কম্বল

hayat90

 কম্বল

হাই সেরী বন্ধুরা ! তোমরা সবাই কেমন আছো। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ কৃপায় এবং তোমাদের দুয়ার বরকতে  আলহামদুলিল্লাহ ভালো আছি।  আজকে তোমাদের সামনে নতুন একটি টপিকে নিয়ে আলোচনা করবো।  আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে পড়বে এবং তা উপভোগ করবে।

আজকে কম্বল নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো। চলো বন্ধুরা আলোচনায় যাওয়া যাক। কম্বল হলো শীতের দিনের সঙ্গি। সারা দিন আমরা কম্বল ছাড়া ঘুরাঘুরি করে আড্ডা দিয়ে দিন শেষ করি কিন্তু রাতের বেলা ঘরে ফিরে কম্বল ছাড়া আর থাকতে পারি না। পাশে বউ না থাকলেও দিন চলে যায় কিন্তু কম্বল না থাকলে রাত অতিবাহিত হয়না।

কম্বল কি আমরা তা আগে জানতাম না। শীতের দিনে আমরা লেপ ব্যবহার করতাম । আমাদের দিকে তখনও কম্বলের ব্যবহার দেখা যায়নি এখন যেভাবে প্রতিটা বাড়িতে কম্বলের ব্যবহার দেখা যায়। তবে এই কম্বলে সবার শীত নিবারণ হয়না। বিশেষ করে যাদের বাড়ি পাকা তাদের এই হালকা কম্বল দিয়ে শীত নিবারণ হয়ে যায় কিন্তু যাদের বাড়ি কাচা বা খড় বা টিনের তৈরী তাদের শুধু কম্বল দিয়ে শীত যায় না।

আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কম্বল ওয়ালা বলে সম্ভোধন করেছেন। পবিত্র আল কুরআনুল কারিমে তা আমরা পায়। সুরা মুজাম্মিলে আল্লাহ বলেন –হে কম্বল ওয়ালা। আল্লাহ তার প্রিয় রাসুলকে নাম ধরে না ডেকে কম্বল ওয়ালা সম্বোধন করে ডেকেছেন।

শীতের দিনে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকতে কতই না মজা লাগে। আরামে শান্তিকে সারাটা রাত কেটে যায়। কম্বলের ভিতর চলে গেলে আর বের হতে ইচ্ছা হয় না। এই সময় কেউ ডাক দিলে তো মেজাজ বিগড়ে যায়। এমনকি প্রকৃতির ডাকে সাড়া দিতেও মন চায়না। মনে শুধু শুয়ে থাকি।

শীত শেষ হওয়ার পর যখন কম্বল পরিস্কারের সময় আসে তখন খুব বিরক্ত লাগে । বিরক্তির কারন হলো কম্বলে পানি পড়লেই প্রচুর পরিমানে ভারি হয়ে যায়। খাচার পর আবার শুকাতে বেশ কদিন সময় লেগে যায়। শীতকাল শেষ আর শীত নিয়ে কিছু আর্টিকেল লেখা হবে তা কি হয়।

প্রিয় সেরী বন্ধুরা! আজ এখানেই শেষ করছি। অন্য কোন বিষয় নিয়ে পরবর্তীতে আবার আপনাদের সামনে হাজি হবো ইনশআল্লাহ। আশা করি সবাই আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।

Comments