বহুদিন পর আমার হাই স্কুল জীবনের বন্ধুর সাথে দেখা।

H
hafizur

বহুদিন পর আমার হাই স্কুল জীবনের বন্ধুর সাথে দেখা।

 

প্রিয় বন্ধুরা,

 

আমার লেখা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।

 

 

বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় মহান আল্লাহতালার নামে শুরু করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার রহমতে খুব ভালো আছি। বন্ধুরা আমি আজকে উপস্থিত হয়ে আপনাদের মাঝে বহুদিন পর আমার হাই স্কুল জীবনের বন্ধুর সাথে দেখা আজকে এই কথা শেয়ার করব।

বন্ধুরা ছবিতে দেখতে পারছেন আমি এবং আমার বন্ধু পাশাপাশি বসে বিভিন্ন আলাপ গল্প করিতেছে। বন্ধুরা ছবিতে দেখতে পারছেন এটাই হল আমার হাই স্কুল জীবনের বন্ধু। এই বন্ধুর নাম হল মোঃ শামীম রেজা। আমরা পাঁচটা বছর হাই স্কুল জীবনে লেখাপড়া র্একসাথেই করেছি। তারপর পাঁচ বছর পর যখন এসএসসি পাস করলাম তখন আমি ভর্তি হলাম শহরের একটি সরকারি কলেজে আর বন্ধু ভর্তি হলো আমাদের এলাকার কলেজে। বন্ধু ভর্তি হলো ইন্টারমিডিয়েটে আর আমি ভর্তি হলাম সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে।

 

আমি যখন বাড়িতে আসি মাঝে মাঝে ই বন্ধুর সাথে দেখা হলে আমরা একসাথে ঘোরাফেরা করি ‌। বন্ধুরা এখন আমার বন্ধু অনার্স পাস করে একটা কোম্পানিতে জব করে তাই বন্ধুর সাথে তেমন আগের মত আর দেখা-সাক্ষাৎ হয় না। তাই আজকে হঠাৎ করে বন্ধুর সাথে দেখা হয়। কারণ বন্ধু নাকি পাঁচ দিনের ছুটি পেয়েছে তাই বাড়িতে এসেছে।

কিন্তু আমি হঠাৎ করে আজকে বাড়ি হতে যখন বাহিরে যাই তখন আমাদের বাড়ির সামনে ব্রিজে বন্ধুর সাথে দেখা হয় ‌। বন্ধুর সাথে দেখা হলে বন্ধুকে দেখে বলি বন্ধু কেমন আছিস তখন বন্ধু বলে আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস তখন আমি বললাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে খুব ভালো আছি।

 

দুজনে অনেক আলাপ গল্প করলাম এবং গল্পের মাঝে আমরা দুজনই ছবি তুলেছি।

 

যা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। বন্ধুরা আমরা দুই বন্ধু প্রায় ২০ মিনিট আলাপ গল্প করার মাঝে এক লোক এসে একটা খবর দিলো সেই খবরটা হল আমাদের এলাকায় এক বন্ধু ছিল সে বন্ধু নাকি মারা গেছে এই কথা শুনে আমি এবং আমার বন্ধু আমার বন্ধুর বাইক নিয়ে ওই বন্ধুর বাড়িতে যাই। গিয়ে শুনি আসলে সেই বন্ধু মারা গিয়েছে‌। আসলে দুঃখের সাথে বলতে হয় যে বন্ধুটি মারা গেছে সেই বন্ধুর বয়স খুব অল্প।

 

আমি ও আমার বন্ধু ঐ বন্ধুর মৃত্যুর কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম। আসলে কি বলবো ভাষা খুজে পাচ্ছি না অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় কারণ বন্ধুর বয়স খুব অল্প মেনে নেওয়ার মতো না তবুও মেনে নিতে হবে। কারণ আল্লাহ তাআলার সব ইচ্ছা একদিন এই পৃথিবী ছেড়ে সবাই চলে যেতে হবে। তাই অকাল মৃত্যু এবং যেকোন ধরনের মৃত্যু সব মৃত্যু ই মেনে নিতে হবে। তবে কিছু কিছু মৃত্যু মেনে নিতে কষ্ট হয় তবু ও আল্লাহ তায়ালার নিয়ম তাই মেনে নিতেই হবে। বন্ধুরা আমাদের একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই সময় থাকতে আমাদেরকে আল্লাহর পথে ফিরে আসতে হবে কারণ কার কখন মৃত্যু হবে কেউ বলতে পারে না ।যেমন ঘটেছে আমার বন্ধুর বেলায় খুব অল্প বয়সে আমার বন্ধু মারা গেল আজকে ‌। তাই পরিশেষে বলতে চাই আমার বন্ধুর জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলার যেন তার সকল গুনাহ মাফ করে জান্নাতবাসী করেন ‌‌। আমিন‌

 

 

আজকের মত এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথাগুলো শেষ করছি সকলেই ভাল থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি পরবর্তীতে আপনাদের মাঝে আমার নিজের লেখা গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।

 

বন্ধুরা আমি যেগুলো পিক তুলেছি এগুলো আমার নিজস্ব মোবাইল দিয়ে তুলেছি।

 

Location: Char Nati para

Camera Used:

Quad 13 MP, f/2.2, (wide), PDAF

8 MP, f/2.3, 119˚ (ultrawide)

2MP B/W, f/2.4

2MP, f/2.4

Mobile Name: Realme C15

 

Comments