Some words about my upazila Sylhet Chhatak upazila.

F
forhad

Assalamualaikum warahmatullahi wabarakatuh how are you all I hope you are well by the grace of Allah I am also well in your prayers by the grace of Allah.you about my village. Let's get started.

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি.
আজ আমি আপনাদের সামনে আমার গ্রামকে নিয়ে কিছু কথা বলব তো শুরু করা যাক.

 

Chhatak is one of the upazilas of Sunamganj district in the northeastern part of Sylhet division of Bangladesh. Meghalaya in India to the north, Kompaniganj in Sylhet district to the east, Sylhet Sadar and Bishwanath upazilas to the south, Jagannathpur upazila to the south, Doarbazar and Sunamganj upazilas to the west. And in the estuary of Dhalai river, Chhatak upazila of Sunamganj district of present sovereign Sylhet division has been formed with many castes, castes and religions. During the Great War of Liberation in 1971, Chhatak Upazila was included in Sector 5 under the leadership of Major Mir Shawkat Ali.

🗣️বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার অন্যতম একটি উপজেলা হচ্ছে ছাতক। উত্তরে ভারতের মেঘালয়, পূর্বে সিলেট জেলার কোম্পানিগঞ্জ,সিলেট সদর ও বিশ্বনাথ উপজেলা,দক্ষিণে জগন্নাথপুর উপজেলা, এবং পশ্চিমে দোয়ারাবাজার ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা অবস্থিত।প্রাচীনকাল থেকে উঁচু-নিচু পাহাড়,খাল-বিল,হাওর-বাওর ও সবুজের সমারোহে সুরমা,চেলা,বোকা ও ধলাই নদীর মোহনায় বহু জাতি,বর্ণ,ধর্ম নিয়ে গড়ে উটেছে সার্বভৌম বর্তমান সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ছাতক উপজেলা মেজর মীর শওকত আলী'র নেতৃত্বাধীন ৫নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল.

History: Although there is no unique history of Chhatak Upazila in human civilization, Uttar Pradesh has a glorious and unique history as a sovereign Chhatak.It is said that in the sixteenth century, there was a market once a week on the roof. The vendors sitting in the market used small and big umbrellas to ignore the sun and rain. Then the market would be filled with umbrellas for buyers and sellers. Besides, Cherrapunji in the Indian state of Meghalaya was the highest rainfall prone area in the world. As it is very close to Chhatak upazila, there was a lot of rain in Chhatak area. As a result, people in the area used umbrellas for safe movement. As a result, this region / market is named as Chhatti Bazar.Dewan Mohammad Azraf, a professor of history and philosophy, said in an interview in 1972 that he had known the name Chhatak since childhood. In this way, over time, the name of this region / market has changed from Chhatir Bazar to Chhatak Bazar.

-pictures are taken by me

ইতিহাসঃ- মানব সভ্যতায় ছাতক উপজেলার স্বতন্ত্র কোনো ইতিহাস না থাকলেও সার্বভৌম ছাতক হিসেবে গড়ে উটার রয়েছে গৌরবোজ্জ্বল এক স্বতন্ত্র ইতিহাস।

জনশ্রুতিতে আছে ষোড়শ শতকের দিকে ছাতকে সপ্তাহে একবার হাট বসত। হাটে বসা বিক্রেতারা রোদ-বৃষ্টি উপেক্ষার জন্য ছোট-বড় ছাতা ব্যবহার করত। তখন ক্রেতা-বিক্রেতার সমাগমে বাজার ছাতায় ভরে যেত। পাশাপাশি ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টিপাত প্রবণ এলাকা ছিল। যা ছাতক উপজেলার খুব নিকটবর্তী হওয়ায় ছাতক অঞ্চলেও প্রচুর বৃষ্টিপাত হতো। যার ফলে অঞ্চলের মানুষজন নিরাপদে চলাফেরার জন্য ছাতা ব্যবহার করত। যার ফলে এ অঞ্চল/বাজারের নামকরণ হয় ছাত্তির বাজার।ইতিহাস বেত্তা দার্শনিক অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ ১৯৮২ সালে এক সাক্ষাৎকারে বলেন, ছাতাকে কেন্দ্র করেই ছাতক নাম হয়েছে বলে ছোটবেলা থেকেই জেনেছেন। এভাবেই কালক্রমে ছাত্তির বাজার থেকে এ অঞ্চল/বাজারের নাম ছাতক বাজারে পরিনত হয়েছে।

-pictures are taken by me

-pictures are taken by me

Administrative Level Format: - It was known as Chhatak Thana since 1970 and then in 1982 Chhatak was upgraded to an upazila.

Haji Abul Mohsin Bot Mia was the M, L, A during the Pakistan period. In the first election after the formation of the upazila, Alhaj Sujan Mia Chowdhury, Muhibur Rahman Manik in 1991, Mizanur Rahman Chowdhury Mizan in 2009, Oliur Rahman Chowdhury Bakul in 2014 and Fazlur Rahman were elected chairman of the Upazila Parishad in 2019. Chhatak was upgraded to a municipality in 1996. In the first municipal election of 1999, Alhaj Abdul Wahid Majnu was elected as the Municipal Chairman, then Mr. Abul Kalam Chowdhury was elected as the Mayor for three consecutive terms.

In the case of parliamentary elections, Chhatak Upazila is under the 5th seat of Sunamganj. The current Member of Parliament is Muhibur Rahman Manik, MP.

 

Chhatak upazila is divided into 13 unions due to administrative decentralization. Namely: াত Chhatak Sadar Union • Noorai Union • Kalaruka Union • South Khurma Union • Charmahallah Union • Jauwabazar Union • Bhatgaon Union • Dolarbazar Union •. These 13 unions include 548 villages. Besides, there are 2 government hospitals and 26 post offices for providing services and information to the public. The total area of ​​Chhatak upazila is 440 sq km. This includes a total population of 3,97,642, with a population density of 61 people per square kilometer.

 


🔳প্রশাসনিক স্তর বিন্যাসঃ- ১৯৮০ সাল থেকে ছাতক থানা হিসেবে পরিচিত ছিল অতঃপর ১৯৮২ সালে ছাতককে উপজেলায় উন্নীত করা হয়।
পাকিস্তান আমলে এম, এল, এ হিসেবে ছিলেন হাজী আবুল মহসিন বট মিয়া। উপজেলা গঠনের পর প্রথম নির্বাচনে আলহাজ্ব সুজন মিয়া চৌধুরী, ১৯৯১ সালে মুহিবুর রহমান মানিক, ২০০৯ সালে মিজানুর রহমান চৌধুরী মিজান ও ২০১৪ সালে অলিউর রহমান চৌধুরী বকুল এবং ২০১৯ সালে ফজলুর রহমান উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯৭ সালে ছাতক পৌরসভায় উন্নীত হয়। ১৯৯৯ সালের প্রথম পৌর নির্বাচনে পৌর চেয়ারম্যান নির্বাচিত হন আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, তারপর টানা তিন বার মেয়র নির্বাচিত হন জনাব আবুল কালাম চৌধুরী।
সংসদীয় নির্বাচনের ক্ষেত্রে ছাতক উপজেলা সুনামগঞ্জের ৫নং আসনের অধীনে রয়েছে। যার বর্তমান সংসদ সদস্য বার বার নির্বাচিত জননেতা মুহিবুর রহমান মানিক-এম.পি।

-pictures are taken by me

Chhatak in the War of Liberation: - On 26 April 1971, 13 freedom fighters were martyred and 11 others were injured in a battle between the freedom fighters and the Pak army in Chhatak upazila. Besides, the freedom fighters fought with the Pak army at Hadar Tila and Durbin Tila. 7 as a memory of the liberation war

 Smritistambha-5 Chhatak Shikha Sater and Smritisaudha: - During the war of liberation, in the middle of August-September, 18 enterprising youths from different parts of the country gathered to take part in the liberation war motivated by patriotism. They plan to train in Chela area of ​​India through Noarai of Chhatak. While crossing the road through Betura area of ​​Noarai, the infamous Razakars tied the hands and feet of the youths before they realized anything and handed them over to the Pakistani aggressors and they were taken to Chhatak police station. At that time a young man named Zafar Ahmad Kaberi, a resident of Chhatak Bazar, was able to escape. They were tied up for 7 days and tortured inhumanely overnight. The next evening they were taken to a place called Lalpul on the Chhatak-Gobindganj road. Later a big hole was dug here with the help of some local people. The cries of the liberated youth echoed on the horizon that day. Echoes of their terrible cries spread in the air. The wind in the area became heavy. In a moment, the machine guns of the Pakistani aggressors roared. The green grass of Lalpul area became colored with fresh blood. No one was confirmed dead when they were dragged and thrown into the pit. The beasts of the field were merry, burying their hands and feet in the dust. At the same time, living graves of 16 more sun children of the country were created here. Today it is known as 'Shikha Sater' to the people of Chhatak.

 

 Chhatak Muktijoddha Commander Anwar Hussain Tota Mia said  Just as the region has a heroic history in the long nine-month war of independence led by Bangabandhu, there are also some black chapters of the Kulangars 'Shikha Sater' as a witness.

Education system: - Although not very famous, education was spread in this region from the beginning. 7 for the expansion of education in this region in its continuity

• The first school of the upazila Chandranath Girls High School, Chhatak was established in 1857.

 Chhatak Multipurpose High School was established in the upazila in 1941.

 Gobindaganj Multipurpose High School was established in 1956. Chhatak Government College, the first college of the upazila was established in 1982. Abdul Haq Smriti College, Gobindganj and Jaua Bazar Degree College were established in 1984 and 1995 respectively.

• There are also many educational institutions in the upazila to spread the light of education Chhatak Cement Factory High School • Paigaon High School • New Bazar Multipurpose High School • Samata High School Haji Abdul Khalik High School াল Jalalabad High School CPB High School, Chechan • Buraiya School and College • Jhigli School End College: South West Saleh Ahmed School and College and Moinpur Janata Degree College are making important contributions.

Haji Abul Mohsin Bot Mia established Jalalia Fazil Madrasa in 1980 for Islamic education. Later • Buraiya Kamil Madrasa • Jaua Bazar Kamil Madrasa • Hasnabad Darul Hadith Madrasa and Gobindnagar Fazlia Fazil Degree Madrasa were established.

Apart from these, there are 122 government primary schools for primary education.

Education rate in Chhatke upazila is 40%.Economy: - The economy of this region is mainly dependent on agriculture. Most of the people of the upazila are dependent on agriculture. Chhatak Upazila is making important contribution every year to meet the food demand of the country as the amount of cultivable land is more. Financial crops • paddy • jute • wheat and masakalai. Besides, the fishery resources of rivers, canals and haors are also making a huge contribution to the economy of Bangladesh. Among the economic industries of Bangladesh, 6 are in Chhatak upazila

Chhatak Cement Factory Lafarge Surma Cement Factory Chhatak Pulp and Paper Mills • Akij Food and Beverage Company Ltd. Its contribution is incomparable.Eminent personalities: - Many wise saints of this region have been constantly presenting Chhatak in the country and abroad through their talents, work skills and erudition. Among them.

Durbin Shah - Mystic lyricist and artist.

• Qari Amir Uddin Ahmed - Mystic lyricist and artist and spiritual devotee.

Gias Uddin Ahmed - Folk lyricist.

Abdul Haq- MNA, heroic freedom fighter.

• Sujan Mia Chowdhury - Former Upazila Chairman.

• Mohammad Ashiq Mia Talukda- Former Upazila Bais Chairman.

The late Abdul Khalik Mia - eminent social worker and arbitrator.

• Mr. Golam Montaka - Doctor.

 Sirajul Islam- Principal Gobindganj Degree College • Mahibur Rahman Manik- Former Upazila Chairman, Manan of present Sunamganj-5 constituency.

মুক্তিযুদ্ধে ছাতকঃ- ১৯৭১ সালের ২৮ এপ্রিল ছাতক উপজেলায় পাকসেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে ১৩ জন মুক্তিযোদ্ধা শহীদ এবং ১১ জন আহত হন। এছাড়া হাদার টিলা ও দুরবিন টিলায় পাকসেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াই হয়। মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে→
•স্মৃতিস্তম্ভ-৫ ছাতকের শিখা স���ের ও স্মৃতিসৌধঃ- মুক্তিযুদ্ধ চলাকালে আগস্ট-সেপ্টেম্বরের মাঝা-মাঝি সময়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ১৮ জন উদ্যমী যুবক দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিতে সমবেত হয়। তারা ছাতকের নোয়ারাই হয়ে ভারতের চেলা এলাকায় ট্রেনিংয়ের পরিকল্পনা নেয়। নোয়ারাইয়ের বেতুরা এলাকা দিয়ে পথ অতিক্রমের সময় কুখ্যাত রাজাকাররা যুবকরা কোন কিছু বুঝে উঠার আগেই তাদের হাত-পা বেঁধে পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে তোলে দিলে তাদের ছাতক থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় ছাতক বাজারের বাসিন্দা জাফর আহমদ কাবেরী নামের এক যুবক পালাতে সক্ষম হয়। ঐ দিন বেঁধে রেখে তাদের রাতভর অমানবিক নির্যাতন করা হয়। পরের দিন সন্ধ্যায় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের লালপুল নামক স্থানে তাদের নিয়ে যাওয়া হয়। পরে স্থানীয় কতিপয় লোককে দিয়ে এখানের একটি বড় গর্ত খনন করানো হয়। মুক্তিপাগল যুবকদের আর্তচিৎকারে সে দিন দিগন্তে প্রতিধ্বনী হতে থাকে। আকাশে-বাতাসে ছড়িয়ে পড়ে তাদের ভয়ংকর কান্নার প্রতিধ্বনি। ভারি হয়ে উঠে এলাকার বাতাস। মূহুর্তের মধ্যে গর্জে উঠে পাকিস্তানী হানাদার বাহিনীর মেশিনগান। তাজা রক্তে রঙ্গিন হয়ে উঠে লালপুল এলাকার সবুজ ঘাস। টেনে হেঁচড়ে তাদের যখন গর্তের মধ্যে ফেলে দেয়া হয় তখনও কারো মৃত্যু নিশ্চিত হয়নি। হাত-পা বাঁধা অবস্থায় জীবন্ত ১৭ জন দামাল যুবককে নিমর্মভাবে মাটিচাপা দিয়ে নরপশুরা উল্লাসে মেতেছিল। সেই সাথে দেশের আরো ১৭ জন সূর্যসন্তানের এখানে জীবন্ত সমাধি রচিত হয়। যা আজ ছাতক তথা দেশের মানুষের কাছে ‘শিখা সতের’ নামে পরিচিত।
•মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী ১৯৭২ সালের ১২ মার্চ এ গণকবর খনন করে ১৭টি মাথার খুলি ও অঙ্গের বিভিন্ন অংশের হাড় বের করে খুলিগুলো পুনরায় কবর দেন। পরে ঢাকায় হাড়গুলি পরীক্ষার জন্য সাথে নিয়ে যাওয়া হয়। ঐদিন তিনি সরকারি অর্থায়নে শিখা সতেরোর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। দীর্ঘদিন অবহেলা ও অনাদরে শিখা সতের জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকার পর ১৯৯০ সালের ১৬ ডিসেম্বর তৎকালীন উপজেলা চেয়ারম্যান ও বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের নির্দেশনায় ছাতকের তৎকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সালামের সহযোগিতায় ‘শিখা সতের' অবকাঠামো তৈরি করা হয়। সর্বশেষ আবারো ছাতক-দোয়ারাবাজারের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ঐকান্তিক প্রচেষ্টায় মুক্তিযোদ্ধা সংসদের তত্ত্বাবধানে প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে নতুন নকশায় শিখা সতের পূর্নাঙ্গ রূপ লাভ করে।
•ছাতক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হুসেন তোতা মিয়া বলেন‚ বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ নয় মাসের স্বাধীনতা যুদ্ধে এই অঞ্চলের যেমন বীরত্বগাথা ইতিহাস রয়েছে তেমনি রয়েছে কিছুটি কুলাঙ্গারদের কালো অধ্যায় 'শিখা সতের' তারই এক সাক্ষী.
শিক্ষাব্যবস্থাঃ- তেমন প্রসিদ্ধ না হলেও আদিলগ্ন থেকেই এই অঞ্চলে শিক্ষার বিস্তার ছিল। এর ধারাবাহিকতায় এই অঞ্চলে শিক্ষা প্রসারের জন্য→
•১৮৫৭ সালে উপজেলার প্রথম স্কুল চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়,ছাতক প্রতিষ্টা করা হয়।
••১৯৪১ সালে উপজেলায় ছাতক বহুমুখীউচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
•১৯৫৭ সালে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
••১৯৭২ সালে প্রতিষ্টা করা হয় উপজেলার প্রথম কলেজ ছাতক সরকারি কলেজ।
•১৯৭৪ সালে আব্দুল হক স্মৃতি কলেজ,গোবিন্দগঞ্জ এবং ১৯৯৫ সালে জাউয়া বাজার ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করা হয়।
•এছাড়াও উপজেলায় শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার জন্য বর্তমানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।যার মধ্যে→
••ছাতক সিমেন্ট ফ্যাক্টরী উচ্চ বিদ্যালয়•পাইগাঁও উচ্চ বিদ্যালয়•নতুন বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয়•সমতা উচ্চ বিদ্যালয়•হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়•জালালাবাদ উচ্চ বিদ্যালয়•সি.পি.বি উচ্চ বিদ্যালয়,চেচান•বুরাইয়া স্কুল এন্ড কলেজ•ঝিগলী স্কুল এন্ড কলেজ•সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ এবং মঈনপুর জনতা ডিগ্রি কলেজ গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
ইসলামি শিক্ষার জন্য ১৯৮০ সালে জালালিয়া ফাজিল মাদ্রাসা প্রতিষ্টা করেন হাজী আবুল মহসিন বট মিয়া। পরবর্তীতে •বুরাইয়া কামিল মাদ্রাসা•জাউয়া বাজার কামিল মাদ্রাসা•হাসনাবাদ দারুল হাদিস মাদ্রাসা এবং গোবিন্দনগড় ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়।
এগুলার পাশাপাশি প্রাথমিক শিক্ষার জন্য ১২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
ছাতকে উপজেলায় শিক্ষার হার ৪০%.

-image source:collect

অর্থনীতিঃ- এই অঞ্চলের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। উপজেলার অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। আবাদি জমির পরিমাণ বেশি হওয়াতে দেশের খাদ্য চাহিদা মেটাতে ছাতক উপজেলা প্রতি বছরই গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অর্থকরী ফসল •ধান•পাট•গম ও মাসকলাই। পাশাপাশি নদী, খাল-বিল এবং হাওরের মৎস্য সম্পদও বাংলাদেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখছে। বাংলাদেশের অর্থনৈতিক শিল্পকারখানা গুলোর মধ্যে ছাতক উপজেলার→

•ছাতক সিমেন্ট ফ্যাক্টরি•লাফার্জ সুরমা সিমেন্ট ফ্যাক্টরি•ছাতক পাল্প এন্ড পেপার মিলস•আকিজ ফুড এন্ড বেভারেজ কোম্পানি লি. এর অবদান অতুলনীয়।
প্রখ্যাত ব্যক্তিত্বঃ- এই অঞ্চলের অনেক জ্ঞানী সাধু পুরুষ তাদের মেধা,কর্ম দক্ষতা ও পান্ডিত্যের মাধ্যমে দেশ তথা বহির্বিশ্বে ছাতককে প্রতিনিয়ত উপস্থাপন করে আসছেন।তাদের মধ্যে→
•দুর্বিন শাহ- মরমি গীতিকার ও শিল্পী।
•ক্বারী আমীর উদ্দিন আহমেদ- মরমি গীতিকার ও শিল্পী এবং আধ্যাত্মিক সাধক।
•গিয়াস উদ্দিন আহমদ- লোকগীতিকার।
•আব্দুল হক- এমএনএ, বীর মুক্তিযোদ্ধা।
•সুজন মিয়া চৌধুরী- সাবেক উপজেলা চেয়ারম্যান।
•মোহাম্মদ আশিক মিয়া তালুকদা- সাবেক উপজেলা বাইস চেয়ারম্যান।
•মরহুম আব্দুল খালিক মিয়া- প্রখ্যাত সমাজসেবক ও শালিসি ব্যাক্তিত্ব।
•গোলাম মন্তাকা সাহেব- ডাক্তার।
•সিরাজুল ইসলাম- অধ্যক্ষ গোবিন্দগঞ্জ ডিগ্রিকলেজ।
•মহিবুর রহমান মানিক- সাবেক উপজেলা চেয়ারম্যান,বর্তমান সুনামগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য।
•কলিম উদ্দিন আহমেদ মিলন- সাবেক সংসদ সদস্য।
•মো. নজিবুর রহমান- সাবেক রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।
•স্যাইয়িদ মুনসিফ আলী- ইঞ্জিনিয়ার।
•ইয়াহিয়া সাহেব- ব্যারিস্টার।
•মন্টু বাবু চৌধুরী- প্রখ্যাত সমাজসেবক ও শালিসি ব্যক্তিত্ব।
••ইমতিয়াজ আলী- প্রায় ৬-৭ জুনিয়র ও উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক।
•কদর মিয়া- মুক্তিযোদ্ধা,সাবেক চেয়ারম্যান ও শালিসি ব্যাক্তিত্ব।
•উপজেলার কল্যাণে এদের অবদান উল্লেখযোগ্
দর্শনীয় স্থানঃ- প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানে রয়েছে মনুষ্য সৃষ্ট অনেক দর্শনীয় স্থান।যা আসলেই অনেক মনোমুগ্ধকর।যার মধ্যে→
•বাঁশতলা শহীদ স্মৃতিসৌধ ও খাসিয়া পল্লী•লাল পাহাড়•লাফার্জ-সুরমা সিমেন্ট ফ্যাক্টরি•সুরমা নদীর উপর ছাতক ফেরিঘাট•শিখা-১৭ অন্যতম।
ছাতক উপজেলা আমার,আপনার,আমাদের সবার। বাংলাদেশের মতো স্বাধীন রাষ্ট্রের বুকে এরকম একটি সার্বভৌম ভূখণ্ড/অঞ্চলের জনসাধারণ হিসেবে গর্ববোধ করতেই পারি। পাশাপাশি পূর্বপুরুষের মেধা,কর্মদক্ষতা,কৃতিত্ব ও মানব কল্যাণে তাদের অবদানকে পুঁজি করে আমরাও আমাদের স্বীয়শক্তি,মেধা ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে দেশ ও বহির্বিশ্বে আমাদের সার্বভৌম এই ভূখন্ড/অঞ্চলকে উপস্থাপন করতে পারি। শিক্ষা,সংস্কৃতি,রাজনীতির দ্বারা গড়ে তুলতে পারি একটি উন্নত মান উন্নয়নশীল ছাতক উপজেলা। আমাদের প্রত্যেকের কল্যাণময় স্বীয়শক্তির দ্বারাই এটার বাস্তবায়ন সম্ভব.

I want to make my upazila flourish. This is what I will pray for everyone so that I can write something better. I will pray for you to write with a lot of effort.Well, the talk has become a little bigger, so I ended my talk by saying thisThanks. Thanks a lot to those who are reading my post attentively.

আমার উপজেলাকে আমি ফুটিয়ে তুলতে চাই সবার কাছে এটাই দোয়া করবেন আমি যেন আরো ভালো কিছু লিখতে পারি আপনাদের জন্য অনেক কষ্ট করে লেখা দোয়া করবেন ইনশাল্লাহ নেক্সটে আরো কিছু লিখব.
আচ্ছা কথা গুলা একটু বড় হয়ে গেছে তাই এই বলে আমার কথা শেষ করলাম
ধন্যবাদ.যে বা যারা মনোযোগ দিয়ে আমার পোস্ট টা পড়ছেন তাদেরকে ধন্যবাদ অসংখ্য.

 


আবারো ধন্যবাদ সেরি বাংলাদেশ টিমকে আমাকে এইসব পোস্ট টা করার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ.

 

Thanks again to the Seri Bangladesh team for giving me the opportunity to post these.

Comments