দারিদ্রতা নিয়ে সমাজে বসবাস করা সত্যিই অনেক কষ্টের। আর এই ডিজিটাল যুগে তো আরো বেশি কষ্টের। আধুনিক সমাজে দারিদ্রতা নিয়ে বসবাস করা মানে বাঘের সাথে যুদ্ধ করার মতো।
আগের দিনের থেকে এখনকার দিনের রাত দিন তফাৎ। আমি নিজেও দেখেছি, ৫০০ টাকা নিয়ে বাজারে গেলে তারপরও টাকা থেকে যেত। আর এখন ২০০০ টাকা নিয়া বাজার গেলেও তবুও কিছু বাজার বাকি রয়েই যায়। জিনিসপত্র সবকিছুর দাম বেড়ে আগুন। কিন্তু পারেনি মানুষের দাম মানুষের শ্রমের দাম। হ্যাঁ, বেড়েছে সরকারি চাকরি ওয়ালা মানুষদের বেতন বেড়েছে।
সরকারি কর্মকর্তাদের বেতন দ্বিগুণ করা হয়েছে। শুধু মারা পড়েছে থেকে দারিদ্র্য জনগোষ্ঠী। প্রায় সব দরিদ্র জন্য গুষ্টি হচ্ছে দিন ন মজুর কৃষক কিংবা শ্রমিক।
ইদানিং কৃষি কাজ ও ব্যয়বহুল হয়ে পড়েছে। কৃষিকাজে যত টাকা খরচ করা হয় সেই টাকাগুলো অনেক সময় কৃষক বাহির করতে পারে না।
অথচ বাজারে গেলে অনেক অনেক টাকার দরকার। পরিবারের সবার চাহিদা মিটানোর জন্য সেই টাকায় পোষায় না। অথচ আজ সরকারি চাকরি ওয়ালা মানুষদের এসব নিয়ে চিন্তা করতে হয় না। কারণ তাদের বেতন বেড়ে দ্বিগুণ হয়েছে। কিন্তু একজন দিনমজুর শ্রমিক কিংবা কৃষক জানে দারিদ্রতা কাকে বলে। সে জানে খিদা লাগলে কেমন লাগে।
অথচ আজকাল বড়লোকের ছেলে মেয়েরা অনেক অনেক খাবার নষ্ট করে ডাস্টবিনে ফেলে দেয়। কিন্তু তারা একটা বারের জন্য চিন্তা করে না যে খাবারগুলো অনেকে পাচ্ছে ও না। রাস্তার অনেক পথশিশু খাবারের জন্য সারাটা দিন কাজ করে ভিক্ষা করে কাগজ কোরায়।
একবার কি চিন্তা করেছেন আপনার নষ্ট করা খাবারগুলো যদি পার্সেল করে রাস্তার কোন পথে শিশুর কাছে নিয়ে যেতেন তাহলে সে কত খুশি হত!?।
সুখ কাকে বলে ভাই দেখে আসতেন যদি এরকমটা করতেন। দারিদ্রতার জন্যই তার ে লেখাপড়াটাও হয়ে গেছে কষ্টের। পরিবারের উপর প্রেসার পড়ার জন্য লেখাপড়া বাদ দিয়ে দিচ্ছে অনেক অনেক মেধাবী স্টুডেন্টরা। দারিদ্রতার জন্যই আজকে অনেক অনেক দাবীরা ভালো কলেজ কিংবা ভার্সিটিতে চান্স পায় না। দারিদ্রতার জন্য এলাকার সম্মান পাওয়া যায় না। আপনি যদি গরীব হয়ে থাকেন তাহলে আপনার জন্য প্রেম নিষিদ্ধ। আপনার কাউকে ভালোবাসার অধিকার নেই। কারন আপনি দরিদ্র!
যতদিন পকেটে টাকা আছে ততদিন আপনার গার্লফ্রেন্ড আছে। দেখা শেষ হয়ে গেলে গার্লফ্রেন্ডটা আশেপাশেও থাকে না নতুন কাউকে খোঁজে। আসলে ভাই দরিদ্র হলে কোন বেনিফিট পাওয়া যায় না।
তার জন্য ভাই যত পারো টাকা কামাও, পকেটে টাকা না থাকলে রাস্তা কুত্তার দাম পাওয়া যায় না। আর এটাই বাস্তব।


অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ