আমাদের প্রতিবেশী নজরুল ভাইয়ের পোষা ছাগলের ফটোগ্রাফি।
প্রিয় বন্ধুরা,
আমার লেখা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় মহান আল্লাহতালার নামে শুরু করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে খুব ভালো আছি। বন্ধুরা আমি আজকে উপস্থিত হয়ে আপনাদের মাঝেআমাদের প্রতিবেশী নজরুল ভাইয়ের পোষা ছাগল সম্পর্কে বর্ণনা করব ।
বন্ধুরা ছবিটি দেখতে পারছেন আমাদের প্রতিবেশী নজরুল ভাইয়ের পোষা ছাগল। আমাদের প্রতিবেশী নজরুল ভাই এই ছাগলটি হাঁটে গিয়ে ৬ হাজার টাকা দিয়ে ক্রয় করে নিয়ে আসে ।যখন ছাগলটি হাঁটে গিয়ে ক্রয় করে আনেন তখন এই ছাগলটি অনেক ছোট ছিল।
ছবিতে দেখতে পারছেন এই ছাগলটি এখন অনেক বড় হয়ে গিয়েছে। এখন এই ছাগল বাড়ির উপরে পাইকার এসে দাম করে ২২ হাজার টাকা কিন্তু আমাদের প্রতিবেশী নজরুল ভাই এই ছাগলের দাম চায় ৩০ হাজার টাকা। যখন আমাদের প্রতিবেশী নজরুল ভাই ৩০ হাজার টাকা চায় তখন পাইকার শেষ দাম হিসেবে ২৪ হাজার টাকা বলে যায় কিন্তু নজরুল ভাই তাতে রাজি হয় না।
বন্ধুরা আপনারা ছাগলের ছবিটা দেখে ইনবক্সে কমেন্ট করে জানাবেন নজরুল ভাইয়ের ছাগলটার দাম কততে বিক্রি করলে ভালো হবে। বন্ধুরা আসলে ছাগলটি দেখতে অনেক সুন্দর এবং স্বাস্থ্য অনেক ভালো আছে। তাই যে কোন লোক এই ছাগলকে পছন্দ করবে। আমাদের প্রতিবেশী নজরুল ভাই গরু পালনের পাশাপাশি ছাগল পালন করে থাকে। ছাগলের খাদ্য হিসেবে নজরুল ভাই ছাগলকে ভুসি গাছের, পাতা বাশের পাতা, কাঁঠাল গাছের পাতা, মাঝে মাঝে দুবলা ঘাস এনে ছাগলকে খাওয়ায়।
নজরুল ভাই খুব পরিশ্রমী।নজরুল ভাই একজন অটো ড্রাইভার সে ড্রাইভারি করার পাশাপাশি গরু ছাগল পালন করেন। আমাদের প্রতিবেশী নজরুল ভাই গরিব মানুষ তাই সে কাজ করার পাশাপাশি গরু এবং ছাগল পালন করে থাকে। এছাড়া নজরুল ভাই অটো ড্রাইভারি করে দৈনিক ৩০০ বা ৪০০ টাকা ইনকাম করে থাকে। নজরুল ভাই একজন সহজ সরল মানুষ । নজরুল ভাইয়ের পরিবারের সদস্য সংখ্যা ৬ জন।
তারা হলো নজরুল ভাইয়ের মা,স্ত্রী এবং দুই ছেলে এবং একটা মেয়ে এই নিয়ে নজরুল ভাইয়ের পরিবার। নজরুল ভাইয়ের দৈনিক ইনকাম যা করে তা দিয়ে কোনরকম দিন কাল চলে। নজরুল ভাই খুব পরিশ্রমী তাই সে বসে না থেকে গরু এবং ছাগল পালন করে থাকে। আমার মতে নজরুল ভাই একজন পরিশ্রমী মানুষ কারণ সে অটো ড্রাইভারির পাশাপাশি গরু এবং ছাগল পালন করে যা ইনকাম করে এতে করে তার পরিবারের মুখে হাসি ফুটাতে পারে।
তাই নজরুল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে করে নজরুল ভাই একদিন স্বাবলম্বী হতে পারে। আজকের মত এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য টপিকে।
আজকের মত এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথাগুলো শেষ করছি সকলেই ভাল থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি পরবর্তীতে আপনাদের মাঝে আমার নিজের লেখা গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।
বন্ধুরা আমি যেগুলো পিক তুলেছি এগুলো আমার নিজস্ব মোবাইল দিয়ে তুলেছি।

