আসসালামু আলাইকুম,
প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যের মাঝে থেকে সামান্যতম একটি সৌন্দর্য তুলে ধরবো । সেই সৌন্দর্যময় দৃশ্যটি হচ্ছে সরিষার ফুল। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেরি না করে সরিষা এবং সরিষা ফুল সম্পর্কে কিছু জেনে নেই।
সরিষা মূলত গ্রাম অঞ্চলে জমিতে বা মাঠে চাষ হয়। সরিষা চাষ করার জন্য মূলত এতে কোন সেচ প্রদান করতে হয় না। কিন্তু অধিক খরা বা মাটি শুষ্ক মাটি থাকলে সামান্য পরিমাণ সেচ দিতে হয় । বীজ বপনের নের পনের থেকে বিশ দিনের মধ্যে সরিষার গাছে ফুল ফোটে এবং দশ থেকে পনের দিনের মধ্যেই সে ফুল থেকে সরিষার দানা তৈরি হয়ে যায় । যখন সরিষা গাছে ফুল ফোটে তখন দেখতে অনেক সুন্দর লাগে। শুধু সৌন্দর্যই নয় এর অনেক সুন্দর সুবাস রয়েছে। যা আমরা উপভোগ করে থাকি। সরিষা ফুল ফুটলে দলে দলে মৌমাছি এসে মধু সংগ্রহ করে। যা দেখতে খুবই সুন্দর লাগে । যা আমরা অনেক আনন্দের সাথে উপভোগ করি । সরিষার বীজ বপনের আড়াই থেকে তিন মাসের মধ্যে সরিষার দানা পরিপক্ক বা পেকে যায়। তখন সেই সরিষার গাছ উঠিয়ে রৌদ্রে দুই থেকে তিন দিন রেখে দিলে শুকিয়ে যায় । এইভাবে পুরোপুরি সরিষা চাষ করা হয়।
এতক্ষন আমরা সরিষা ফুল এবং সরিষা কিভাবে চাষ করতে হয় সেই সম্পর্কের জানলাম। এখন আমরা জানবো এই সরিষা আমরা কিভাবে ব্যবহার করি বা আমাদের কি কাজে লাগে সেই সম্পর্কে। চলুন দেরি না করে আপনাদের মাঝে শেয়ার করি।
এই সরিষা থেকে তেল পাওয়া যায়। যা আমরা রান্না সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। শুধু তেল নয় এই সরিষা থেকে আমরা খোইল পেয়ে থাকি । যা আমরা গাভীকে খাবার হিসেবে খাওয়াই। এইটা গাভীকে খাওয়ালে গাভী অনেক সুন্দর এবং মোটা তাজা হয়।
আমি আপনাদের মাঝে আজকে এই সরিষা এবং সরিষা ফুল সম্পর্কে কিছু কথা এবং সৌন্দর্য তুলে ধরলাম। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে । পরবর্তী সময়ে আপনাদের মাঝে আরো অনেক সৌন্দর্য শেয়ার করার চেষ্টা করব।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।
আল্লাহ হাফেজ ।

