প্রিয় পাঠকবৃন্দ! আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তা'আলার অশেষ মেহেরবানীতে খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আবারো নতুন একটি বিষয় নিয়ে ফিরে আসলাম। আর তা হল "লেখা নিয়ে মাথাব্যথা"।
ছবি সোর্স
আমরা যারা ব্লগ লেখি তাদের মাথায় প্রতিদিনই একটি চিন্তা ঘুরপাক করতে থাকে যে আজকের ব্লগ কি নিয়ে লিখব? প্রতিদিনই যে আমাদের লেখার গুরুত্বপূর্ণ বিষয় মাথাতে আসে এমনটা নয়। এমন অনেকদিন আছে যে দিনগুলোতে তেমন কোন ধরনের ঘটনা থাকে না। তখনই মাথাটা চক্কর দিয়ে ওঠে যে আজকের বিষয়টি কি নিয়ে লিখব? আসলে লেখা নিয়ে আমাদের তেমন মাথা ব্যাথার কোন প্রয়োজন নেই। মনের মধ্যে যে চিন্তাগুলো ভুলপাত করছে সেই বিষয়গুলো নিয়েই একটি ব্লগ তৈরি করা যায়।
প্রথম প্রথম এ বিষয়টি নিয়ে খুব চিন্তা হতো যে আজকে কি বিষয় নিয়ে ব্লগ লিখব। আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লেখার মত অনেক বিষয়ে এসে হাজির হয়ে যাই। কিন্তু আমরা সেই বিষয়গুলো সঠিকভাবে নির্ধারণ করতে না পারার কারণে আমরা ব্লগ লিখতে পারিনা। আমাদের সাথে সারাদিনে যেই ঘটনাগুলো ঘটে যায় সেগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। শিরোনামের ক্ষেত্রে চমৎকার একটি শিরোনাম আমাদেরকে নির্বাচন করতে হবে যেটা দেখলে যে কেউ যেন বোঝা যায় যে আজকের ব্লগটি কি নিয়ে লেখা হচ্ছে।
ছবি সোর্স
আপনি কোন লেখা খুঁজে পাচ্ছেন না চলুন আপনাকে ধরিয়ে দিন কোন বিষয়গুলো নিয়ে আপনি লিখবেন। এই যে ধরেন আমি আজকে আমার লেখার বিষয় নির্বাচন করলাম লেখা নিয়ে মাথাব্যথা। আসলে আজকে আমার কাছে লেখার মত অনেক তথ্যবহুল বিষয় ছিল কিন্তু আমি সে বিষয় নিয়ে লিখলাম না। চিন্তা করলাম যে এরকম একটা বিষয় নিয়ে লিখি যে বিষয়গুলো নিয়ে আসলে সবাই চিন্তিত থাকে। আমরা আমাদের দৈনন্দিন কাজগুলোর উপরে দুই একটি লেখা বা ব্লক তৈরি করতে পারি।
ফজরের সময় যখন ঘুম ভেঙ্গে যায় তখন থেকে শুরু করে আবার ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা সারা দিনে যে কাজগুলো করি সেই কাজগুলো নিয়েই আমরা বিশাল বড় একটি ব্লগ তৈরি করতে পারি। আমার এই ব্লগটি পড়ে অনেকেই অনেক রকম চিন্তাভাবনা বা সমালোচনা করতে পারেন। এটা যার যার মন মানসিকতা যেরকম সে সেরকম ভাবেই আমার ব্লগ টিকে মন্তব্য করবে এটাই স্বাভাবিক। তবে আমি যে জিনিসটি সবার কাছে ফুটিয়ে তুলতে চেষ্টা করলাম সেটি হল যে কোন বিষয় নিয়েই একটি ব্লগ তৈরি করা যায়।
ছবি সোর্স
হ্যাঁ তবে যদি কেউ কোন একটি ব্লক গবেষণা আকারে তৈরি করতে যাই তাহলে সেই ব্লগ দিয়ে অনেকটাই সময় ব্যয় করতে হবে। এমনকি বিভিন্ন জায়গা থেকে সে ব্লগ তৈরি করার জন্য সাহায্য নিতে হবে। প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। গবেষণামূলক ব্লগ তৈরি করতে অনেক পরিশ্রম করা লাগে। পরিশ্রম ছাড়া গবেষণামূলক ব্লগ তৈরি করা অসম্ভব। কিন্তু আমরা যারা এরকম মানের সাধারণ ব্লগ লিখে থাকি এর জন্য আমাদেরকে বেশি চিন্তাভাবনা করতে হয় না।
কাজেই বলব যে লেখা নিয়ে আমাদের মাথা ব্যাথার কোন দরকার নেই। আমাদেরকে চিন্তা করতে হবে এ কোন বিষয়গুলো নিয়ে লিখলে আমাদের লেখার মান টা সবার নিকট গ্রহণযোগ্য হবে। আসলে আমরা ব্লগ অনেকেই লিখতে পারি কিন্তু সবার কাছে সেই ব্লগটা গ্রহণযোগ্য হয় না। গ্রহণযোগ্য না হওয়ার পেছনে অনেকগুলো কারণ বিদ্যমান থাকে। গ্রহণযোগ্য না হওয়ার জন্য আমরা নিজেরাই দায়ী আমরা ভালোভাবে পড়ালেখা না করি যে কোন বিষয় নিয়ে ব্লগ তৈরি করি। আর সেই ব্লগটিতে আমাদের তথ্য এবং তথ্য ঘাটতি থেকে যায়। যার কারণে আমাদের ব্লগটি সবার কাছে গ্রহণযোগ্যতা পায় না।
একটি ব্লগ তৈরি করতে হলে অবশ্যই তার পেছনে পরিশ্রম দিতে হবে। একটি ভালো চিন্তা নিয়ে একটি ভালো ব্লগ তৈরি করার চেষ্টা করতে হবে। সুন্দরভাবে তথ্য এবং তথ্যগুলা উপস্থাপন করতে হবে। যে বিষয়ের উপর একটি ব্লক তৈরি করব সে বিষয়ের উপর আমাদের গবেষণা থাকতে হবে, পড়াশোনা থাকতে হবে।
এই কারণে ইংরেজিতে একটা প্রবাদ আছে যতই পড়বে ততই শিখিবে। কিন্তু আমরা বাঙালি পড়ি কম বলি বেশি।


