আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় পাঠক বৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন । আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি।🥰
চলে আসলাম আপনাদের মাঝে আবারো নতুন কিছু নিয়ে।
বাজার থেকে নিয়ে আসা টাটকা চিংড়ি মাছ। এগুলো ছোট চিংড়ি,গলদা চিংড়ি না। চিংড়ি মাছের রান্না নিয়ে লিখতে গেলে প্রায় একটা বই লেখা যাবে হয়তো। 🥰 আলু থেকে শুরু করে প্রায় সব শাকসবজি তে চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়। মানে সকল শাক সবজির স্বাদ বাড়াতে চিংড়ি মাছের গুরুত্ব অপরিসীম। যেমন ধরেন কচুর সাথে চিংড়ি, সিমের ছাত্রীর সাথে চিংড়ি, আলুর সাথে চিংড়ি, করলা বাজির সাথে চিংড়ি, জিঙ্গার সাথে চিংড়ি, বরবটির সাথে চিংড়ি, যে কোন রকম শাকের সাথে চিংড়ি। মানে সব শাকসবজির স্বাদ দ্বিগুণ থেকে দ্বিগুনে তৈরি করার জন্য চিংড়ি মাছ ব্যবহার করে থাকে। আমাদের দেশে গ্রামের হাওড়ার ছেলে চিংড়ি মাছের প্রভাব বিস্তার করতে বেশি দেখা যায়। বর্ষাকালে হাওরে অনেক অনেক চিংড়ি মাছ পাওয়া যায়। চিংড়ি মাছের ভুনা অনেক সুস্বাদু। আপনাদের এটা জানি না তবে চিংড়ি মাছ আমার সব থেকে প্রিয় খাবার।
ছোট চিংড়ি থেকে গলদা চিংড়ির স্বাদ একটু বেশি হলেও বড় চিংড়ি দিয়ে শাক-সবজিতে মানায় না। যার জন্য ছোট চিংড়ি সবাই বেশি পছন্দ করে। করলা ভাজির সাথে চিংড়ি মাছ মিক্স করলে সেই স্বাদটা অনেক অনেক গুণ বেশি বেড়ে যায়। করলার তিতা তখন অমৃত মনে হয়। 😋😋
কিন্তু বর্তমানে আমাদের দেশে চিংড়ি মাছের বিস্তার আগের তুলনায় অনেক বেশি কমে যাচ্ছে। আর তার একমাত্র কারণ হচ্ছে মা চিংড়ি ধরে ফেলা। আমাদের এই দেশের চিংড়ি মাছ রক্ষার জন্য আমাদেরকে সচেতন হতে হবে। চিংড়ি মাছ যখন ডিম পারবে তখন চিংড়ি মাছ ধরা নিষিদ্ধ করতে হবে। সেই সাথে জেলেদেরও একটু সচেতন হতে হবে যাতে করে চিংড়ি মাছ ডিম পাড়ার সুযোগ পায়। তাহলে বছরে বছরে অধিক থেকে অধিকতর চিংড়ি মাছ আমাদের দেশে উৎপাদন করা সম্ভব।


অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে