স্ট্রবেরি আমাদের সবারই প্রিয় ফল

D
dalim8563

স্ট্রবেরির উপকারিতা ও গুণাগুণ অনেক। স্ট্রবেরি খেতে বেশ সুস্বাদু ও মজাদার। স্ট্রবেরি আমাদের সকলের নিকট একটি প্রিয় ফল। স্ট্রবেরি সুপরিচিত হলেও অনেকেই এর স্বাস্থ্য উপকারিতার কথা জানে না। আসুন জেনে নেই স্ট্রবেরির উপকারিতা ও গুণাগুণ সম্পর্কে- 

ওজন কমাতে:

স্ট্রবেরিতে রয়েছে ফ্যাট বার্নিং হরমোন যা ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি ক্ষুধা মেটাতে সাহায্য করে, পেট ভরা রাখে, গ্লুকোজের পরিমাণ কমায় যা প্রত্যক্ষভাবে ওজন কমাতে সাহায্য করে।



রক্তচাপ কমাতে:

স্ট্রবেরিতে রয়েছে পটাশিয়াম যা রক্ত চলাচল স্বাভাবিক রাখে। এর ফলে উচ্চ রক্তচাপের হাত থেকে রক্ষা পাওয়া যায়।

হার্ট সচল রাখতে:

স্ট্রবেরি হার্ট সচল রাখতে সহায়তা করে। এতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্লেভোনয়েডস ও পলিফেনল। এতে থাকা উপাদানগুলো হার্টের ধমনি ভালো রাখে।স্ট্রবেরিতে থাকা উপাদান ক্ষতিকর কোলেস্টেরল থেকে হার্টকে ভালো রাখে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে:

স্ট্রবেরিতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্��ি করে। স্ট্রবেরিতে ভিটামিন সি এর পরিমাণ প্রায় ৫১.৫ মিলিগ্রাম। প্রত্যেক দিন দুই কাপ স্ট্রবেরির জুস পান করলে শরীরে শতভাগ ভিটামিন সি এর চাহিদা পূরণ হয়।


তক ও চুলের যত্নে:

ভিটামিন সি ত্বককে ফ্রেশ রাখে। আর স্ট্রবেরিতে রয়েছে প্রচুর ভিটামিন সি এবং এটি বয়সের ছাপ কমাতেও দারুণ কার্যকর। স্ট্রবেরিতে থাকা ফলিক অ্যাসিড, বি৫, বি৬ চুলকে শক্ত ও মজবুত রাখে।

স্ট্রোকের ঝুঁকি কমাতে:

স্ট্রবেরিতে থাকা পুষ্টি উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্ত চলাচল স্বাভাবিক রাখে। তাই স্ট্রোকের ঝুঁকি থেকে রক্ষা পেতে হলে রোজ স্ট্রবেরি খেতে পারেন।

হাড়ের জন্য উপকারী:

স্ট্রবেরিতে থাকা ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম শিশুদের হাড় গঠনের জন্য উপকারী। এছাড়া এসব উপাদান হাড়কে শক্ত ও মজবুত রাখে।

ক্যান্সার প্রতিরোধে:

স্ট্রবেরি ক্যান্সার কোষ বৃদ্ধি রোধে সাহায্য করে। ক্যান্সারের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা পালন করে স্ট্রবেরি। নিয়মিত স্ট্রবেরি খেলে ক্যান্সারের কোষ গঠন হতে পারে না।

Comments