Maize is one of the winter crops of Bangladesh. The seeds are sown in the winter and it takes almost late spring to grow in the farmer's house. Corn seed is one of the national food of Bangladesh. It is one of the main sources of food for low-income people when the whole world is facing food shortages.
ভুট্টা বাংলাদেশের অন্যতম শীতকালীন ফসল। শীতে বীজ বপন করা হয় এবং কৃষকের ঘরে উঠতে প্রায় বসন্ত শেষ হয়ে যায়। বাংলাদেশের ভুট্টা বীজ জাতীয় খাদ্যের মধ্যে অন্যতম। পুরো বিশ্ব যখন খাদ্যের অভাবে আতংকিত নিম্ন আয়ের মানুষের খাবারের অন্যতম উৎস এটি।
Generally, this crop is cultivated in winter and spring, but nowadays due to the change of weather and seasons in Bangladesh, this crop is also produced in summer. In both these periods, the farmer made a lot of profit by cultivating maize. So my husband and father-in-law did decide to cultivate corn.
সাধারণত শীত বসন্ত মিলে এই ফসলের চাষ হলেও বর্তমানে বাংলাদেশের আবহাওয়া এবং ঋতুর পরিবর্তনের কারনে গ্রীষ্মের সময়তেও এই ফসল ফলে। এই দুই সময়তেই কৃষক ভুট্টা চাষ করে অনেক বেশি লাভবান হন। তাই দেখে আমার স্বামী এবং শ্বশুর ভুট্টার চাষ করার সিদ্ধান্ত নেই।
My husband took the land rent at the beginning of Baisakh month, because all the other lands had crops then. In exchange for fifteen thousand rupees, they leased about 1 bigha of land in their own name and planted corn on it. Six thousand rupees are spent on seeds, people, fertilizers and poisons.
বৈশাখ মাসের শুরুর দিকে জমি খাজনা নেন আমার স্বামী, কারন অন্য সব জমিতে তখন ফসল ছিল। পনেরো হাজার টাকার বিনিময়ে প্রায় দের বিঘা জমি নিজেদের নামে খাজনা করে তাতে ভুট্টা লাগান। বীজ, মানুষ, সার,বিষ দিয়ে ছয় হাজার টাকা খরচ হয়।
Now is the time to cut the corn and bring it home. By cutting the corn, only two maunds of corn were produced, which was not even one-fourth of the cost. Actually everything is luck. We are not too upset about it because we know there will be better things ahead.
All should proceed with such determination. After all, the figure of profit and loss comes. There is nothing to be broken about.
এখন ভুট্টা কেটে ঘরে ওঠানোর সময়। ভুট্টা কেটে মারাই করে মাত্র দের মণ ভুট্টা হয়েছে যা খরচের প্রায় চার ভাগের একভাগও না। আসলে সব কিছুই ভাগ্য। আমরা এতে খুব বেশি মন খারাপ করছি না কারণ আমরা জানি সামনে আরও ভালো কিছু হবে।
সবারই এমন দৃঢ়তার সাথে এগিয়ে যাওয়া উচিত। সব হিসেবেই লাভ লোকসানের অংকটা এসেই যায়। এতে ভেঙে পড়ার কিছু নেই।

