আমাদের বংশ পরিক্রমা।

E
emilyben

আমার দাদা মোঃ শামসুদ্দিন দফাদার এবং দাদি মোছাঃ রাবেয়া খাতুন। আমার দাদির চার ছেলে দুলাল হোসেন, হেলাল আলী, মিলন আলী,  নওশাদ আলী এবং দুই মেয়ে রন্জনা খাতুন ও ঝর্ণা খাতুন। এখানেই শেষ নয় আমার দাদার দুই  স্ত্রী। প্রথম পক্ষ আমার দাদি রাবেয়া খাতুন এবং দ্বিতীয় পক্ষ জহুরা বেগম। আমার ছোট দাদির তিন ছেলে জিয়া হোসেন, হাবিব হোসেন, পিয়ারুল হোসেন এবং এক মেয়ে লাকি খাতুন। 

 

আমার বড় কাকা দুলাল হোসেন। বাংলাদেশের নাসির কোম্পানির একটি ছোট পদে কর্মরত আছেন। আমার বড় কাকার দুই মেয়ে জ্যোতি, মুক্তা এবং এক ছেলে শান্ত হোসেন।  আমাদের বংশের বড় মেয়ে জ্যোতি আপু। তার বিয়ে হয়ে একটি ছোট ছেলেও রয়েছে। মুক্তা আপু বিবাহিত এবং শান্ত ভাই অবিবাহিত। 

 

আমার মেজ কাকা হেলাল আলি। কাকা কিছু বছর ঢাকাতে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন কিন্তু এখন তিনি বাড়িতেই  বিভিন্ন ধরনের সবজি চাষ করেন এবং বাড়িতে গরু ও ছাগলের ছোট খামার রয়েছে। তার তিন মেয়ে দিপ্তি, দিপা, দিঘি এবং এক ছেলে আমির হামজা। বড় মেয়ে দিপ্তি বিবাহিত একটি ছোট মেয়েও রয়েছে। বাকি ছেলে মেয়ে গুলো অবিবাহিত। 

 

আমার আব্বু মিলন আলি। আব্বু  সিলেটে একটি বেসরকারি  পাওয়ার প্লান্ট কোম্পানিতে কর্মরত আছেন। আমার আব্বুর দুই মেয়ে আমি তৃপ্তী খাতুন এবং আমার ছোট বোন টুম্পা খাতুন। আমার আব্বুর কোনো ছেলে সন্তান নেই। আমি বিবাহিত এবং আমার ছোট বোন অবিবাহিত। 

 

আমার ছোট কাকা নওশাদ আলী। কাকা আমার আব্বুর সাথে একই কোম্পানির একটি শাখায় কর্মরত আছেন। তার এক ছেলে আয়াতুল ক্বারিম  এক মেয়ে দৃষ্টি খাতুন দুজনেই ছোট অনেক। 

 

এছাড়াও আমার ছোট দাদির ছেলেদের মধ্যে বড় ছেলে বাড়িতেই থাকেন। তার একমেয়ে দুই ছেলে পুষ্প খাতুন, মোহাম্মদ আপন, মোহাম্মদ ত্বহা। মেজো ছেলেও বাড়িতেই থাকেন। তার দুই ছেলে আলিউল আজ্বিম, কাওসার আহাম্মেদ এবং এক মেয়ে তুবা খাতুন। জিয়া এবং হাবিব কাকা দুজোনেই অনেক বছর প্রবাসে ছিলেন। ছোট ছেলে বাঘেরহাট থানার এসআই। তার এক ছেলে। লাকি ফুফুর এক ছেলে এবং এক মেয়ে।

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)