আমাদের প্রতিবেশী নাম তার জলিল মাস্টার তার জীবন কাহিনী তুলে ধরা।
বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার নামে শুরু করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন ।আমিও আল্লাহ তাআলার রহমতে খুবই ভালো আছি। আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। টপিকটার নাম হচ্ছে আমাদের প্রতিবেশী জলিল মাস্টার এর জীবন কাহিনী সম্পর্কে আলোচনা করা।
আপনারা ছবিতে দেখতে পারছেন আমি এবং জলিল মাস্টার পাশাপাশি বসে আছি। সম্পর্কে আমার দাদা লাগে। এই জলিল মাস্টার লোকটা খুবই ভালো মানুষ। তিনি প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। এখন সে অবসরপ্রাপ্ত। তার অনেক ছাত্র থেকে আমি অনেক কথা শুনেছি তার সম্পর্কে তার ছাত্ররা বলতো সে একজন আদর্শ শিক্ষক সে লেখাপড়া ভালোই করা হতো এবং সহজভাবে বুঝিয়ে দিত এবং তার ছাত্ররা বলতেছে এই জলিল মাস্টার নামের মানুষটি বছরে একদিনও স্কুল কামাই দেয়নি ছুটি ছাড়া। যদি কোনদিন বৃষ্টি হত তাহলে তিনি ছাতা নিয়ে উপস্থিত হতেন এবং স্কুলে যদি কোন শিক্ষক না যেত তিনি স্কুলে হাজির হতেন একেই বলে আদর্শ শিক্ষক আসলে আদর্শ শিক্ষকের গুণাবলী এমনই হওয়া উচিত।
আর বর্তমান যুগের কিছু টিচার শিক্ষকরা আছে স্কুলে না যেতে পারলেই ভালো হয় আর বৃষ্টির দিন যদি হয় তাহলে তো তাদের অজুহাত এসে যায়। আসলে একজন আদর্শ শিক্ষকের জলিল মাস্টারের মত আদর্শ শিক্ষক হওয়া প্রয়োজন। আমি সময় পেলে এই জলিল মাস্টার আর আমি অনেক , গল্প করে থাকি পড়াশোনা বিষয়ে এবং অন্যান্য বিষয়ে সম্পর্কে। আসলে জলিল মাস্টার মানুষটা ভালো এবং সহজ সরল। আপনাদের মাঝে এই কথাগুলো বললাম যে আসলেই সত্য কথা কিন্তু বর্তমান যুগের কিছু শিক্ষকরা আছে স্কুলে তো মিস করে বরঞ্চ স্কুলে গিয়ে ক্লাসে ফাঁকি দেয়। তাই আমাদের মাঝে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা এই জলিল মাস্টারের মতো আদর্শ শিক্ষক হবেন । আসলে আদর্শ শিক্ষক হলে ছাত্রের কাছেও স্মৃতি হয়ে থাকা যায় ।
যেমন এই দৃষ্টান্ত উদাহরণ হল আমাদের এই জলিল মাস্টার। বন্ধুরা আজকের মত এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার গল্পটা শেষ করছি ।সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন । এবং গল্পটা কেমন লেগেছে দয়া করে ইনবক্সে লাইক কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।
Camera Device Name: Realme C15


অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ