আজকে আমাদের গ্রাম সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দিব।
এই ছবিটি আমার তোলা
আমাদের গ্রামে মোট 600 জন বাস করে। ঈদের এদের মধ্য ছোট বাচ্চা বয়স্ক লোক রয়েছে আমাদের গ্রামের মোট ভোটার সংখ্যা হচ্ছে 325 জন। আমাদের গ্রাম হচ্ছে গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানার শাকাহার ইউনিয়ন আর আমাদের গ্রাম নাম হচ্ছে দইহারা। অনেকেই আমাদের গ্রামের নাম শুনে অবাক হয় কারণ এরকম নাম সচরাচর হয়না। আমাদের আশেপাশে গ্রামের সে আমাদের গ্রামের শিক্ষিত হার বেশি তাই অন্যান্য গ্রামের মানুষ আমাদের গ্রামকে রোল মডেল বলে। আমাদের গ্রামের বিয়ে একটি রাস্তা হয়ে গেছে। আমাদের গ্রামে বিদ্যুৎ এসেছে 2003 সালে। আমাদের গ্রামে অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছে । আমাদের গ্রামে মোট শিক্ষক শিক্ষিকা রয়েছে 35 জন। আমাদের গ্রামে খেলাধুলা করার জন্য বড় কোন মাঠ নেই। ছোট ছোট দুটি খেলার মাঠ রয়েছে সেখানে ছেলে মেয়ে খেলাধুলা করে। আমাদের গ্রামের বেশিরভাগ ছেলেগুলা তারা ক্রিকেট খেলা আমাদের আশেপাশে গ্রামের ছেলেরা আমাদের সাথে ক্রিকেট খেলতে পারেনা। আমাদের গ্রামের মানুষের বেশিরভাগ কৃষিকাজ করে। জমিতে তারা তিন ধরনের ফসল উত্তোলন করে প্রতিবছর। আমাদের এলাকায় প্রধান ফসল হচ্ছে ধান আর দ্বিতীয় ফসল হচ্ছে আলু। আমাদের এলাকায় ধান আর আলু ছাড়া অন্য ফসল রোপণ করা হয়না।
আমাদের গ্রামে শুধুমাত্র একটি প্রতিষ্ঠান রয়েছে সেটি হচ্ছে ছোট বাচ্চাদের আরবি শিক্ষা জন্য একটি মাদ্রাসা। এই মাদ্রাসাতেই গ্রামের মানুষের বাচ্চাদের পড়ানো হয় এবং সেখানে আর্থিক সহযোগিতা করে গ্রামের মানুষ। আমাদের গ্রামের মোট দুটি মসজিদ রয়েছে দুটি মসজিদ দোতলা বিশিষ্ট। গ্রামের ভিতরে এবং আশেপাশে ছোট-বড় অনেকগুলো পুকুর রয়েছে যেগুলোতে অনেক মাছ চাষ করা হয়। আমাদের গ্রামে প্রতিটা বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল ভেড়া পালন করা হয়। আমাদের গ্রামে দুটি পোল্ট্রি ফার্ম রয়েছে যেখান থেকে প্রচুর ডিম ও মাংস উৎপাদন করা হয়। আমাদের গ্রাম থেকে এক কিলোমিটার দূরে দূরে একটি বাজার রয়েছে সেখানে অনেক কিছু পাওয়া যায়। প্রতিটা বাড়িতে ছোট-বড় অনেক পরিবারিক খামার তৈরি করা হয়েছে সেখান থেকে অনেক বেকার মানুষের কর্মসংস্থান ব্যবস্থা হয়েছে । যার কারণে আমাদের এলাকায় অর্থনৈতিক সমস্যা এবং বেকারত্ব দূর হচ্ছে দেশের উন্নয়ন সাধন হচ্ছে।
প্রতিটা বাড়িতে অনেক ফলের গাছ রয়েছে সেখান থেকে মৌসুমী ফল পেয়ে থাকে গ্রামের মানুষেরা।


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)