বিসমিল্লাহির রহমানির রহিম
প্রিয় পাঠক বৃন্দ! আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তা'আলার অশেষ মেহেরবানীতে খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আবারো নতুন একটি বিষয় নিয়ে ফিরে আসলাম। আর তা হল "আজকের দিনলিপি"।
অসম্ভব সুন্দর একটি দৃশ্য মাগরিবের সময়
আজকের সকাল বেলা ফজরের সালাতের জন্য উঠে উঁচু করে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়। আজকে ফজরের আকাশটা খুব সুন্দর। ফজরের সময় যখন মসজিদে আসে আকাশের দৃশ্যটা দেখে মন ভরে যায়। আকাশের ফটোগ্রাফি করার ইচ্ছা থাকলেও সময় স্বল্পতার কারণে সে ফজরের সময়ের দৃশ্যটা আমার মোবাইল ফোন দিয়ে ধারণ করতে পারেনি।
আজকে ফজরের সময় আসার সময় হালকা হালকা করে ঠান্ডা লাগছিল। খুব সুন্দর হবে আজকে সালাত আদায় করে। সালাত আদায় করা শেষ হলে মক্তবের জন্য মসজিদেই সময় ব্যয় করি। আজকে ছাত্রদেরকে সালাত সম্পর্কে শিক্ষা দান করি। পাঁচ ওয়াক্ত সালাতের নাম এবং কোন কয় রাকাত সালাত সে সম্পর্কে তাদের বিস্তারিত বিবরণ শিক্ষা দান করি।
আজকের সন্ধ্যের আকাশের দৃশ্য
শিক্ষার্থীরা এ বিষয়ে জানতে পেরে তারা খুব আনন্দিত হয়। আসলে শিশুদেরকে ছোট থেকেই যদি মৌলিক শিক্ষাগুলো দেওয়া হয় তাহলে পরবর্তীতে তাদের এই শিক্ষাটা খুব উপকারে আসে। কিন্তু ছোট বাচ্চাদেরকে যদি ছোট অবস্থায় মৌলিক শিক্ষাগুলো থেকে বঞ্চিত হয় তাহলে তারা বড় হয়ে নষ্ট হয়ে যায় বা বেয়ারা হয়ে যায় তাদেরকে কোন কাজে কর্মে পাওয়া যায় না। এবং তারা বড়দেরকে শ্রদ্ধা সম্মান করে না।
সকালবেলায় চেম্বারে গিয়ে কাজ করবো মনে করি কিন্তু অন্য একটি কাজ চলে আসে সেই কাজটি ফেলে রেখে আমাদের শহরের দিকে রওনা হয়ে যায়। সেখানে এক বন্ধুর সাথে সাক্ষাৎ হয়। সে মন তোর সাথে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে কথাবাত্রা হয়। তার সাথে কথা বলে আরও জানতে পারি যে সে কোরিয়ায় রেজিস্ট্রেশন করেছিল এবং সেখানে যাওয়ার জন্য সে উত্তীর্ণ হয়েছে।
অনেক বন্ধু আইসিটির জন্য আজকে একটি প্রতিষ্ঠানে ফরম পূরণ করে। এবং সে একজন ভাগ্যবান বলা যায় কারণ একটি মাত্র সিট খালি ছিল সেই সিটি তার জন্য বরাদ্দ হয়ে যায়। সব পড়ালেখা শেষ করার পর আইসিটি এখন পর্যন্ত শেষ করে নিয়ে আজকে হঠাৎ সে আইসিটির জন্য তোলপাড় করে।
আমার সাথে এতক্ষণ থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি সকলের সুস্থ থাকুন ভালো থাকুন। আল্লাহ হাফেজ।



অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ