র‍্যান্ডম ফটোগ্রাফি দ্বিতীয় পর্ব

F

আসসালমু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদে মাঝে আবারও নতুন কিছু ফুলের ছবি নিয়ে হাজির।

আপনার অবশ্যই প্রথম পর্বে পড়েছিলেন যে আমি স্যারের বাসা পড়তে যাওয়ার সময় কয়েকটি ফুলের ছবি তুলেছিলাম।

 আজকের গল্পে জানবেন যে স্যারের প্রাইভেট শেষ করে আসার সময় কিছু গল্প ও কিছু ফুলের ছবি।

সাইকেল চালিয়ে চালিয়ে কবরস্থানের ভেতরে আমি ও আমার দুই বন্ধু মিলে নতুন নতুন ফুলের ছবি সংগ্রহ করছিলাম। কবরস্থানের ভিতরে ঢুকলে মনে হয় আমি এক অন্য দুনিয়ায় একা পথে চলে বেড়াচ্ছি। খুব কষ্ট লাগে যখন মনে হয় আমিও একদিন এই মাটিতে লুটিয়ে পরবো। কিছুক্ষণ ভাবতে ভাবতে আমার এক বন্ধু সুন্দর একটি ফুলের সন্ধান পায়।

ফটোগ্রাফ_১

আমি জানি এই ভদ্র ও সুন্দর ফুলটি আপনারা সবাই চীনে থাকেন। ফুলটির নাম হচ্ছে সাদা জবা তার পরেও যেনো ফুলটি দেখে লোভ সামলাতে পারিনি ফুলের সৌন্দর্য আমার মন ও আবেগকে কেড়ে নিয়েছিল তাই ফুলটির সুন্দর সুন্দর ছবি তুলি। ফুলটি সাধারণত সবাই নিজের বাড়ির সৌন্দর্যের জন্য নার্সারি থেকে ফুলটিকে কিনে নিয়ে আসে। ফুলটি বাড়ির সৌন্দর্য কে ফুটিয়ে তোলে। ফুলটি আমাদের এলাকায় অনেক পাওয়া যায়।

ফটোগ্রাফ_২

কবরস্থানে একদম ভেতরে এ ফুলটির সন্ধান পেয়েছি। ফুলটি দেখতে অনেক সুন্দর। ফুলটি আমাদের বগুড়ার আঞ্চলিক ভাষায় আমরা ফুলটিকে মৌসুমী ফুল হিসেবে চিনি। একই রকম দেখতে অনেক ফুলই হয়ে থাকে। কিন্তু এই ফুলটি তার থেকে অনেক ভিন্ন ফুলটি অনেক সুগন্ধ যুক্ত ফুলটির গন্ধ অনেক দূর থেকে পাওয়া যাচ্ছিল। আবেগের বসে ফুলটির সুন্দর সুন্দর কয়েকটি ছবি তুলি।

ফটোগ্রাফ_৩

হা. হা. হা আমি জানি আপনারা আবার চিনতে পেরেছেন ফুলটি। সাদার রাজা এবার লালের রানী হয়েছে। ফুলটির নাম হচ্ছে লাল জবা। সাধারণত কবরস্থানের ভিতরে এই ফুলগুলো একটু বেশি লাগানো ছিল। ফুল গুলো দেখতে অনেক সুন্দর হয়েছিল সকাল সকাল ফুল গুলো নতুন রূপ নিয়ে ফুটেছে। ফুলটি দেখে ফুলের মায়া ত্যাগ করতে না পেরে আবেগের বসে সুন্দর ছোট্ট ফুলটির ছবি তুলে নেই এবং আজই নার্সারিতে যে ফুলের প্রতি ভালোবাসাতে একটা জবা ফুলের টপ কিনে নিয়ে আসি।

 

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।

 

ইনশাআল্লাহ লাস্ট পর্ব কালকেই চলে আসবে এবং সবার কাছে দোয়া প্রার্থী কাল দিন পর আমার পরীক্ষা। ✍️

 

আসসালমু আলাইকুম

 

Device=realme 8

Camera=64MP

Short by me

Comments