সমালোচনা

F
সমালোচনা করতে যোগ্যতা লাগে না,সমালোচিত হতে হলে যোগ্যতা লাগে।হিংসা,আলোচনা,

 সমালোচনা,স্বার্থপরতা মানুষকে কিছু কিছু সময় মরতে বাধ্য করে।যে যেভাবে ভালো থাকতে চায়,তাকে আমরা সেভাবে ভালো থাকতে দেই না।

আমরা নিজেদের জীবন নিয়ে সন্তুষ্ট না থেকে,সে কি করল?সে কেন এটা করতে পারল?এটা তো সে ঠিক করলো না!এসব নিয়ে সমালোচনার ঝড় তুলি।

কিন্তু কখনো এটা বুঝার চেষ্টা করি না,যাকে নিয়ে সমালোচনা করছি তার জীবনের উদ্দেশ্য, চিন্তাভাবনা পছন্দ-অপছন্দ আর আমার- আপনার জীবনের উদ্দেশ্য,চিন্তাভাবনা পছন্দ-অপছন্দ কখনোই এক নয়।আজ আপনি অন্যের হতাশার কারণ হচ্ছেন!তার শান্তির ঘুমকে আপনি কেড়ে নিচ্ছেন!সুন্দর সম্পর্কের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছেন!আর ভাবছেন আপনি কত মহাসুখে আছেন।

বিশ্বাস করেন ভাই বছর,মাস,দিন সবকিছুই পাল্টাচ্ছে!সময় সবকিছু সুদে-আসলে আপনাকে ফিরিয়ে দেবে।এমন একদিন আসবে যেদিন আপনি রাতে কান্নায় বালিশ ভিজাবেন,দিনে দরজা বন্ধ করে নিজেকে আড়াল করে রাখবেন,আপনার তৈরি করা সকল ফাঁদ আপনাকেই ফাঁসাবে!সেদিন আপনার পাশে কেউ থাকবে না।কেউ হাতে হাত রেখে বলবে না'আমি তোর সাথে আছি।'

ঠিক তখনই একাকীত্ব, অসহায়তা আপনাকে গ্রাস করবে।অর্থাৎ অন্য কারো ক্ষতি করে কখনোই আপনি সারা জীবন সুখে থাকতে পারবেন না!আর আপনি যদি কারো সমালোচনার পাত্র হয়ে থাকেন বাকিটুকু মনোযোগ সহকারে পড়ুন-প্রিয় ভাই ও বোন,এই সমাজ আর সমাজের কিছু মানুষ আপনি যাই করেন না কেন,কখনো হাসি মাখা মুখ থেকে অনুপ্রেরণার বাণী শুনবে না।কখনোই তারা আপনাকে বাহবা দেবে না।

তারা সর্বদা আপনার ব্যক্তিত্ব নিয়ে ঘাটাঘাটি করবে।আপনার ছোটখাটো ভুল নিয়ে সমালোচনা করবে।মানুষের কাছে আপনাকে ছোট করার চেষ্টা চালিয়ে যাবে এবং সাময়িক সময়ের জন্য তারা সফলও হবে।

আপনাকে নিয়ে যদি সমালোচনা হয় তাহলে মনে রাখবেন,আপনার কাছে নিশ্চয়ই এমন কিছু রয়েছে যেটা তাদের কাছে নেই।তারা আপনাকে অনুকরণ করতে চায় কিন্তু পেরে উঠে না।

আপনাকে হিংসে করে,কারণ তারা জানে আপনার সমতুল্য হওয়ার সামর্থ্য তাদের নেই।কখনোই সমালোচনার জবাব তাৎক্ষণিক দেবেন না,আপনি আপনার কাজের মাধ্যমে সেই সমালোচনার জবাব দেওয়ার চেষ্টা করুন।

যখন সমালোচনা হচ্ছে সেটা আপনার পিছনে কিংবা সামনে হোক, চুপ থাকুন।রাগের মাথায় কখনোই কিছু বলে ফেলবেন না।ভগবান / আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যান।আগামীদিন আপনার হবে।

Comments

sereybd

আপনার পোস্টের লেখা সুন্দর হয়েছে। কিন্তু ছবি না ব্যবহার করার কারণে পোস্টের সৌন্দর্য বৃদ্ধি পায় নাই। নিচের দেওয়া লিংকে ক্লিক করে নিয়মগুলো পড়ে নিন

https://serey.io/bn/authors/sereybd/7463atxgc-h4en8n3qxd-im6x6pfdo

যেকোন প্রয়োজনে আমাদের ডিসকোর্ড চ্যানেলে যোগাযোগ করতে পারেন। - https://discord.gg/P4UFyjaZ

আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

৥realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে