বন্ধুদের সাথে একটি ভালো সময় কাটানো

F

আসসালামু আলাইকুম আমার প্রিয় পাঠ্য ভাই ও বোনেরা আশা করি সবাই ভাল আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে আমার অতীতের বন্ধুদের সাথে ভালো সময় কাটানোর মনোভাব প্রকাশ করব।

চলুন শুরু করা যাক

সকালে ঘুম ভাঙ্গে আমার একটি বন্ধুর ফোন কলে চোখদুটো মিটমিট করে খুলে ফোনটি ধরলাম দেখি বন্ধু কল দিয়েছে বন্ধু জানাইলো আজ শুক্রবার চল সবাই মিলে জুমার নামাজ পড়ে বিকালে কিছুক্ষণ আড্ডা দিবো আমি বললাম হে যাবো তোরা সবাই আসিস যে কথা সেই কাজ।

ঘুম থেকে উঠে ফ্রেস হইলাম হয়ে জুমার নামাজের জন্য রেডি হয়ে বন্ধুর জন্য অপেক্ষা করলাম কখন আসে ও আসলে আমরা সবাই মিলে একসাথে যাবো নামাজ পড়তে। কিছুক্ষণ অপেক্ষার পর বন্ধুরা সবাই চলে আসলো আমায় নেয়ার জন্য বেশ সবাই মিলে রওনা দিলাম নামাজের উদ্দেশ্যে।

 

নামাজ শেষ করে সবাই একসাথে বের হয়ে হাঁটা শুরু করলাম আমাদের বগুড়ার পৌর পার্কের উদ্দেশ্য কিছুক্ষণের মধ্যে সবাই পার্কে ভেতর প্রবেশ করি সবাই সবার মত ফটোশুট করতে ছিল আমার ফোন দিয়ে আর আমি মাসুম বাচ্চার মত এক কোণে বসে ছিলাম। কিছুক্ষণ পর আমার সামনে দেখতে চা ওয়ালা যাচ্ছিল ভাবলাম একটু চা খাই এখানে তো আমি একাই না সবগুলারে একসাথে খাওয়াইতে হবে তাই সবাই মিলে একসাথে চা খাইলাম।

সবাই মিলে চা খাচ্ছিলাম এবং পার্কটি পরিদর্শন করতে ছিলাম এবং গল্প করছিলাম। হাটাহাটির একপর্যায়ে আমার বন্ধু বলে উঠলো চল ওই হাতির মূর্তির উপর সবাই উঠি সবাই হাতির পিঠের উপর উঠতেছিল আমি ছিলাম সবার থেকে একটু বেশি হেলদি যার কারণে আমি হাতির পিঠে উঠতে পারছিলাম না বোকার মত দেখছিলাম যে সবাই কিভাবে ওঠে ওই সময় আমার একটু মন খারাপ হয় আজ আমি যদি ওদের মত হতাম তাহলে আমিও উঠতে পারতাম।

সবাই মিলে অনেক আনন্দ করলাম অনেক দিন পর দেখা হয়ে ছিল বন্ধুদের সাথে সবাই একসাথে নামাজ পড়লাম একসাথে ঘোরাফেরা করলাম একসাথে অনেক মজা ও আড্ডা দিলাম দিনটি ভালই গেল সবার সাথে দেখা সাক্ষাৎ করে রিকশায় চড়ে বাসায় চলে এলাম।

 

সব শেষে বলতে চায় আমাদের সবারই উচিত আমাদের অতীতের বন্ধুদের সাথে একদিন না একদিন দেখা করা সত্যিই সেই মুহূর্তগুলো অনেক আবেগ ও ভালোবাসা বিনিময় হয় অনেক ভালো লাগলো আমার অতীতের বন্ধুদের সাথে দেখা করে।

 

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন। এই বলে আপনাদের মাঝে বিদায় নিচ্ছি।

 

আসসালমু আলাইকুম।

 

Device=realme 8

 

Camera=64MP

 

Short by me

Comments

অনেক সুন্দর হয়েছে ছবি গুলা। আর বন্ধু মানে উলাস