ফুলের সুবাসই ফুলের কথা‚ যতই থাকুক নীরবতা; ফুলের চারিপাশ।

H
harun66
ফুলের সুবাসই ফুলের কথা‚
যতই থাকুক নীরবতা;
ফুলের চারিপাশ।

গোপন কথা কহিবারে-
ফুটে থাকে পথের ধারে‚
দু'টি চোখের আশ!

দু'টি চোখের পরশ পাওয়া-
সুবাসে নিক বুঝে সে চোখ 
গোপন অভিলাষ।

আসে যদি চোখ দু'টি তার-
তাই সে ফুটে সেই পথো ধার‚
না ছুঁয়েও যে জানতে পারে-
বুনোফুলের আশ!

শুভ সকাল 💛🌿🌸 

Comments