যতটা সম্ভব চিন্তা মুক্ত থাকুন 

hayat90
যতটা সম্ভব চিন্তা মুক্ত থাকুন 

বিসমিল্লাহির রহমানির রহিম

প্রিয় পাঠক বৃন্দ! আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তা'আলার অশেষ মেহেরবানীতে খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আবারো নতুন একটি বিষয় নিয়ে ফিরে আসলাম। আর তা হল "যতটা সম্ভব চিন্তা মুক্ত থাকুন"।

কপিরাইট মুক্ত ছবির উৎস: pixabay

চিন্তা এমন একটা জিনিস যা মানুষকে কুরে কুরে শেষ করে দেয়। তাই যতটা সম্ভব নিজেকে চিন্তামুক্ত রাখার চেষ্টা করুন। অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলুন। অতিরিক্ত চিন্তা আপনাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। চিন্তা করতে হবে কিন্তু স্বাভাবিক। যে চিন্তার কারনে আপনার কোন প্রভাব পড়বে না এবং কোন ধরনের ক্ষতি হবে না।

আপনি মনে করেন না যে আপনি পৃথিবীতে শুধু একমাত্র চিন্তা কারী ব্যক্তি। আপনার মত হাজারো ব্যক্তি আছে যারা বিভিন্ন বিষয় নিয়ে চিন্তায় জড়িয়ে যায়। এখান থেকে কোন ক্রমেই বেরিয়ে আসতে পারে না। চিন্তার জগত থেকে বেরিয়ে আসতে হলে অবশ্যই আপনাকে স্বাভাবিক থাকতে হবে। প্রতিটি বিষয় যদি আপনি নরমাল ভাবে নিতে না পারেন তাহলে আপনি কখনোই চিন্তার জগত থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন না।

কপিরাইট মুক্ত ছবির উৎস: pixabay 


চিন্তা মুক্ত থাকতে হলে কতিপয় কাজ আপনাকে অবশ্যই করতে হবে। আর সেগুলো হলো:- 
ক) প্রতিটি কাজে আল্লাহ তাআলার ওপর তাওয়াক্কুল করে করতে হবে।
খ) প্রতিটি কাজ শেষে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে।
গ) প্রতিটি কাজে সন্তুষ্ট থাকতে হবে।
ঘ) সর্বদা আল্লাহর হুকুমের কাছে নিজেকে স্যালেন্ডার হতে হবে।
ঙ) তকদিরের ফায়সালা মেনে নিতে হবে।


চিন্তা মুক্ত থাকার জন্য যেসব বিষয় নিয়ে নিজেকে প্রশ্ন করবেন। তা নিম্নে উল্লেখ করা হলো:-
অ) আমি কে?
আ) আমার কাজ কি?
ই) আমাকে কেন সৃষ্টি করা হয়েছে?
ঈ) আমাকে কে সৃষ্টি করেছে?
উ) আমাকে কি জন্য সৃষ্টি করা হয়েছে?

এসব প্রশ্নের উত্তর গুলো যথাযথ খুঁজে বের করতে চেষ্টা করুন। এক সময় দেখবেন আপনি চিন্তা মুক্ত জীবনে ফিরে এসেছেন।

এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। পরবর্তীতে আবারো কোন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ।

Comments

jony365
প্রিয় আপনার পোস্ট টা পড়ে এনেক কিছু শিখলাম। আসলে চিন্তা করে কিছু লাভ হয় বাট হ্মতি হয় বেশি
sereybd

অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

@shariarr দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে
20220913_222205.png