রোজনামচা
হাই বন্ধুরা ! তোমরা সবাই কেমন আছো। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ কৃপায় এবং তোমাদের দুয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সামনে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করবো। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে পড়বে এবং তা উপভোগ করবে।
আজকে রোজনামচা নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো। চলো বন্ধুরা আলোচনায় যাওয়া যাক।
আজকের দিনটা খুব ব্যস্ততার মধ্য দিয়ে কেটে যায়। সকাল বেলা প্রতিদেনের মত সলাত ও নাস্তা শেষ করি এরপর বিছানায় শুলেই কখন যেন চোখ বুজে আসে বুজতেই পারি নি।
এরপর ঘরের চালায় উঠে টিনসেড পরিবর্তন করি। একটি টিন এমন ভাবে ছিদ্র হয়েছিল যে অন্ধকারেও আকাশ দেখা যেত আর বৃষ্টি হলে তো কোন কথায় না না চাইতে পানি এসে হাতের কাছে হাজির হতো। আলহামদুলিল্লাহ আজকে সেই টিন সেডটি চেঞ্জ করে ফেলেছি।
দুপুর বেলা প্রচন্ড রোদের কারনে বাড়ি না গিয়ে মসজিদে একটু রেস্ট এর জন্য বসি কিন্তু মশা মশায় শান্তিতে সেখানে বসে থাকতে দেয়নি। এবার মশার তন্ডব খুব বেশী মনে হচ্ছে। প্রচন্ড গতিতে ফ্যান চালিয়েও মশার অত্যাচার থেকে বাচা যাচ্ছেনা। বিনা পয়সায় গান শুনিয়ে যায় সেই সাথে ইনজেকশান পুশ করে কিছু রক্ত ফ্রি নিয়ে যায় এবং শুধু তা্ই নয় আপনাকে বিরক্ত করে তার হুল ফুটানো স্থানে প্রদাহ তৈরী করে চুলকানি ও ব্যথা সৃষ্টি হয়।
আমার একটি কেবোর্ড নষ্ট হওয়ায় অন্য জনের নিয়ে কাজ চা্লাছিলাম হঠাৎ করে এসে তার কিবোর্ড নিয়ে যায়। আমি আমার কোন কাজ করতে পাই মনের মধ্যে রাগ চেপে বসলো । দেরী না করে বাজার গিয়ে সুন্দর একটি কেবোর্ড নিয়ে আসলাম। আগের যতগুলো কেবোর্ড ব্যবহার করেছি এটি হলো সবার সেরা। এটি ব্যবহার করে কমফর্টেবুল অনুভব করছি।
আলহামদুলিল্লাহ মাগরীব পর থেকে এশা পর্যন্ত কর্মব্যস্ততায় অতিবাহিত হয়ে যায়। গতকালকে লেখার সুয়োগ পায়নি।দুটি কারন এক কিবোর্ড না থাকা , দুই সারাদিন ব্যস্ত থাকা।
প্রিয় বন্ধুরা! আজ এখানেই শেষ করছি। অন্য কোন বিষয় নিয়ে পরবর্তীতে আবার আপনাদের সামনে হাজি হবো ইনশআল্লাহ। আশা করি সবাই আমার জন্য দুয়া করবেন। আল্লাহ হাফেজ।


