পরিচিতি মূলক পোস্ট

F

আসসালমুআলাইকুম আমার পরিচিতি মূলক পোস্টে আপনাদের সবাইকে স্বাগতম।আপনারা সকলে ভালো আছেন এবং সৃষ্টিকর্তার অসীম কৃপায় সুস্থ ভাবে জীবন অতিবাহিত করতে চেষ্টা করছেন।নতুন কিছুতে সংযুক্ত হওয়ার ক্ষেত্রে এবং সেখানকার আনুষাঙ্গিক বিষয় জানা বা জানাতে নিজের পরিচয় দেওয়া একটি ব্যক্তিগত অধিকার বলে আমি মনে করি। #serey প্ল্যাটফর্মে আমি নতুন এসেছি। সব বন্ধুদের পরিচিতি জানতে এবং পরিচিতি জানতে। আমি আমার পরিচয়টা পেশ করলাম

আমি মোহাম্মদ ফারহান লাবিব স্পন্দন আমি একজন মুসলমান ঘরের ছেলে আমি মাদ্রাসায় পড়াশুনা করি আরবি দিক থেকে আমি জুনিয়র দাখিলে পড়াশোনা করি এবং বাংলায় ক্লাস ৮এ পড়ি আমার বাড়ি রাজশাহী বিভাগের বগুড়া জেলার বৃন্দাবন পাড়া গ্রামে অবস্থিত। আমার পারিবারিক পরিচয় আমার একটা বড় বন আছে ও ইংল্যান্ড এ থাকে বাবা মা দুই জনই পুলিশ। বর্তমানে আমি আমার নানুর সাথে বগুড়া থাকি। 

শিক্ষা ও চাকরি: আমি বর্তমানে মাদ্রাসায় পড়তেছি আমি কুরআন শরীফের ৯.৫ পারার হাফেজ এবং আমি বড় হয়ে হাফেজ মাওলানা হতে চাই আমার অনেক ইচ্ছা যে মা বাবার মুক উজ্জ্বল করতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন বন্ধুরা।

 

শখ ও ইচ্ছা: শখ মানেই মানুষের জীবনের ভালো লাগার বিষয় বস্তু। আমারও অনেক শখ আছে আর সেগুলোই করতে পছন্দ করি। যদিও সামর্থ না থাকায় সব গুলো করা সম্ভব হয় না তবু সাধ্যের মধ্যে চেষ্টা করি। ভিডিও গেমস আমার প্রথম শখের মধ্যে একটি। ছোট থেকেই ইন্ট্রোভার্ট টাইপ মানুষ বলে বাসায় বসে ভিডিও গেমসই আমার সঙ্গী ছিলো। এছাড়াও বই পড়তে ভালো লাগে। এডভেঞ্জার কিংবা রোমান্টিক উপন্যাস অথবা থ্রিলিং সব রকমই বইই কম বেশি পড়া

এছাড়াও ফটোগ্রাফি করারও শখ আছে। শখ ছিলো একটি ভালো ক্যামেরা কেনার কিন্তু আপাতত ফোনই ভরসা। ঐ যে বললাম সামর্থ অনুযায়ী নিজের শখ পূরনের চেষ্টা। আমার প্রোগ্রামিংও ভালো লাগে। স্বপ্ন একজন ভালো ওয়েব ডেভেলপার হওয়া। আর্ট করতেও ভালো লাগে। ড্রইং করার মাধ্যমে নিজের ইমাজিনেশন গুলো এক্সপ্রেস করতে পারাটা অনেক আনন্দের। ভিডিও ইডিটিংয়ও ভালো লাগে এবং নিজের ছোট খাট একটা চ্যানেলও আছে। সবাই দোয়া করবেন আমার জন্য।

এরপর হলো বন্ধুদের সাথে ঘুরা আর আড্ডার বিষয়। আমার ঘুরা ফেরা করতে খুব ভালো লাগে। ইচ্ছা তো হয় সারা পৃথিবী ঘুরে বেড়াই কিন্তু এখন কক্সবাজার অব্দি যাওয়া হয়ে উঠলো না। নিজের শখের এতো বিশালতা দেখে মাঝে মাঝে হাসবো না কাদবো বুঝতে পারি না।

Serey সম্পর্কে জানতে পারি আমার প্রাণ প্রিয় বড় ভাই jakariya এর মাধ্যমে আমি serey তে প্রবেশ করেছি। এই প্লার্টফর্মের ফিউচার প্লান এবং ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে জানতে পেরে আমার আগ্রহ জাগে। Serey সম্পর্কে আমার বড় ভাইয়া জানায় বাংলায় এত সুন্দর ব্লগিং সাইট দেখে আমি অনেক গর্বিত। ভালোবাসি serey Bangladesh কে।

আমার ব্লগের বিষয় বস্তু-

আমি মূলত আমার শখ গুলোকেই আপনাদের কাছে উপস্থাপন করবো। আমার যেসব করতে ভালো লাগে যা করতে আমি আগ্রহী। যেমন ছবি তোলা, ড্রয়িং, ভ্রমন কাহিনী, টেকনোলজি, মহাকাশ, উপন্যাসের রিভিও ইত্যাদি।

মন্তব্য-

পরিশেষে এই কথাই বলবো serey bangladesh এ আমি নতুন সদস্য তাই আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে সুন্দর দৃষ্টিতে দেখবেন। Serey bangladesh সকল রুলস মেনে আমি এখানে কাজ করতে আগ্রহী।

সবাই আমার জন্য দোয়া করবেন আস্সালামু আলাইকুম 

Comments

riyadx2
আপনাকে সেয়রি প্লাটফর্মে অভিনন্দন। আশা করি সকল প্রকার নিয়ম মেনে কাজ করবেন
jony365
দোয়া রহিল আপনার জন্য
jakaria

আপনাকে এই প্ল্যাটফর্মে আসার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আপনার আগামী দিনের পথ চলা শুভ হোক এই প্রত্যাশাই করি।

sereybd

যেকোন প্রয়োজনে আমাদের ডিসকোর্ড চ্যানেলে যোগাযোগ করতে পারেন। - https://discord.gg/P4UFyjaZ

আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

৥realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে