বাস্তব জীবন

F
আমাদের সবার জীবনেই আছে কম বেশি কিছু তিক্ত অভিজ্ঞতা।
সেই মুহূর্তগুলো কখনো কতোটা অসহনীয় হয়ে ওঠে ভুক্তভোগী মাত্রই ভালো জানেন।

তিক্ত অভিজ্ঞতা,কাছের মানুষের কটু কথা,দূরে সরিয়ে দেয়া,বিপদে হাত বাড়ালে কাউকে খুঁজে না পাওয়া।

আবার কখনো কখনো আপনজনের অযাচিত ব্যবহার মাঝে মাঝে আমাদের এতোটাই বিপন্ন করে তোলে আমরা ভেঙে পড়ি,যতোটা না বাইরে,ভেতরে তার চাইতেও বেশি।

ভেতরের অভিমানের টুকরোগুলো চূর্ণবিচুর্ণ হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।
আমরা নিজের উপর বিশ্বাস হারাতে বসি।
কখনো মনে হয় জীবনের হালটাও হয়তো আমরা আর ধরে রাখতে পারছি না।
জীবনের হালটাকেও ভারী,অসহনীয়,ভিত্তিহীন লাগে।

আচ্ছা একবার ভেবে দেখুন তো আমাদের সবার জীবনেই হয়তো অতীতের কিছু সাহসী,হার না মানা, শো আলোকিত অধ্যায় আছে।যেখানটায় আমরা ছিলাম কখনো অপ্রতিরোধ্য, আত্মবিশ্বাসী ও জয়ী।

আর সেই আমি/ আপনিই তো এই আমি/আপনি!তখন যদি পেরেছি এখন কেন নয়।
হেরে যেতে তো আসি নি।যে বিপত্তিগুলো অতীতে সামলেছেন এখনো নিশ্চয়ই সামলে নেবেন ঠিকঠাক।

অতীতের সেই অধ্যায়গুলো মনে করুন যা ছিলো সাহসিকতা আর শক্তিতে ভরপুর।

এবার অভিমানের টুকরোগুলো একত্রিত করে আবার নিজের আত্মবিশ্বাসকে গড়ে তুলুন। 
নিজেকে বলুন হেরে যেতে তো আসিনি।
আবার নতুন করে শুরু করুন।

জীবন কোন তুচ্ছ বিষয় না জীবন পেয়ে এগিয়ে নিয়ে চলতে হবে। জীবনের প্রতিটি মুহূর্ত একটি মূল্যবান অধ্যায় যা আমাদের সব সময় মনে রাখা উচিত
তো একটি কথা বলে শেষ করতে চাই পারিব না এ কথাটি বলিও না আর কেন পারিবনা তা দেখো শতবার।

Comments

sereybd

আপনার পোস্টের লেখা সুন্দর হয়েছে। কিন্তু ছবি না ব্যবহার করার কারণে পোস্টের সৌন্দর্য বৃদ্ধি পায় নাই। 

নিচের দেওয়া লিংকে ক্লিক করে নিয়মগুলো পড়ে নিন

https://serey.io/bn/authors/sereybd/7463atxgc-h4en8n3qxd-im6x6pfdo

যেকোন প্রয়োজনে আমাদের ডিসকোর্ড চ্যানেলে যোগাযোগ করতে পারেন। - https://discord.gg/P4UFyjaZ

আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

৥realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে