আমাদের এই ব্যস্ত জীবনে দুপুরের খাবারের সহজ সমাধান নিয়ে হাজির হয়েছে বিভিন্ন ক্যাটারিং সার্ভিস। ভাজা-পোড়াকে দূরে রেখে ৯৯ টাকা থেকে ১৫০ টাকার মধ্যে বাড়ির খাবারের মতো খাবার অফিসে সরবরাহ করেন তারা। স্বল্প খরচে মানসম্মত খাবার সরবরাহকারী এসব ক্যাটারিং সার্ভিসের অবস্থান আমাদের আশেপাশেই। সাত সকালে ঘুম থেকে উঠে অফিসের পানে ছুটে চলা বঙ্গের নারী-পুরুষের জীবনে প্রায় নৈমিত্তিক ব্যাপার। তার উপর রাস্তায় জ্যাম হলে তো কথাই নেই। যেভাবেই হোক, নির্ধারিত সময়ে অফিসে পৌঁছাতেই হবে। সময়মতো অফিসে পৌঁছানোর তাড়নায় অনেকে হয়তো দুপুরের খাবার নিতেই ভুলে যান।
তাই দুপুরের খাবারের সহজ সমাধান নিয়ে হাজির হয়েছে বিভিন্ন ক্যাটারিং সার্ভিস। ভাজা-পোড়াকে দূরে রেখে ৯৯ টাকা থেকে ১৫০ টাকার মধ্যে বাড়ির খাবারের মতো খাবার অফিসে সরবরাহ করেন তারা। স্বল্প খরচে মানসম্মত খাবার সরবরাহকারী এসব ক্যাটারিং সার্ভিসের অবস্থান আমাদের আশেপাশেই। আজ তাদেরই গল্প শোনাব। ৯৯ টাকার ভেতরে বিভিন্ন অফিসে দুপুরের খাবার পৌঁছে দেয়ার জন্য সবার আগে যাদের নাম উঠে আসে তাদের মধ্যে অন্যতম অসবিডি কিচেন। বাড়ির খাবারের মতো স্বাদযুক্ত খাবার পৌঁছে দেয়া এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় চলতি বছরের ফেব্রুয়ারি থেকে। একটি ফোনকলেই কখনো বাহারি ভর্তা-ভাত আবার কখনো মাছ, ডিম, ডাল কিংবা মুড়িঘণ্ট নিয়ে দোরগোড়ায় হাজির হন তারা। শুধু বাংলা খাবারই নয়, সপ্তাহে দুইদিন তারা পরিবেশন করেন পোলাও, খিচুড়ি কিংবা চাইনিজ খাবার।
প্রতিদিন প্রায় ৫০০টির মতো লাঞ্চবক্স বিভিন্ন অফিসে সরবরাহ করে থাকে অসবিডি কিচেন। ক্যাটারিংয়ের জন্য রান্নার কাজ করা হয় তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এলাকায়। সেখানে বাংলা খাবার ও চাইনিজ খাবারের জন্য আলাদা বাবুর্চি রয়েছে।
তাদের রান্নার প্রস্তুতি শুরু হয় একদিন আগ থেকেই। যেদিন খাবার সরবরাহ করা হবে সেদিন সকাল ১০টার মধ্যে রান্নাবান্না সব শেষ হয়ে যায়। এরপর শুরু হয় প্যাকিংয়ের কাজ। এরপর দুপুর ১২টা থেকে ১টার মধ্যে বিভিন্ন অফিসে সরবরাহ করা হয় খাবার। তেজগাঁও, নিকেতন, গুলশান,

