গ্রামের মাঠে ফুটবল খেলা
বিসমিল্লাহির রহমানির রহিম
প্রিয় পাঠক বৃন্দ! আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তা'আলার অশেষ মেহেরবানীতে খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আবারো নতুন একটি বিষয় নিয়ে ফিরে আসলাম। আর তা হল "গ্রামের মাঠে ফুটবল খেলা "।
আজকে গ্রামের মাঠে ফুটবল খেলা দেখে পুরনো সেই স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠলো। জীবনে এমন একটি সময় ছিল যে সময় প্রায় দিন আমরা ফুটবল খেলা নিয়ে ব্যস্ত থাকতাম। আমরা আসর সালাত আদায় করার পর মাগরিবের আগ পর্যন্ত এর ফুটবল খেলতাম।
এখন দীর্ঘদিন যাবৎ মাঠে যাওয়া নাই। এখন কর্মব্যস্ত হয়ে যাওয়ার কারণে মাঠে যাওয়া হয় না এবং ফুটবল খেলাও হয় না। আজকে বিকাল বেলায় মাঠে এসে দেখি ফুটবল খেলা চলতেছে। খেলা দেখার জন্য মাগরিব পর্যন্ত মাঠে দাঁড়িয়ে থাকি এবং ফুটবল খেলা উপভোগ করতে থাকে। গ্রামের পরিবেশে খেলা এটা তো আর বিশ্বকাপের খেলা নয় তাই এদের খেলা দেখে মাঝে মাঝে হাসি পাই।
যে যেরকম ভাবে পারছে সে সেরকম ভাবেই পায় ফুটবল ঠেলে দিচ্ছে। এখানে সবাই নিজেকে হিরো মনে করে কারণ এখানে কেউ কাউকে পরোয়া করে না। যে যেদিকে পারে সে সেই দিকেই বল ছুড়ে মারে রেফারি থাকে না এই খেলাতে সাধারণত কিন্তু যখন লিঙ্ক খেলা চলে তখন রেফারী থাকে। গ্রামের খেলা যেহেতু দুইটি দল 10 জন 15 জন কোন কোন সময় এর চাইতে আরো অনেক বেশি প্লেয়ার একত্রিত হয়ে এই খেলাগুলো খেলে থাকে।
আমরাও এক সময় ফুটবল নিয়ে ব্যস্ত থাকতাম। এমনকি আমি ক্লাস সেভেন থেকে টেন পর্যন্ত জেলা পর্যায়ে ফুটবল খেলায় অংশ নিয়েছি। যদিও আমার টিম জয় লাভ করতে ব্যর্থ হয়েছে। তবুও খুব ভালো লাগতো খেলতে। আমি ব্যাকে খেলতাম এবং এখানে খেলে খুব মজা পেতাম। খেলা নিয়ে অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে।
আমার টিমে ভুল করে ১২জন প্লেয়ার নেম পড়ে রেফারি বাঁশি দিলে প্রতিপক্ষ দল জিতে গেছি জিতে গেছি বলে জয় ধ্বনি শুরু করে। আমাদের দলের একজন কে উঠিয়ে পুনরায় খেলা আরম্ভ করে দেয় রেফারি। সেই ঘটনা মনে পড়লে আজও হাসি পায়।
সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।



অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ