বিসমিল্লাহির রহমানির রহিম
হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আজকে আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আর তা হল বই হল উত্তম সাথী ।
একটি ভালো বই একজন মানুষকে আদর্শ করে গড়ে তোলার জন্যই যথেষ্ট। একজন ভালো লেখক তার বউয়ের মধ্যে অনেক তথ্য এবং তথ্য উপস্থাপন করে থাকে। একজন মানুষকে নীতিবান আদর্শবান সৎ ন্যায়নিষ্ট হতে সহযোগিতা করে একটি সুন্দর বই। বইকে আমাদের জীবনের সঙ্গী বানাতে হবে।
একটি ভালো বই একজন মানুষের জীবনকে বদলে দিতে পারে পক্ষান্তরে একটি খারাপ বইও মানুষের জীবনকে পাল্টে দিয়ে খারাপ দিকে পরিচালিত করতে পারে। এমন অনেকেই আছে যারা শুধু বই নিয়ে ই ব্যস্ত একটু সময় পেলেই তারা বই পড়া শুরু করে।
বর্তমানে মোবাইল ফোন ট্যাব কম্পিউটার টেলিভিশন ইত্যাদি আশায় বইয়ের সাথে মানুষের সম্পর্ক অনেক ব্যবধান হয়েছে। কিন্তু যখন এগুলো ছিল না মোবাইল কম্পিউটার টিভি ইত্যাদি তখন মানুষ ঠিকই বইয়ের সাথে সম্পর্ক করেছিল।
একাডেমিক জীবনে সিলেবাসভুক্ত কিছু বই পড়ে আমাদের জ্ঞান পরিপূর্ণ হয় না। একাডেমিক বই ছাড়াও আমাদেরকে বিভিন্ন ধরনের বই পড়তে হয়। ব্যবহারিক বই পড়ে বাস্তবিক জীবনে সেগুলো প্রতিফলন করতে হবে। আমাদের যে সিলেবাস গুলো আছে এই সিলেবাস গুলোতে ব্যবহারিক বই পড়ানো হয় না বললেই চলে।
একটি বই একজন মানুষকে আলোর পথ দেখায়। দিকনির্দেশনা দেই। ভালো-মন্দর জ্ঞান বই পড়ে এসে লাভ করতে পারে। মানুষের জ্ঞান যেহেতু সীমাবদ্ধ তাই তাকে বিভিন্ন বই থেকে অসীম জ্ঞান অর্জন করতে হয় যেগুলো প্রত্যেক জীবনে জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বই হল আপনার সুখে দুখের সঙ্গী। পৃথিবীর সব সঙ্গী যদি আপনার থেকে দূরে সরে যায় তবুও আপনার কাছে রয়ে যায় আপনার অন্তরঙ্গ বন্ধু হিসাবে আপনার সঙ্গ দেই এই বই। বইয়ের মাঝে আনন্দ আসে কান্না ছবি রয়েছে। বই যখন পড়বেন তখন মনে হবে আপনি বাস্তব জীবনে সেই স্থানগুলোতে ঘুরে বেড়াচ্ছেন। আপনি মোবাইলে বা টেলিভিশনে যে সমস্ত নাটক সিনেমা থিয়েটার এগুলো দেখেন তার চাইতেও আপনি বই পড়ে বেশি মজা বা আনন্দ উপভোগ করেন এটাই হল চিরসত্য।
বই হচ্ছে আপনার অবসরের বন্ধু। সময়ে যখন আপনি আপনার বন্ধু খুজে না পান কেউ আপনার সঙ্গ দেয় না তখন এই বই আপনার একান্ত আপনজন হিসেবে আপনার পাশে থেকে আপনাকে আনন্দ বা সকল কিছু থেকে ভুলিয়ে রাখে।
বই সেটা যে ধরনেরই হোক বা যেকোনো বই হোক না কেন আপনি এর থেকে কিছু না কিছু উপকার বা কিছু না কিছু জ্ঞান বা শিক্ষা লাভ করবেন। ভালো মাঝেও ভালো যেমন রয়েছে খারাপের মাঝেও তেমন অনেক কিছুই ভালো রয়েছে আমরা খারাপ গুলোকে বাদ দিয়ে সব সময় ভালো গুলোকে নেওয়ার চেষ্টায় করবো।
আমাদেরকে সফলতার আসনে আরোহন করতে হলে বেশি বেশি করে আমাদেরকে অধ্যায়ন করতে হবে আমাদেরকে অধিক হারে বই পড়তে হবে জ্ঞান অর্জন করতে হবে। সব রকমের জ্ঞান যাতে আমার ভেতরে প্রবেশ করে সেজন্য আমাকে বা আমাদেরকে এই সকল ধরনের বইয়ের সাহিত্য নিতে হবে। যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো আমাদেরকে নোট নিয়ে নিতে হবে আর যেগুলোর গুরুত্ব নাই সেগুলো একবার পড়ে নিলেই হবে।
আজকের আর্টিকেলটি আপনাদের সামনে উপস্থাপন করলাম কেমন হলো তা আপনারা আপনাদের অভিমত ব্যক্ত করবেন এই আশা রেখে আজকের আলোচনা শেষ করছি। ধৈর্য সহকারে কষ্ট করে আমার লেখাটি পড়ার জন্য আপনাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।


