ঠোঁটের রঙ কালো হয়ে গেলে যা করবেন

F
farida
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া                     বরকাতাহু। 
প্রিয় পাঠক বৃন্দ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন। আজ শীতকালের একটা বিশেষ রোগ ঠোঁটের রং চামড়া উঠে কালো হয়ে যায় সেটা নিয়ে কিছু টিপস দিব আপনাদের। ত্বক নিয়ে  মাথাব্যথা আছে প্রত্যেকের। কিন্তু অনেকেই ঠোঁটের বিবর্ণভাব কিংবা রঙ বদলে যাওয়া নিয়ে অতটা মাথা ঘামান না। ঋতু বদলের ফলে এমন হয় বলে মনে করেন অনেকে। আমি নিজেও এটা ভাবতাম। নিয়মিত ধূমপান করেন তাদের ঠোঁট কালো হয়ে যাওয়াটাই স্বাভাবিক। মূলত নিকোটিন  ত্বকের মেলানিন উৎপাদন বাড়ায়। এজন্য ঠোঁট কালো হয়ে যায়। ঠোঁট কালো হওয়ার জন্যে ধূমপান দায়ী হলেও আরও নানা কারণে ঠোঁটের রঙ বদলাতে পারে। বিশেষত ক্যান্সার আক্রান্ত হলে ঠোঁটের রঙ দ্রুত পালটে যেতে পারে। তাই নিজের স্বাস্থ্যের কথা বিবেচনায় ঠোঁটের প্রতি অবহেলা করা চলবে না। এতে বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। 


ছবির উৎস

আমরা এনেকে জানি যে কি কারবে ঠোঁটে ক্যান্সার হয়।  সূর্যের অতিবেগুনী রশ্মির জন্য। যারা ঘরের বাইরে ভীষণ ব্যস্ত সময় কাটান এবং ঠোঁটের যত্ন ঠিকভাবে নেন না, তাদের ক্যান্সার হওয়ার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। এছাড়া তামাক ও মদে আসক্তি থাকলেও ঠোঁটের ক্যান্সার হতে পারে


ছবির উৎস


নিয়মিত নিজের ঠোঁট পর্যবেক্ষণ করলেই কিন্তু ধরতে পারবেন। ঠোঁটে যখন কালশিটে ও লাল দাগ দীর্ঘদিন থাকে তখন। অনেকদিন ধরে ঠোঁটে ক্ষত, ব্যথা থাকলে এবং ঘন ঘন রক্তপাত হলে। ঠোঁটের ওপর সাদা দাগ কিংবা প্রলেপ দেখা দিতে শুরু করে। দাঁতে ব্যথা করে ভীষণভাবে। চোয়াল ফুলে যায়।



ছবির উৎস


তবে মনে রাখতে হবে, এসব উপসর্গকে ঠিক ঠোঁটের ক্যান্সারের উপসর্গ ভাবার কারণ নেই। এসব লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের কাছে যান। তারাই আপনাকে সবচেয়ে ভালো পরামর্শ দিতে পারবেন। এছাড়াও শীতকালীন সময়ে গ্লিসারিন, মেরিল ছাড়াও লীপজেল ব্যাবহার করতে পারেন আপনার সমস্যা কিছু হলেও সমাধান হবে।

ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টা পড়ে আসার জন্য। 

Comments

tania

শীতের সময় নিয়ে ভালো একটা পোস্ট করেছেন। আমারও শীতের সময় ঠোঁট কালো হয়

তোমার পোস্ট টা অনেক ভালো হয়ছে 

jony365
এনেক সুন্দর এবং সময়োপযোগী পোস্ট