ইতিকাফ

hayat90

আসসালামু আলাইকুম বন্ধুরা! তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সামনে একটি নতুন টপিক নিয়ে আলোচনায় আসলাম। আজকের আলোচ্য বিষয় "ইতিকাফ"।

পবিত্র কোরআনে হাকিমে ইতিকাফ

 

পবিত্র কোরআনে মাজিদে হজরত ইবরাহিম (আ.) ও ইসমাইল (আ.)-এর কথা উল্লেখ করে ইরশাদ হয়েছে, ‘আমি ইবরাহিম ও ইসমাইলকে আদেশ করলাম, তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, ইতিকাফকারী ও রুকু-সিজদাকারীদের জন্য পবিত্র করো।’ (সুরা : বাকারা, আয়াত : ১২৫)।

 

ইতিকাফ অবস্থায় স্ত্রীদের সঙ্গে কী আচরণ হবে, এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা মসজিদে ইতিকাফকালে স্ত্রীদের সঙ্গে মেলামেশা করো না।’ (সুরা : বাকারা, আয়াত : ১৮৭)

 

পবিত্র হাদিস শরিফে ইতিকাফ

 

রাসুলুল্লাহ (সা.)-এর অসংখ্য হাদিস ইতিকাফ সম্পর্কে বর্ণিত হয়েছে। নিম্নে কয়েকটি হাদিস উল্লেখ করা হলো—

ইবনে উমার (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন।’ (মুসলিম, হাদিস নম্বর ১১৭১)।

 

আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, ‘রাসুল (সা.) প্রতি রমজানে শেষ১০ দিন ইতিকাফ করতেন, তবে যে বছর তিনি ইন্তেকাল করেন, সে বছর তিনি ২০ দিন ইতিকাফে কাটান। (বুখারি, হাদিস : ১৯০৩)।

 

হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘যখন রমজানের শেষ ১০ রাত আসত, তখন নবী করিম (সা.) কোমরে কাপড় বেঁধে নেমে পড়তেন (বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন) এবং রাত জেগে থাকতেন। আর পরিবার-পরিজনকেও তিনি জাগিয়ে দিতেন। (বুখারি শরিফ, হাদিস : ১০৫৩)।

 

হজরত আয়েশা (রা.) বলেন, ‘ইন্তেকাল পর্যন্ত রাসুলুল্লাহ (সা.) রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন, এরপর তাঁর স্ত্রীরাও ইতিকাফ করেছেন। (বুখারি, হাদিস : ১৮৬৮; মুসলিম, হাদিস : ২০০৬)।

 

বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তীতে অন্য কোন বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।

Comments