নীল আকাশের ফটোগ্রাফি

hayat90
নীল আকাশের ফটোগ্রাফি

বিসমিল্লাহির রাহমানির রাহিম

প্রিয় পাঠকবৃন্দ! আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তা'আলার অশেষ মেহেরবানীতে খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আবারো নতুন একটি বিষয় নিয়ে ফিরে আসলাম। আর তা হল "নীল আকাশের ফটোগ্রাফি"।

সুন্দর আকাশ সুন্দর প্রকৃতি এসব নিয়ে লেখতে অনেক ইচ্ছা করে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে লিখার অভ্যাস না থাকার কারণে আপনাদের সামনে সেই প্রকৃতিকে বা সেই সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে পারিনা। প্রকৃতি এত সুন্দর যে আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কুরআনুল কারীমে বলছেন পৃথিবীর সব গাছ যদি কলম হতো এবং পৃথিবীর সব জল যদি কালি হত তবুও আল্লাহতালার গুনোগান লিখে শেষ করা যেত না।

মানুষকে আল্লাহ রাব্বুল আলামীন জ্ঞান দান করেছেন। পৃথিবীতে ভ্রমণ করতে বলেছেন। পৃথিবীটাকে ঘুরে ঘুরে দেখতে বলেছেন। সৃষ্টি জগতকে কিভাবে তিনি তৈরি করেছেন সেগুলোকে দেখতে বলেছেন পর্যবেক্ষণ করতে বলেছেন। প্রকৃতি থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি অনেক জ্ঞান অর্জন করতে পারি। আজকের চাঁদ এবং আকাশ সম্পর্কে ফটোকপি করলাম। আশা করি এই ফটোগ্রাফি গুলো আপনাদের ও ভালো লাগবে।

গতকালকের আকাশ সূর্যাস্তের পর যে রঙ্গিন সাজে নববধূর মত সেজেছিল তা সত্যিই যে কারো নজর কাড়ার মতো। আকাশ যে কত রকম সাজে সাজতে পারে যে দেখেনি সে বুঝতে পারবে না কিন্তু যারা প্রতিনিয়ত আকাশের দিকে তাকিয়ে তার সাজসজ্জা দেখার জন্য প্রতিনিয়ত চেয়ে থাকে তারাই বুঝতে পারবে আকাশের সাজটা কতই না মন মুগ্ধকর।

এত সুন্দর আকাশ অনেকদিন থেকেই দেখিনি কিন্তু আজকের আকাশটা দেখে একে ক্যামেরা বন্দি না করে আর পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আকাশটাকে কত রং ঢং দিয়ে সাজিয়ে রেখেছেন। নিশ্চয়ই তিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম সৃষ্টিকর্তা। তিনি প্রতিটি বস্তুকেই নিখুঁতভাবে সৃষ্টি করেছেন।

গতকালকে মাগরিব সালাত আদায় করার জন্য যখন মসজিদে যাচ্ছিলাম তখন মুয়াজ্জিন আজান দিচ্ছিল এমন সময় মেঘমালা নীল আকাশে অপরুপ সাজে সজ্জিত হয়ে পৃথিবীতে শোভা ছড়াচ্ছে। এত সুন্দর সজ্জিত আকাশ দেখার পর কার না ভালো লাগে? সব জায়গা থেকে আকাশের সৌন্দর্য উপভোগ করা যায় না বা সবাই এর সৌন্দর্য উপভোগ করতে পারে না। অনেক প্রতিবন্ধকতা থেকে যায় । যার কারণে এ রকম একটা সুন্দর সৌন্দর্য উপভোগ করতে পারে না।

আজকে বৃষ্টির কারণে পরিবেশটা নিঝুম নিস্তব্ধ ছিল। কোন ধরনের কোলাহল ছিল না , কোন গোলমাল ছিল না, ছিলো শুধু চারিদিকে নিরবতা। মেঘের ভিতর চাঁদের লুকোচুরি, শাড়ির আঁচলের মত রং বেরঙের তুলি দিয়ে আঁকা ছবির মতো মেঘমালারা সজ্জিত হয়ে আকাশে ভেসে বেড়াচ্ছে। 

এশা সালাত আদায়ের জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাবার সময় আমার ফোন দিয়ে আকাশের ফটোগ্রাফি তুলে রাখি।এত সুন্দর একটি মূহুর্তে হাতছাড়া করি নাই। আপনারাও এত সুন্দর একটি দৃশ্য আমার মাধ্যমে উপভোগ করতে পারবেন। এতো সুন্দর একটি দৃশ্য আল্লাহ সাজালেন আকাশে তা দেখে আপনি সেই আল্লাহ রাব্বুল আলামিন এর শুকরিয়া আদায় করবেন না তা কেমনে হয়।

প্রকৃতি সম্পর্কে সুন্দর ভাবে উপস্থাপন করতে পারি নাই এ জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। ধর্য্যসহকারে আমার পোস্টটি পড়ার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।

Comments

riyadx2

আপনার ফটো গুলো অনেক সুন্দর হয়েছে 

sereybd

আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

৥realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে