পেঁপে গাছের ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর।
প্রিয় বন্ধুরা,
সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাপি নিউ ইয়ার ২০২৩।
এবং আমার লেখা ব্লগে আজকেও আপনাদের সবাইকে স্বাগতম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনাময় আল্লাহতালার নামে শুরু করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আমিও আল্লাহর তালার রহমতে ভালো আছি। প্রত্যেক দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে নতুন টপিক নিয়ে উপস্থিত হয়েছি। আপনাদের মাঝে যে টপিক টার নাম বলব তা হল পেঁপে গাছের ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর।
বন্ধুরা ছবিতে দেখতে পারছেন যে পেঁপে গাছগুলো অনেক বড় হয়েছে এবং পেঁপে ফল ও এসেছে পেঁপে ফলগুলো প্রায় অনেক বড় হয়েছে। আমরা পেঁপের চারা রোপন করেছিলাম ২-৩ মাস আগে এখন সেই চারা এখন গাছে রূপান্তরিত হয়েছে এবং সেই গাছ হতে পেঁপে এসেছে যা ছবিতে দেখতে পারছেন যে পেঁপে গুলো প্রায় অনেক বড় হয়েছে এবং গাছ ও অনেক বড় হয়েছে।
আপনারা জানেন যে পেঁপের চারা রোপণ করা হতে দুই তিন মাস পরে পেঁপে ফল ধরা শুরু করে । কিন্তু মৌসুমটা হতে হবে গ্রীষ্মকাল গ্রীষ্মকালে চারা রোপন করলে ২-৩ মাসের মধ্যেই পেঁপে ফল ধরা শুরু করে। কিন্তু শীতকালে পেঁপে চারা রোপন করলে ৪-৫ মাস কিংবা ৫-৬ মাস সময় লাগে পেঁপে ফল ধরতে। বন্ধুরা, কেঁপে বারোমাসি ফল হলেও গ্রীষ্মকালে পেঁপে ফল চারা রোপন করলে দুই তিন মাসের মধ্যেই পেঁপে ফল ধরা শুরু করে। তাই আপনাদেরকে বলি দ্রুত পেঁপে ফল পেতে চাইলে গ্রীষ্মকাল এ পেঁপে চারা রোপন করবেন।
তাহলে দুই তিন মাসের মধ্যেই পেঁপে ফল খেতে পারবেন। আর পেঁপে ফলটি হলো বারোমাসি ফল। পেঁপে ফল আমার কাছে খুব ভালোই লাগে পেঁপে ফল খেলে শরীরের জন্য অনেক উপকার আছে পেপে ফল থেকে অনেক ভিটামিনের অভাব দূর করা সম্ভব। পেঁপের ফলে থাকে ভিটামিন এ বি সি এবং ই যা আমাদের শরীরের জন্য অতি প্রয়োজন।
তাই বন্ধুরা আমরা বাড়ির আঙ্গিনা বা বাড়ির আশেপাশে যদি ফাঁকা জায়গা থাকে তালে আমরা পেঁপে চারা রোপন করব।
তাহলে আমরা পেঁপে ফল হতে আমরা ভিটামিনের অভাব পূরণ করতে পারব। তাই ই বন্ধুরা ভিটামিনের অভাব দূর করার জন্য নিয়মিত পেঁপে ফল খাবেন।
আর কি কি কারণে পেঁপে ফলটি খাবেন তা নিচে দেওয়া হল:-
১. পেপে ফলটি কাঁচা এবং পাকা দুই ভাবেই আমরা খেতে পারি। কাঁচা অবস্থায় খেলে শরীরের জন্য অনেক ভালো। কাঁচা পেঁপে তে রয়েছে পেপসিন যা আমাদের হজম শক্তির জন্য খুবই ভালো।
২. এছাড়া, কাঁচা পেঁপে তরকারি হিসেবে বা যেভাবে খায় না কেন তা শরীরের জন্য অনেক উপকারী। নিয়মিত কাঁচা পেঁপে খেলে হার্ট ভালো থাকে।
৩. আর পেঁপেতে রয়েছে অনেক ভিটামিন যেমন ভিটামিন এ বি সি এবং ই। যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন। আমরা নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করব।
৪. এছাড়া নিয়মিত কাঁচা পেঁপে খেলে শরীরের মেদ কমে যায়। অর্থাৎ কাঁচা পেঁপে শরীরের ওজন কমাতে সাহায্য করে।
৫. কাঁচা পেঁপে দেহের রক্ত সরবরাহ কাজে সাহায্য করে। তাই নিয়মিত কাঁচা পেঁপে খেলে উচ্চ রক্তচাপ হতে ভালো থাকা যায়।
৬. কেউ যদি কাঁচা পেঁপে খায় তাহলে গ্যাস্ট্রিক এর সমস্যা সেরে যাবে।
তাই আশা করি আপনারা উপরোক্ত কারণ গুলোর জন্য নিয়মিত খাদ্য তালিকায় পেঁপে রাখবেন অর্থাৎ পেঁপে কাঁচা বা পাকা যেভাবেই হোক না কেন নিয়মিত পেঁপে খাবেন।
বন্ধুরা আজকের মত এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার গল্পটা শেষ করছি । সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন । এবং গল্পটা কেমন লেগেছে দয়া করে মন্তব্য করে জানাবেন। আল্লাহ হাফেজ।
বন্ধুরা আমি যে ছবিগুলো তুলেছি এগুলো আমার নিজস্ব মোবাইল দিয়ে তুলেছি।
Location: Natuarpara Village, Kazipur Thana, Sirajgonj District
Camera Used:
Quad 13 MP, f/2.2, (wide), PDAF
8 MP, f/2.3, 119˚ (ultrawide)
2MP B/W, f/2.4
2MP, f/2.4
Mobile Name: Realme C15

