ছে নাতো? "।
বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে যে কারণগুলো দায়ী সেগুলো হল অর্থ এবং নারী। এই দুটি জিনিস এর জন্য সম্পর্ক নষ্ট হয়ে যায়। একবার যদি এই বিষয়ে কারো সাথে কারো সম্পর্ক ছিন্ন হয়ে যায় তবে তা জোড়া লাগানো খুবই কঠিন। প্রায় ক্ষেত্রে দেখা যায় এই ধরনের সম্পর্কগুলো আগের মত আর জোড়া লাগানো যায় না।
এই কারণে প্রবাদ বাক্যে বলে যে অর্থই অনর্থের মূল। অর্থ দিয়ে সবকিছু করা যায় না আবার অর্থ না থাকলে সমাজের কোথাও মূল্যায়ন হয় না। পেটে খাওয়ার জন্য কত কষ্ট করে অর্থ উপার্জন করতে হয়। অর্থ উপার্জন করার জন্য কত মানুষ নিজের মাতৃভূমি ত্যাগ করে অন্য ভুমিতে যে পড়ে আছে। পরিবার-পরিজন আত্মীয়-স্বজন সব কে রেখে দিয়ে প্রবাসে যাই কর্মের জন্য, অর্থ উপার্জন করার জন্য, আর এই অর্থই আমাদের কাছে সম্পর্ক গুলোকে দূরে ঠেলে দেয়।
বাস্তবতার দিকে লক্ষ্য করলে অবরোহ এর নজির পাওয়া যাবে। আমার সাথে আপনার সাথে প্রতিনিয়ত এই অর্থ নিয়েই আমাদের সম্পর্কগুলোর দূরত্ব বেড়ে যাচ্ছে। এমনি চলাচলের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে আমাদের সম্পর্ক গুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। কাছের সম্পর্ক গুলো টিকিয়ে রাখার জন্য আমাদেরকে অবশ্যই বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই জন্য আমাদেরকে অবশ্যই আমাদের জবান ঠিক রেখে চলাফেরা করতে হবে।
রাসূল সাল্লাল্লাহু সাল্লাম হাদীস শরীফে এরশাদ করেছেন এক মুসলিম অপর মুসলমানের আয়না স্বরূপ। একজন মুসলিম ভাই যদি ভুল করে অপর মুসলিম ভাই সেই ভুলগুলো সংশোধন করে দিবে এটাই হচ্ছে ইসলামের নীতি। সবচেয়ে বড় দুখের কথা এই যে আমরা ভুল থেকে নিজেরা সংশোধন হয় না। আমরা ছোট হতে চাই না সবাই সবার চাইতে বড় হতে চাই।
কর্জে হাসানা দিতে হবে তবে অবশ্যই আমাদেরকে আমাদের জবান ঠিক রাখতে হবে। আমরা একজনের কাছ থেকে করচে হাসনা নেওয়ার জন্য যেভাবে কথা দিয়ে রাখি ঠিক সেভাবেই আমাদের কথা রক্ষা করে চলতে হবে নতুবা আমাদের জন্য আমাদের সম্পর্ক টিকে থাকবে না।
অর্থের জন্য বা অন্য কিছুর জন্য আমাদের সম্পর্ক গুলো নষ্ট হয়ে যাক এটা আমাদের কারোর ক্যাম্য নয়। এর থেকে আমাদের সকলকেই সজাগ হতে হবে।
Comments
rasel72
অনেক সুন্দর একটা পোষ্ট। আসলে অর্থটাকে যদি আমরা সঠিক নিয়মে ব্যবহার করতে না পারি তাহলেই সেটাই আমাদের জীবনটাকে নষ্ট করে দিতে পারে৷ এতো সুন্দর একটা পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
kohinur203
আসসালামুয়ালাইকুম ভাইয়া আপনার পোস্ট এর মধ্যে অনেক কিছুই শিখতে পেরেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এমন পোষ্ট করার জন্য।
hayat90
আমার পোস্টে ধৈর্য সহকারে পড়া এবং সুন্দর মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
hayat90
@kohinur এমন সুন্দর একটি মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু




